somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিনি বদলিয়েছেন আপনি বদলাবেন তো...

২৮ শে মে, ২০০৯ দুপুর ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তিনি বদলিয়েছেন আপনি বদলাবেন তো...

আমি এমন একজনকে চিনতাম
যিনি মধ্যরাতে আবৃত্তি করতেন রবীন্দ্রনাথের কবিতা....

তিনি নিজের মধ্যে ধারণ করতেন মার্কস-লেনিন-এঙ্গেলস
তিনি সম্পাদনা করতেন `সাপ্তাহিক একতা' নামের একটি পত্রিকা
যেখানে দিনবদলের স্বপ্নের কথা লেখা হয়
যেখানে শ্রম আর শোষনের কথা লেখা হয়
পত্রিকাটি এখনও তার স্বকীয়তায় লিখে চলে দিন বদলের গান

কিন্তু সেই সম্পাদক দিন বদলের সেই শ্লোগানকে রূপ দেন পণ্যে
শুরু করেন বাণিজ্যিক ভিত্তিতে দিন বদলের চিন্তা ফেরি করার
শুরু করেন দৈনিক পত্রিকা...

যে মানুষটি ৮০/১০০ টাকার সার্ট গায়ে দিয়ে লোকাল বাসে চলতেন
এখন তিনি এসি গাড়িতে চড়েন, এসি রুমে অফিস করেন
এসি রুমে ঘুমান...

মুক্তবাজার অর্থনীতির যুগে তিনি ট্রান্সকম নামের একটি কোম্পানীর
মালামাল এলসি করা আর নতুন নতুন ব্যবসার অনুমতির জন্য
ফাইল নিয়ে ছুটে যান বিএনপি মন্ত্রী, তত্বাবধায়কের উপদেষ্টা
আর আওয়ামী লীগের মন্ত্রীদের কাছেও

তিনি বদলে যান, বদলে ফেলেন নিজেকে
আর চেষ্টা শুরু করেন সকলকেই বদলে দিতে

তিনি একটি কার্টুন পত্রিকায় ছাপার অপরাধে (!)
বায়তুল মোকাররমের খতিবের পায়ের কাছে লুটে পড়েন
ক্ষমা ভিক্ষা করেন
তিনি বদলে যান অন্তত বদলাতে পারেন নিজেকে

এই তিনি ও তার সঙ্গীয়গণ ড. মু. ইউনুসের নোবেল প্রাপ্তিতে
সমুদ্রপাড়ে ফটোশেসন করান,
দু'হাত ছড়িয়ে দেয়া ছবি দিয়ে পোস্টার করেন
কোথায় যেন হিসাবের অংক মেলাতে না পেরে
গত সংখ্যা সপ্তাহিক ২০০০-এ লিখে দেন
সুফিয়ার দাফন হয় চাঁদার টাকায় আর ইউনুসের হাতে নোবেল
কিংবা ক্ষুদ্র ঋণের বৃহৎ বাণিজ্য
কিংবা হিলারীর হাতে বাল্যবিয়ে না করার শপথ নেয়া
কিশোরী সাথী-মুক্তার বিয়ে হয় ১১ ও ১২ বছরে

অন্যের দেয়া অর্থে ফিলেনথ্রপির সনদ নেন তিনি-তার প্রতিষ্ঠান
তার ছাপানো পত্রিকায় বড় বড় অরে-বক্স করে বিভিন্ন রঙে
গুরত্বপূর্ণ করে তোলেন নিজেকে
ছবি-সংবাদে

হ্যা তিনি বদলান, তিনি বদলে যান, বদলাতে পারেন নিজেকে
তিনি আমাদের মতি ভাই-

(এই কাহিনী সম্পুর্ণ কাল্পনিক এই ঘটনাগুলো
কারও জীবনের মিলে গেলে তা একেবারই অনভিপ্রেত মাত্র)
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×