টান
১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনে টানে মন
দেহে টানে দেহ,
স্বপ্নের টানে আশা জাগে
মায়ার টানে স্নেহ।
পাপের টানে পাপ
পুণ্যের টানে পুণ্য,
ধনীকে দেয় সব বিলিয়ে
ভিক্ষার থালা শূন্য!
আকাশ টানে মেঘ
মেঘের টানে বৃষ্টি,
অন্ধ হলে পদদলিত
থেকে কি লাভ দৃষ্টি?
মরু টানে বালু
বালুর টানে পাহাড়,
ভক্তিতে কি মিলবে মুক্তি
বিবেক যখন অসাড়?
সূর্যের টানে পৃথিবী
পৃথিবীর টানে চাঁদ,
দেহের তৃপ্তি বিষাদ করে
হৃদয়ের অবসাদ।
জীবন টানে জীবন
মরণ চায়না কেহ,
ক্ষনিকের সুখ ভূলিয়ে দেয়
পরকালের স্নেহ।
সুখে টানে সুখ
স্বপ্নের টানে জীবন,
তৃপ্ত আত্মা শূন্যে ভাসে
কালের টানে মরণ।
ব্যথার টানে ব্যথা
ভক্তির টানে মুক্তি,
বিবেক মনের আশা টানে
কথায় টানে যুক্তি।
সাগর টানে স্রোত
স্রোতের টানে ঢেউ,
ঢেউয়ে ভাসছে মানবতা
খোঁজ রাখেনা কেউ!
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)
তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?
তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের...
...বাকিটুকু পড়ুন
গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া...
...বাকিটুকু পড়ুন
খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?...
...বাকিটুকু পড়ুন
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।...
...বাকিটুকু পড়ুন