পুলাপান আগে হুন সাইয়া নিকের উপকারিতা।
১-বস্তাপচা কবতা যা কাউয়াও পড়ে না তাতেও পাইবা পেলাস।
২- জীবনেও পাবানা মাইনাস।
৩- ব্লগীয় লুলদের কল্যানে পাবা অসংখ্য হিট।
৪-স্ট্যাটাস চেন্জ হওয়ার সম্ভাবনা খুব কম।
এবার আস নিক খুলার নিয়মাবলি করি বর্ণন
১- নিক নিবা কাব্যিক। যেমন ধর অন্ধকারের গান/ জোছনায় চাদের খেলা এধরনের(আমার আবার রোমান্টিকতা বেশী আসে না তোমরা কল্পনা কইরা লও। সরাসরি মেয়ে নামেও নেওয়া যায়। তবে ঐটাই সেফ বেশী।
২-প্রোপিক হিসাবে গুগুল মামারে ধইর না। তাহলে ধরা খাবা ভাল হয় যদি মেয়েদের ছবি না লাগাও।তবে একান্ত চাইলে তোমার চেনাজানা কারও ছবি লাগাতে পার।পারলে ঐ ছবিরে ফটোশপে ঘষামাজা করে করতে পার ঝাপসা। ঐটাই সেফ বেশী।
এবার কি করবা বলি
১- ব্লগে লেখবা কবিতা গল্প বা সমসাময়িক কোনো বিষয়। তবে ভুল করেও কোনো কেচাল লাগানি পোস্ট দিবা না। ঐটা ৫-৬ মাস গেলে তারপর।
২-কমেন্ট কম করবা শুধু যারা নিয়মিত লুল ফালাবে তাদের পোস্টে ঘুরাফেরা করবা।সব কমেন্টেই ভাইয়া আপু এইসব লাগাবা।
৩- মাঝে মাঝে আমার না আজ খুব মনখারাপ টাইপ পোস্ট দিবা।
৪-ছয় সাত মাস ১৮+ লাগাবা না।
৫- কেউ তোমারে উত্তেজিত করলে এমনকি গালি দিলেও চেতবানা। বড়জোর কান্নার ইমো লাগাইয়া বলবা ভাইয়া এমন কথা আমাকে কেউ কখনই বলে নাই।তুমি পারলে? এত নিষ্টুর তুমি?
৬-তোমার প্রিয় লিস্ট এ কোনো বিতর্কিত পোস্ট রাখবা না।
তাহলেই তুমি হবা একজন আদর্শ সাইয়া ব্লগার। যাকে সাইয়া প্রমাণের সাধ্য নাই কাহারও।
কপিরাইটেড বাই আজিব পোলা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

