কাপাসিয়ায় কবর থেকে কংকাল চুরি
১৫ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দাফন করার চার মাস পর ১৩ সেপ্টেম্বর গভীর রাতে কবর থেকে একটি লাশের কংকাল চুরি করে নিয়ে গেছে একদল দুস্কৃতকারী। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের ছেলদিয়া গ্রামে। বজ্রপাতে মৃত ব্যক্তি ওই গ্রামের মোমতাজ উদ্দিনের ছেলে দরিদ্র কৃষক মোস্তফা (৩০) গত জুন মাসে লিচু উঠানোর সময় বজ্রপাতে নিহত হয়। মৃতের চাচাতো ভাই আজিজুল ইসলাম জানিয়েছেন, ২৫/৩০ জনের একটি অস্ত্রধারী দল গভীর রাতে কবর থেকে লাশ উঠানোর সময় আশে পাশের মানুষজন টের পেলে তাদের বাধা দিলেও অস্ত্রের ভয়ে থেমে যায়। কবরের পাশে নানান ধরনের রাসায়নিক সামগ্রী পাওয়া গেছে। কথিত আছে বজ্রপাতে নিহত লাশের কংকাল অনেক দামী। এই নিয়ে গুজব রয়েছে একই গ্রামের রাশিদ ও ছোবান ওই কংকাল চুরিতে বড় অংকের টাকার বিনিময়ে সহযোগিতা করেছে। বর্তমানে উভয়ে পলাতক রয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার বজলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছেন। কিন্ত কেউ কোন ব্যবস্থা গ্রহণ করেনি, এমনকি ঘটনাস্থলও পরিদর্শন করেনি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিয়ে জিডি করার পরামর্শ দিয়েছিলেন। ওই এলাকার বাসিন্দারা দুস্কর্মের জন্য মারাত্বক ক্ষোভ প্রকাশ করেছেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন