কয়েদির জীবন এক ঘন্টা এগিয়ে
২৬ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:০২
সম্প্রতি দেশে বিদ্যুৎ সাশ্রয়ের নামে ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে আনা হয়েছে। এতে কিভাবে বিদ্যুৎ সাশ্রয় হবে সেই ব্যাখ্যা আজো সন্তোষজনক ভাবে কোন বুদ্ধিবানেরা দিতে পারেনি। ঘড়ির কাঁটা না এগিয়ে অফিস টাইম এক ঘন্টা এগিয়ে আনলে কি সমস্যা হতো তাও স্পষ্ট করা হয়নি। ইতিমধ্যে এক সপ্তা পেরিয়ে গেলেও বিদ্যুৎ পরিস্থিতির কোন অগ্রগতি জনতা হিসাব মিলিয়ে দেখতে পারেনি। মোদ্দা কথা হচ্ছে অবস্থা যা ছিল তাই বরং কোথাও আরো খারাপ। এক ঘন্টা সময় এগিয়ে আনার জন্য এখন পর্যন্ত যে ঢোল পিটানো হয়েছে বিদ্যুৎ সাশ্রয়ের পরিমান পোষানো যাবে কিনা এই প্রশ্ন দেখা দিয়েছে।
সর্বসাকুল্যে হিসাব মিলিয়ে দেখা গেছে, ঘড়ির কাঁটা এগিয়ে রাতের আগে রাত চলে আসায় ১০টার সময় ১১টা বেজে যাওয়ায় কেবল রিকশা যাত্রীর ভাড়া বেশি গোনার সুযোগ হয়েছে। আর একটি বিষয় পাওয়া গেছে যারা অপরাধের সাজায় কয়েদি হিসাবে জেলখানায় আছে তাদের মধ্যে যাদের মেয়াদ ঘড়ির কাঁটার গ্যাড়াকলে শেষ হবে তারা বাড়তি সুযোগ হিসাবে এক ঘন্টা আগে মুক্তি পাবে। জীবনের জন্য এ এক বিরাট পাওয়া।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মে ঘ দূ ত বলেছেন:
এই ঘন্টাতো শীতকালে একঘন্টা পিছিয়ে দেয়া হবে। তো কয়েদীরা সবসময়-ই যে লাভবান হবে তা বোধ হয় না।
সততার আলো বলেছেন:
কয়েদীরা নিশ্চয়ই এ উপলক্ষে একটা পার্টি দিয়েছে। ইস. আমি যদি কয়েদী হইতাম, তাইলে ঐ পার্টি টা অবলোকন করার সুযোগ পাইতাম আর শেষে মুক্ত হইয়া একটা ব্লগ লেখতাম।
সাদিক তাল বলেছেন:
অফিস টাইম ১ ঘন্টা না আগাইয়া ঘড়ির কাঁটা ১ ঘন্টা আগানোর কারণ বুঝতে আররেকটু ভাবুন তাইলেই বুঝবেন...
_তানজীর_ বলেছেন:
খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। শালারা ১ ঘন্টা আগে মুক্ত হইলে ১ ঘন্টা বেশি আকাম করার সুযোগ পাবে! হাহা।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














