somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইনজীবি পেশা হলে, ওকালতি কি?

০১ লা অক্টোবর, ২০১০ সকাল ৭:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দীর্ঘ পাঁচ বছর পরে পাসপোর্ট নবায়ন করতে গিয়ে মনে পড়লো ছুটির দিনে লেখার ইচ্ছা হয়েছিল বেনাপোল সীমান্ত পার হওয়ার সময় কাস্টমস ও ইমিগ্রেশন কর্মকর্তার সাথে তর্কে জড়িয়ে পড়ার বিষয়টি। ছাত্রত্ব শেষ হওয়ার পর কর্ম জীবনে প্রবেশ করার পর তৈরী পাসপোর্টে পেশা উল্লেখ করেছি ওকালতি (ADVOCACY)। পাসপোর্ট অফিসের কর্মকর্তারা পেশা ওকালতি লেখা নিয়ে কোন আপত্তি উঠায়নি। এমনকি পেশা উল্লেখ করার জন্য প্রমাণ স্বরূপ ওকালতির সনদপত্র ও বারের প্রত্যয়নপত্র সংযুক্তি হিসাবে নিয়েছে। সমস্যাটি হয়েছে ওইসব কাস্টমস ও ইমিগ্রেশন কর্মকর্তারা কিনা আগে কখনো কারো পাসপোর্টে ওকালতি (ADVOCACY) পেশা লেখা দেখেননি। প্রায় প্রতিদিনই বেশ কিছু আইনজীবি তাদের সামনে দিয়ে যায়। তারা যা দেখেছেন তা হচ্ছে আইনজীবি (LAWYER)। সুতরাং আমার পাসপোর্টে লেখা পেশা ভুল হয়েছে, এমনকি এটা কোন পেশাই না। আমার পাসপোর্টে পেশা ওকালতি লেখার পক্ষে যুক্তি দেখিয়েছিলাম শিক্ষকতা পেশা, না হেডমাস্টার (যিনি হেডমাস্টার তিনিও শিক্ষক)? কারণ, সকল শিক্ষকেরই পেশা শিক্ষকতা, হোক সেটা প্রাথমিক বিদ্যালয়ে কিংবা বিশ্ববিদ্যালয়ে। পদবী হতে পারে সহকারি শিক্ষক, সহ-প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক, প্রিন্সিপাল, ভিসি, প্রো- ভিসিসহ আরো অনেক কিছু। ওকালতি পেশায়ও পদবী ও ডিগ্রি হতে পারে ব্যারিস্টার, পিপি, জিপি, এডভোকেট জেনারেল, এডভোকেট কমিশনার, এটর্ণী জেনারেলসহ আরো অনেক কিছু। কিন্তু ওইসব পদবী কী কখনো পেশা? এমন প্রশ্ন করতেই আরেক দফা বাগড়া বেঁধে গেল আর পাল্টা প্রশ্ন করে বসলো তাহলে কি সকলেই ভুল করেছে? এর উত্তর দেওয়ার আগেই বেচারাদের চিকন ঘাম কপালে চিকচিক করছিল, তাই আর বেশি কথা বলিনি, তবে বুঝাতে পেরেছি কিনা তা আজও আমি নিজেই বুঝে উঠতে পারেনি। কারণ, আমি একপর্যায়ে জানতে পেরেছি আসলেই অনেক আইনজীবি তাদের পাসপোর্টে পেশা আইনজীবি (LAWYER) উল্লেখ করেছেন। আমার ধারণা, সচেতন পাঠকের দৃষ্টিতে বিষয়টি পড়তে পারে, এমন কি পাসপোর্ট অধিদপ্তর, ইমিগ্রেশন বিভাগসহ বাংলাদেশ বার কাউন্সিল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। যাতে ওকালতি পেশা হিসাবে এককত্ব পাবে অন্য, কোন পদবী নয়।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×