ফিরে আসো
১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে হঠাৎ তোমার কথা
পড়ছে ভারী মনে,
কোথায় আছো কেমন আছো
কার কাছে কে জানে!
বারান্দাতে ঝুলে থাকা
খাঁচার ময়না পাখী,
নিত্য তোমার মধুর নামে
করে ডাকাডাকি।
আমার হাতে খায়না খাবার
পোশা কবুতর!
বিড়ালটা যে কোথায় গেছে
খোঁজ পাইনি আর!
টবে থাকা ফুল গাছটা-
একুইরিয়ামের লাল মাছটা
কিংবা পুরো ঘর,
যেন ঈর্ষার চোখে তাকায়-
দিতে চায় না একটু সময়,
ময়নাটাও কয়না কথা
সব হয়েছে পর!
সব মিলিয়ে নিঃস্ব একা-
এভাবে আর যায়না থাকা,
প্রায়শ্চিত্ত করতে চাই আজ
একটা সুযোগ দাও,
কথা দিচ্ছি ভুল হবে না,
কোন দুঃখ আর দেব না!
নিজের ঘরে ফিরে এসো,
সবার সাথে আবার হাসো!
আমার ঘরের সুখের চাবি
তোমার হাতেই নাও!
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)
তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?
তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের...
...বাকিটুকু পড়ুন
গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া...
...বাকিটুকু পড়ুন
খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?...
...বাকিটুকু পড়ুন
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।...
...বাকিটুকু পড়ুন