somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কে সাম্প্রদায়িক, আর কে অসাম্প্রদায়িক?

০৫ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই খবরটি বিভিন্ন দৈনিকে দিন দুয়েক আগে প্রকাশিত হয়েছে। আর তাতে মনে হয়েছে রাজনীতির লেজুর বৃত্তিতার জন্য ভাড়া খাটা বুদ্ধিজীবিরা কতটা নীচে নামতে পারে। প্রতিবাদীদের ভাষায় যারা সাম্প্রদায়িকতার দোষে অসাম্প্রদাযিকতাকে তুঙ্গে রাখতে চেয়েছেন তারা কেন রাষ্ট্রধর্ম মেনে নিয়ে লেজ গুটিয়ে বসে পড়লেন? আবার তাদের মধ্যে রামেন্দু মজুমদার, কাজী আরিফ, গণসঙ্গীতশিল্পী ফকির আলমগীর এবং সাংসদ তারানা হালিম ২০১০ সালের ১৯ মার্চ গাজীপুরে প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবসে সাংস্কৃতিক জোটের ব্যানারে যুদ্ধাপরাধের বিচারের দাবিতে সাংস্কৃতিক অভিযাত্রা শুরুকালে কোরান তেলাওয়াত ও গীতাপাঠ করার কারণে স্থানীয় একটি পত্রিকায় সমালোচনা করায় ওইসব অসাম্প্রদায়িক প্রতিবাদীদের মন খারাপ হয়েছিল। আসলে ওরা কি অসাম্প্রদায়িক?
খবর : শহীদ মিনারে প্রতিবাদ কর্মসূচির বিরুদ্ধে কবি-লেখক-শিল্পীদের বিবৃতি ঈদের দিন শহীদ মিনারে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালনের বিরোধিতা করে কবি-লেখক-শিল্পী ও সংস্কৃতিকর্মীরা একটি বিবৃতি পাঠিয়েছেন। বিবৃতিতে তারা বলেছেনÑ প্রত্যেকেরই মতপ্রকাশের স্বাধীনতা আছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে কেন্দ্রীয় শহীদ মিনার অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। ঈদের মতো একটি ধর্মীয় উৎসবের দিনে শহীদ মিনারে একটি রাজনৈতিক কর্মসূচি পালন করা ঠিক হয়নি।
বিবৃতি প্রদানকারীদের মধ্যে আছেনÑ সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, চিত্রকর কাইয়ূম চৌধুরী, বাংলা একাডেমীর মহাপরিচালক ড. সামসুজ্জামান খান, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, চিত্রকর হাশেম খান, কবি মহাদেব সাহা, কবি নির্মলেন্দু গুণ, ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ, লেখক আনোয়ারা সৈয়দ হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুস, ভাস্কর ফেরদৌসি প্রিয়ভাষিণী, কবি হাবিবুল্লাহ সিরাজী, আবৃত্তিশিল্পী কাজী আরিফ, গণসঙ্গীতশিল্পী ফকির আলমগীর, নাট্যকার মান্নান হিরা, আবৃত্তিশিল্পী হাসান আরিফ, নাট্যব্যক্তিত্ব ঝুনা চৌধুরীসহ আরও অনেকে।
তবে আন্দোলনের যৌক্তিকতা ব্যাখ্যা করে ছাত্র-শিক্ষক-বুদ্ধিজীবী-জনতা পরিষদের সদস্য সচিব ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, আমরা কেউ রাজনৈতিক কর্মী নই। আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। তাই অসাম্প্রদায়িক চেতনার প্রতীক কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা জনসাধারণের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে প্রতিবাদী অবস্থান করেছি। আমরা কোনও উৎসব করিনি। ঈদের উৎসবকে বিসর্জন দিয়ে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তার দাবিসহ ৭ দফা দাবিতে আন্দোলন করছি। যারা এর বিরুদ্ধে কথা বলছেন, তারা আমাদের আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে চাইছেন।




২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×