somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিনি বদলিয়েছেন আপনি বদলাবেন তো...

০৯ ই জুন, ২০১০ রাত ৮:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তিনি বদলিয়েছেন আপনি বদলাবেন তো...


আমি এমন একজনকে চিনতাম
যিনি মধ্যরাতে আবৃত্তি করতেন রবীন্দ্রনাথের কবিতা....

তিনি নিজের মধ্যে ধারণ করতেন মার্কস-লেনিন-এঙ্গেলস
তিনি সম্পাদনা করতেন `সাপ্তাহিক একতা' নামের একটি পত্রিকা
যেখানে দিনবদলের স্বপ্নের কথা লেখা হয়
যেখানে শ্রম আর শোষনের কথা লেখা হয়
পত্রিকাটি এখনও তার স্বকীয়তায় লিখে চলে দিন বদলের গান

কিন্তু সেই সম্পাদক দিন বদলের সেই শ্লোগানকে রূপ দেন পণ্যে
শুরু করেন বাণিজ্যিক ভিত্তিতে দিন বদলের চিন্তা ফেরি করার
শুরু করেন দৈনিক পত্রিকা...

যে মানুষটি ৮০/১০০ টাকার সার্ট গায়ে দিয়ে লোকাল বাসে চলতেন
এখন তিনি এসি গাড়িতে চড়েন, এসি রুমে অফিস করেন
এসি রুমে ঘুমান...

মুক্তবাজার অর্থনীতির যুগে তিনি ট্রান্সকম নামের একটি কোম্পানীর
মালামাল এলসি করা আর নতুন নতুন ব্যবসার অনুমতির জন্য
ফাইল নিয়ে ছুটে যান বিএনপি মন্ত্রী, তত্বাবধায়কের উপদেষ্টা
আর আওয়ামী লীগের মন্ত্রীদের কাছেও

তিনি বদলে যান, বদলে ফেলেন নিজেকে
আর চেষ্টা শুরু করেন সকলকেই বদলে দিতে

তিনি একটি কার্টুন পত্রিকায় ছাপার অপরাধে (!)
বায়তুল মোকাররমের খতিবের পায়ের কাছে লুটে পড়েন
ক্ষমা ভিক্ষা করেন
তিনি বদলে যান অন্তত বদলাতে পারেন নিজেকে

এই তিনি ও তার সঙ্গীয়গণ ড. মু. ইউনুসের নোবেল প্রাপ্তিতে
সমুদ্রপাড়ে ফটোশেসন করান,
দু'হাত ছড়িয়ে দেয়া ছবি দিয়ে পোস্টার করেন
কোথায় যেন হিসাবের অংক মেলাতে না পেরে
গত সংখ্যা সপ্তাহিক ২০০০-এ লিখে দেন
সুফিয়ার দাফন হয় চাঁদার টাকায় আর ইউনুসের হাতে নোবেল
কিংবা ক্ষুদ্র ঋণের বৃহৎ বাণিজ্য
কিংবা হিলারীর হাতে বাল্যবিয়ে না করার শপথ নেয়া
কিশোরী সাথী-মুক্তার বিয়ে হয় ১১ ও ১২ বছরে

অন্যের দেয়া অর্থে ফিলেনথ্রপির সনদ নেন তিনি-তার প্রতিষ্ঠান
তার ছাপানো পত্রিকায় বড় বড় অক্ষরে-বক্স করে বিভিন্ন রঙে
গুরত্বপূর্ণ করে তোলেন নিজেকে
ছবি-সংবাদে

হ্যা তিনি বদলান, তিনি বদলে যান, বদলাতে পারেন নিজেকে...

(এই কাহিনী সম্পুর্ণ কাল্পনিক এই ঘটনাগুলো
কারও জীবনের মিলে গেলে তা একেবারই অনভিপ্রেত মাত্র)

(এই পোষ্টটি এর আগে একবার দিয়েছিলাম। মনে হলো আর একবার দেই। কেননা সম্প্রতি সরকারের খুব উদ্ধতন এক কর্মকর্তার সাথে কথা হয়। তিনি জানালেন বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তির সাথে মিডিয়ার এই ভাইজান এবং আর এক রহমান ভাইজানের খুব ভালো সম্পর্ক যাচ্ছে।)
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১০ রাত ৮:৩৭
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×