মাথা কাটা ছাত্রলীগ!
১৮ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আরো একটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের তালিকায় যোগ হল। বরিশাল মেডিক্যাল কলেজ। কারণ ছাত্রলীগ, যাকে প্রধানমন্ত্রি শেখ হাসিনাও থামাতে পারেনি। এমনকি এই সংগঠনটির বেয়াদবিও কমেনি। নানান অজুহাতে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার পথ প্রসারিত করার চেষ্টা এখনো অব্যাহত আছে। তারই ধারাবাহিকতায় বরিশাল ছাত্রলীগের কমিটি ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছে। এটি হচ্ছে মাথা ব্যথা সাড়ানোর জন্য মাথা কেটে ফেলার চিকিৎসা। সরকারের ১০০ দিন বয়সে এখন পর্যন্ত যেসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে আর বেশি দিন লাগবে না খুব সহজে উত্তর দেওয়া যাবে, কোন শিক্ষা প্রতিষ্ঠান চালু আছে সেরকম প্রশ্নের।
এই মাত্রায় আরো যোগ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির সম্প্রতি রাজনৈতিক গডফাদার নেতাদের মত মন্তব্যে। আসলে একই গুরুর শিক্ষা। বেচারা কেবল শিক্ষকের খাতায় নাম লিখাইয়াছেন তাতে কি, রাজনীতি তো ছাড়েন নাই। তাতে উস্কানি পেল ছাত্রলীগ নামধারী চাঁদাবাজ, সন্ত্রাসী সোনার ছেলেরা আর দর্শক হিসাবে মজা লুটেছে মগের মুল্লুকের বাসিন্দারা।
কিন্তু কথা হচ্ছে জাবির ভিসির মত চলতে থাকবে, না আদৌ থামানোর কোন চেষ্টা হবে? না হলে মানুষ খুবই বেকায়দায় পড়ে আছে। একেবারে সব জায়গায় ছাত্রলীগের দৌরাত্ব চলছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুন
সংবাদপত্র যা বলছেজাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন