শ্রাবণ
০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৯:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খোলা বাতায়ন বায়ু সারাক্ষণ,
শ্রাবণ কদম ভ্রমর মিলন।
ছোটে মেঘ দল প্রাণ চঞ্চল,
বৃষ্টি ধারায় হৃদয় কোমল।
আঁধার রাতের নীরবতা,
ক্লান্ত দেহের প্রাঞ্জলতা।
হুঙ্কার দেয় ঝড়ো হাওয়া,
বিঘ্নিত হয় পরম পাওয়া।
অধীর মোহের এ আগ্রহ,
শ্রাবণ মেঘের প্রীতি স্নেহ।
বৃষ্টি জলে ভরল উঠোন,
টাপুর টুপুর সেকি ক্রন্দন।
স্মৃতি জুড়ে মন মোহিনী,
হৃদয় কাঁপায় বজ্রধ্বনি।
ঘুচে দিতে এই দূরত্ব,
শ্রাবণ মেঘের সে বীরত্ব।
বাতায়নে আবার একা,
বৃষ্টি ফোঁটায় ভাগ্য লেখা।
দূরে কিংবা কাছে স্বজন,
গভীর স্বপ্নে মগ্ন শ্রাবণ।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৯:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন