আগামী ২৩ ফেব্রুয়ারী গাজীপুর জেলা আইনজীবি সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সমিতির সাধারণ সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আর নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে নানামূখী তৎপরতা। দুইসপ্তাহ পূর্বেই আওয়ামী আইনজীবি পরিষদ এককভাবে তাদের পূর্ণপ্যানেল ঘোষণা করেছে। ওই প্যানেলে সাবেক সভাপতি এডভোকেট আ: ছোবাহান সভাপতি ও এডভোকেট সামশুল আলম প্রধান সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। এই প্যানেলটি আওয়ামী আইনজীবি পরিষদের একক প্যানেল হলেও সম্মিলিত সমন্বয় পরিষদ বলে প্রচার চালাচ্ছে এমন খবর পাওয়া গেছে। এই বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী আইনজীবি পরিষদের জেলা শাখার সভাপতি এডভোকেট আব্দুস সাত্তার। তবে তিনি তাদের সঙ্গে জাতীয় পার্টির একাংশ ও জাসদ আছে বলে দাবি করেছেন। জাসদ গাজীপুর জেলা শাখার সভাপতি এডভোকেট আব্দুর রফিক জানিয়েছেন, রাজনীতি নিয়ে আনকোড়া বক্তব্যের জবাব নিশ্চয়ই আইনজীবিরা দিবে, সমন্বয় পরিষদ বিষয়ে কারো সঙ্গে আলোচনা তো দুরের কথা স্বপ্নেও দেখা হয়নি। সমিলিত সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এডভোকেট জেড আই খান পান্না জানিয়েছেন, জাতীয় পার্টির সাথে কখনো কোনদিন সমন্বয় পরিষদ গঠিত হয়নি, যারা এমন দাবি করেন তারা রাজনৈতিক শিশু। তিনি আরো বলেন, আওয়ামী আইনজীবি পরিষদ, গণতান্ত্রিক আইনজীবি সমিতি ও জাতীয় আইনজীবি পরিষদ নিয়ে মূলত সমন্বয় পরিষদ। এবিষয়ে গণতান্ত্রিক আইনজীবি সমিতির সংগঠক এডভোকেট আতিকুর রহমান ভুইয়া আওয়ামীলীগের উর্ধ্বতন নেতারা ইদানিং ’হাইব্রীড’ শব্দ আবিস্কার করেছেন বলে অন্য কোন মন্তব্য করতে রাজি হননি। অপরদিকে সভাপতি প্রার্থী এডভোকেট আ: ছোবাহান জাসদ সমন্বয় পরিষদে আছে কিনা তাই নিশ্চিত করে বলতে পারেননি।
অপরদিকে বিএনপি জামাত দফায় দফায় কয়েকটি মিটিং করে একটি প্যানেল ঘোষণা করলেও তাদের সমর্থক সাধারণ আইনজীবিদের তোপের মুখে আরো কয়েকদফা মিটিং করে অবশেষে পূর্বের সিদ্ধান্ত বাতিল করে এডভোকেট ড. সহিদুজ্জানকে সভাপতি ও এডভোকেট ইসমাইল হোসেনকে সাধারণ সম্পাদক করে প্যানেল ঘোষণা করেন।
সমন্বয় পরিষদের এমন দোটানায় গণতান্ত্রিক আইনজীবি সমিতি ও জাতীয় আইনজীবি পরিষদের নেতারা এবার প্রথম এডভোকেট আব্দুর রফিক সভাপতি ও এডভোকেট সফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক প্রার্থী করে আলাদা প্যানেল ঘোষণা করেছে। এছাড়া এডভোকেট মোস্তফাজামান জানিয়েছেন, জাতীয় পার্টি নিজেরাই প্যানেল দিচ্ছে। তবে নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

