somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভৈরব জেলার খায়েশ ছিল জিল্লুর রহমানের

১৬ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নবম জাতীয় সংসদ নির্বাচনের প্রচারাভিযানে বতর্মান রাষ্ট্রপতি জিল্লুর রহমান তার জীবনের শেষ নির্বাচন উপলক্ষে নিজের এলাকাকে জেলা ঘোষণা করার আশ্বাস জনতাকে দিয়েছিলেন। পরিস্থিতির কারণে সেই আশ্বাস পূরণ করা দুরে সরার কথা কারণ তিনি আর সাংসদ নেই যদিও তার ছেলে পাপন একই কথা বলে পরে সাংসদ নির্বাচিত হয়েছেন। আশ্বাসের সূত্র ধরে ইতিমধ্যে ভৈরবকে জেলা প্রস্তাব করা হয়েছে আর তারই ফলে তৈরি হচ্ছে নানান রকমের ধুম্রজাল। কিশোরগঞ্জে ১৩টি উপজেলা আছে তার মধ্যে ৫টি উপজেলা নিয়ে ভেরব জেলার প্রস্তাব চলছে। ভৈরব সীমান্তবর্তী উপজেলা হওয়ার কারণে কেউ ভৈরব জেলায় অন্তর্ভূক্ত হতে চাচ্ছে না কেবল কুলিয়ারচর উপজেলা ছাড়া। আর ভৈরব তো নিজের কারণে আছেই। একমাত্র ব্যতিক্রম হচ্ছে পার্শবর্তী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আংশিক প্রস্তাবিত ভৈরব জেলায় সম্পৃক্ত হতে চাচ্ছে। কিন্তু কিশোরগঞ্জের অবস্থা তো একেবারেই নাজুক। পক্ষে বিপক্ষে এখন পর্যন্ত যেসব ঘটনার জন্ম হয়েছে তাতে নতুন এই জেলার প্রস্তাব থেকে সরে আসাই জরুরি। কারো ব্যক্তিগত খায়েশ পূরণ হওয়ার চেয়ে জাতীয়ভাবে যেসব জেলা আয়তনে অনেক বৃহৎ এবং উপজলার সংখ্যা ২০/২২টি আগে সেসব জেলা পূনর্গঠন করা উচিত। এই হিসাবে কিশোরগঞ্জ প্রথম তালিকায় পড়বে বলে মনে হয় না। এছাড়া কিশোরগঞ্জের সার্বিক যে চিত্র ইতিমধ্যে লক্ষ করা গেছে তাতে আরও খায়েশ থাকাটা নিতান্ত বেহায়াপনা ছাড়া অন্য কিছু মনে হয় না।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শরৎ বন্দনা

লিখেছেন ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯


শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।

রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।

বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

×