somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটা মেয়ে এনেছি !

২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চেয়ারম্যান সাহেব আমার কানের কাছে মুখ এনে গলা নামিয়ে বললেন, একটা মেয়ে এনেছি ;

আমি চমকায়ে উঠলাম !

আরেকটু গলা নামিয়ে বললেন, মেয়েটাকে ১ মাস আগে ছিনতাইকারি ধরে নিয়ে গিয়েছিল । ৫ দিন আগে মেয়েটাকে উদ্ধার করেছি । এখন তার অনেক পেট ব্যাথা আর মাথা ঘুরানো ভাব । আপনি একটু পরীক্ষা করে দেখেন ।

হাফ ছেড়ে বাচলাম !

একটু অপেক্ষা করতে বলে আমি আমার হাতের রোগীটি দেখলাম। তারপর মেয়েটাকে সরাসরি দোতালার লেবার রুমে নিয়ে গেলাম ।

ওর মুখোমুখি বসে কথা বলা শুরু করলাম । ছোট্ট একটা মেয়ে , খুব মিষ্টি চেহারা। প্রথমেই সান্ত্বনা দিলাম; বললাম সব ই শুনেছি তোমার কথা । আমাকে খুলে বল তোমার এখন কি কি সমস্যা ।
প্রথমে লজ্জা পেলেও আস্তে আস্তে সে আড়ষ্টতা কাটিয়ে বলা শুরু করল , “ওর সাথে আমার পরিচয় বেশিদিনের না ।“ এখানেই গল্পের শুরু ……

“ ফোন এ কথা বলতাম, তখন ই দুর্বল হয়ে পরেছিলাম । তারপর একদিন পাশের শহরে গেলাম দেখা করতে । ফেরার সময় আমাকে বাস এ তুলে বলল চল, তোমাকে বাড়ী পৌঁছে দিয়ে আসি । কিন্তু নিয়ে গেল খুলনা । তখন রাত হয়ে গেছে । আমি ভয় পেয়ে গেলাম। বাড়িতে কি জবাব দিব ! অনেক রাগ করলাম। কিন্তু কিছু করার ও নাই, ফেরার বাস নাই আর। তার সাথেই হোটেলে রাত কাটালাম। বাড়িতে কিছু না জানিয়ে ।“

“পরদিনও বাড়ী ফেরা হয় না। বাসা ভাড়া নিয়ে আমরা একসাথে থাকা শুরু করি। “

জিজ্ঞেস করি, বিয়ে করনি ?

“নাহ, আমাদের ধর্ম আলাদা । বিয়ে করার জন্য আমি কোর্টে গিয়ে ধর্ম বদল করি । তারপর কাজি অফিসে গেলে কাজি আমাদের বিয়ে পরাতে অস্বীকার করেন, আমার বয়স হয়নি বলে ।“

আর শারীরিক সম্পর্ক ?

‘হুম’ বলে মেয়েটা মাথা নিচু করে ।

কোনও ব্যাবস্থা নিয়েছিলে ?

মাথা নিচু রেখেই জবাব দেয়, না ।

“ছেলের আগে বিয়ে আছে না ?” আন্দাজে ঢিল মারি……

মেয়েটা একটু চমকে যায়। চোখের দিকে তাকায়, বলে, “ হ্যা, আমি আরেকজনের কাছে শুনেছি। পরে ওকে জিজ্ঞেস করার পর সে স্বীকার করেছে। ওই ঘরে বাচ্চাও আছে ।

ও আরো একটা মেয়ের সাথে থাকত(লিভ টুগেদার !) । ২ মাস পর সেই মেয়ে ওকে ছেড়ে চলে গেছে ।“

এটাও সে আরেকজনের মুখে শুনেছে। আমি বললাম, তাহলে সে কেমন ছেলে যে তোমাকে এসব কথা লুকিয়েছে ?

মেয়েটি কৈফিয়ত দিল, ও আমাকে বলেছে, ও আগে অনেক খারাপ ছিল, কিন্তু আমাকে পেলে আর কোন খারাপ কাজ করবে না।

মনে মনে বললাম, কঠিন ধোঁকায় পড়েছ হে বালিকা !

আমি সরাসরি জানতে চাইলাম, তুমি এখন কি চাও ?

আমি ওকে ছাড়া বাঁচব না, আমি ওর কাছে যাব ।

আমি দীর্ঘশ্বাস লুকালাম । উত্তরটা আগেই জানতাম ! এই হচ্ছে মেয়ে জাতি ! বসেই থাকে ক্ষমা করার জন্য !

এরমধ্যেই মেয়েটার মায়ের মোবাইল এ একটা কল আসে। মেয়েটা আমার দিকে তাকায়ে হাসে, বলে, “ও কল দিছে । আমাকে নিয়ে যেতে আসছে ।“

আমি পুঁথিগত ব্যাখ্যা খুঁজতে থাকি। একে কি বলে ? কম বয়সের আবেগ ? মোহ ? নাকি ভালবাসা?

আমি আর জটিলতায় ঢুকি না। তারাতারি ওর চিকিৎসা দিয়ে বিদায় করে দেই । আর উপদেশ দেই,

পেটে যদি বাচ্চা আসে তাহলে , বাচ্চাটা রেখো না :((

সামনের বছর এস এস সি পরীক্ষা দাও। অন্তত এইচ এস সি পর্যন্ত পড় । বয়সটা আঠার হোক ।

তারপর তুমি নাহয় এই ছেলেকেই বিয়ে কোরো :(( :(( :((





১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×