আপনারা যারা আমার এই লেখা টা নতুন পরছে তারা দোয়া করে আমার আগের লেখা একটু কষ্ট করে পড়ে নিবেন , আগের লেখা টা ণা পড় লে এই লেখাটা বুঝতে কষ্ট হবে । আমার আগে লেখা টা আপনি এখান থেকে পড়তে পারবেন [আগের লেখা টা এখানে পাবেন] । নিম্নে ধাপে ধাপে বর্ননা করা হোল ।
১ম ধাপ:
প্রথম এই আপনি ওয়ার্ডপ্রেস Version 3.0.1 টা এখান থেকে অথবা এখান থেকে ডাউনলোড করে নিন । এবার আপনার হোষ্টিং সিপ্যানেল [ http://cpanel.byethost.com ] কন্ট্রোল প্যানেল ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে এ লগইন করুন ।

২য় ধাপ:
আপনার প্যানেলে প্রবেশ করা কাজ শেষ। ওয়ার্ডপ্রেস ইনস্টল করা পূর্বে আপনা কে একটা ডাটাবেস তৈরি করতে হবে এর জন্য আপনি Databases Management এর নিচে MySQL Databases এ ক্লিক করুন ।

৩য় ধাপ:
MySQL Databases এ ক্লিক করার পর নিচের পেজটা আসবে তাতে আপনার ডাটাবেস এর নাম দিন , এবং Create databases এ ক্লিক করুন ব্যস ,আপনার ডাটাবেস তৈরি কাজ শেষ ।

৪র্থ ধাপ:
এবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা পালা , এবার আপনার প্যানেলে ফিরে আসেন এবং File Management এর নিচে online file manager এ ক্লিক করুন ।

৫ম ধাপ :
online file manager এ ক্লিক করুন এবার নিচের ছবিটার মত একটা নতুন টেব খুলবে , সেখানে আপনার ডোমেইন নেম থাকবে তার উপর ক্লিক করুন তার ভিতর htdocs নামে কটা ফোল্ডার থাকবে তার ভিতর প্রবেশ করুন ।

৬ষ্ট ধাপ:
htdocs নামে কটা ফোল্ডার এর ভিতর প্রবেশ করুন করুন এবং উপর এ Upload বাটন এ ক্লিক করুন । নিচের চিত্রে লাল বক্স করা আছে ।

৭ম ধাপ:
Upload বাটন এ ক্লিক করলে নিচের ছবিতে দেয়া পেজ টা আসবে তাতে আপনি আপনার ডাউনলোড করা ওয়ার্ডপ্রেস জিপ ফাইল টা আপনা ড্রাইব হতে সিলেক্ট করে দিন । এবং পরিশেষে সবুজ রং এর একটা টিকচিহ্ন তাতে ক্লিক করুন । সমস্যা হলে নিচের ছবি টা ভালভাবে দেখুন ।

ছবি ১

ছবি ২
এখন আপনার ওয়ার্ডপ্রেস সার্ভারে আপলোড করার কাজ শেষ । এবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করার কাজ । তা নিচে ধাপে ধাপে লেখা হল
৭ম ধাপ:
আপনার ওয়ার্ডপ্রেস সার্ভারে আপলোড গেলে ৯০% কাজ শেষ । এবার শুধু ওয়ার্ডপ্রেস ইনস্টল করার কাজ কাজ । এবার আপনার ডোমেইন নেম টা ওয়েব ব্রাউজারে এড্রেস বারে টাইপ করুন এবং এন্টার চাপুন ।
৮ম ধাপ:
ডোমেইন নেম টা ওয়েব ব্রাউজারে এড্রেস বারে টাইপ করে এবং এন্টার চাপলে নিচের ছবিটার মত একটা পেজ় আসবে , তাতে Create a Configuration File এ ক্লিক করুন এবং তার পর আর একটা পেজ় আসবে তাতে Lets go নামের একটা বাটন থাকবে তাতে ক্লিক করুন ।

৯ম ধাপ:
এই ধাপ টাই আসল কাজ । Lets go নামের একটা বাটন এ ক্লিক করলে নিচের ছবির মত একটা ফর্ম আসবে তাতে আপনার MySQL Databases নাম টা দেবেন [উদাহারন b5_6646438_wptutorial24 ] , তারপর আপনার ইউজার নেম দিবেন [উদাহারন b5_6646438 ] , এবার আপনার প্যানেলের পাসওয়ার্ড টা দিবেন [উদাহারন ১২৩৪৫৬৭৮ ] এবং সর্ব শেষ ডাটা হোস্ট নেম দিবেন [উদাহারন sql200.byerhost5.com ] । ফর্ম টা ভাল ভাবে পুরন হলে সাবমিট বাটন এ ক্লিক করুন ।

১০ম ধাপ:
সাবমিট বাটন এ ক্লিক করলে আপনার কাজ শেষ । এবার নিচের পেজ টার মত একটা পেজ় আসবে তাতে আপনার ব্লগ/সাইট এর টাইটেল নেম , আপনা ইউজার নেম , পাস ওয়ার্ড ও ইমেল এড্রেস দিয়ে install wordpress বাটন ক্লিক করুন ।ব্যস কাজ শেষ । এবার আপনার ইউজার ও পাশওয়ার্ড দিয়ে দিয়ে লগইন করুন । ডেমো দেখুন

আমার পরের লেখায় Dashbord ব্যবস্থাপনা ও নতুন থীম কিভাবে সেট করবেন তা নিয়ে আলোচনা করবো ।
লেখাটি সর্বপ্রথম বিডি টিউটোরিয়াল২৪ ব্লগ এ প্রকাশিত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



