প্রেম রত্ন
১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যত্ন করি রত্ন তোমায়,
তুমি এলে রাত্রি পোহায়।
তোমায় দেখে ফুলরা ফোটে,
কান্না নিজেও হেঁসে ওঠে।
তোমার মায়ার ওই নয়নে,
পোড়ে হৃদয় কি দহনে!
তোমায় দেখে তৃষ্ণা বাড়ে,
আর রাত্রি নিদ্রা কাড়ে।
তুমি স্বপ্ন সবার চোখে,
হৃদ স্পন্দন প্রাণের বুকে।
তোমায় নিয়ে মাতোয়ারা,
ভালোবাসায় পাগল পারা।
তোমার আলোয় ও চাঁদ হাসে,
মায়ার বাণে ভুবন ভাসে।
সকলে চায় তোমার ছোয়া,
স্বপ্ন নিয়ে ব্যাকুল হওয়া।
রত্ন ওগো তোমার তরে,
শান্তি নামে সবার ঘরে।
যত্ন তোমার প্রেমের প্রতি,
মূল্যবান যে তুমি অতি।
রত্ন তুমি যত্ন ছাড়া,
টেনে আনো বাঁধার বেড়া।
সবার মাঝে একা যখন,
তুমি রত্ন সঙ্গী তখন।
শান্তি তুমি ব্যথীর বুকে,
হাসাও তারে পরম সুখে।
ক্রোধে তুমি কাঁদাও যখন,
কষ্ট ছাড়া কেউ না সুজন।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)
তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?
তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের...
...বাকিটুকু পড়ুন
গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া...
...বাকিটুকু পড়ুন
খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?...
...বাকিটুকু পড়ুন
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।...
...বাকিটুকু পড়ুন