ভালবাসার পদাবলী
৩১ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১.
আমার টাকা পয়সা দিয়া
খাইলি কত পিঠালি
আজ অন্যের হাত ধরে
চইলা গেলি ইটালি!
২.
হাতে যতই তোল জুতো
যতই করো শাসন
আমি কিন্তু দিয়েই যাব
ভালবাসার ভাষণ।
৩.
প্রেমের তরী যতই ডোবাও
সফলতার মাঝপথে
তার বিরুদ্ধে হয়না সভা
হয়না মিছিল রাজপথে।
৪.
মেয়ে থাকে বাংলাদেশে
আমি থাকি কুরিয়া
দু'জায়গাতে দু'জন মোরা
মরছি শুধু পুড়িয়া।
৫.
বইলা কথা মোবাইলে
হাজার টাকা বিল লাগায়
ভালবাসা চাইতে গেলেই
মনের ঘরে খিল লাগায়।
৬.
দেখা হবে রাজপথে
কথা হবে মিছিলে
জানাবো সব লোকে
তুমি মোর কী ছিলে!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর...
...বাকিটুকু পড়ুনআজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনমৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন