আমার প্রিয় পোস্ট

সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু

হৃদয়ে মুক্তিযুদ্ধঃ২৫শে মার্চ ১৯৭১,আজ সেই কালরাতঃ পাকিস্তানি সৈন্যদের বরবর্তায় মুছেগেল হাসনাহেনার গন্ধ ।

২৫ শে মার্চ, ২০০৮ সকাল ৭:২১

শেয়ার করুন:                   Facebook

হঠাৎ করে থেমে গেল ঢাকা । নেমে এলো কবরের নিস্তবদ্ধতা । দানবের অশুভ শক্তির পদভারে কাঁপছে পুরোদেশ । মানুষের রক্তের স্রোতে ভেসে যাচ্ছিল সোঁদা মাটি । গন্ধ মিলিয়ে গেল হাসনাহেনার । চার দিকে রক্তের গন্ধ । বাঁচার জন্যে নারি-পুরুষের আকুতি ।কোন কিছুতেই পাকিস্তানি দানব , পশুশক্তি সৈন্যদের মন গলে না । ঘরে ঘরে চলে নির্বিচার হত্যাকান্ড ।
আজ সেই কালরাত ।পচিঁশে মার্চ । বাঙ্গলীর জীবনে এক দগ দগে গা । যে গা ইচ্ছে করলে ও কোন দিন মুছে ফেলা যাবেনা ।স্বাধীনতার লাল টুকটুকে সূর্যটাকে চিনিয়ে আনবে বলে বেরিয়ে পড়ে বাংলামায়ের দামাল ছেলেরা ।

রাত ১টায় শুরু হয় পাকবাহিনীর বরর্বরচিত উন্মত্ততা।ইতিহাসের এই নিষ্টুর হত্যাকান্ডের নাম ''অপারেশন সার্চলাইট'' । এই ব্লুপ্রিন্ট বাস্তবায়ন করতে ঢাকায় ডেকে আনা হয় ''বেলুচিস্তানের কসাই '' খ্যাত জেনারেল টিক্কা খান কে । বঙ্গবন্ধুর সাথে প্রেসিডেন্ট ইয়াহিয়ার আ লোচনা ছিল একটি শঠতা , সময়ক্ষেপন মাত্র । নইলে আলোচনার ফলাফল জানার জন্য যখন উদগ্রীব সারা বিশ্ববাসী তখন চোরের মত পালিয়ে গেল কেন ইয়াহিয়া ?

ইয়াহিয়া পালিয়ে ঢাকা ত্যগের সাথে সাথে শুরু হয় ঘুমন্ত নিরস্র জনতার উপর হানাদার বাহিনীর পৈশাচিক হত্যাযঘ্য ।
কাপুরোষোচিত ক্রেকডাউনের পর পরই বাঙ্গলীর অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানম্ডির ঐতিহাসিক বত্রিশ নম্বরের বাড়ী থেকে আনুস্ঠানিক ভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষনা করেন ।এর কিছুক্ষন পরই পাকবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেফতার করে ক্যান্টমেন্টে নিয়ে যায় ।সেখান থেকে পরবর্তিতে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয় বঙ্গবন্ধুকে ।
অন্যদিকে এইদিনেই বঙ্গবন্ধু ৩২ নম্বরের বাড়ীর সামনে আগত জনতার উদ্দ্যেশ্যে বলেন ,''বিশ্বের কোন শক্তিই পূর্ব বাংলার সাড়ে সাত কোটি মানুষের ন্যায়সঙ্গত দাবীকে নস্যাত করতে পারবে না ''। তিনি বলেন,জনতার দাবীকে শক্তির দাপটে যদি কেউ রক্তচক্ষু দেখায় আমরা তা বরদাশত করবোনা ।তার দাঁত ভাঙ্গা জবাব দিব ।

বঙ্গবন্ধুর ডাকে উজ্জীবিত বাঙ্গালী ২৫শে মার্চের পর নতুন করে উজ্জীবিত হয় ।প্রস্তুত হয় পৃথিবীর ইতিহাসের নৃশংস হ্ত্যাকান্ডের প্রতিশোধ নেয়ার ।ঝাঁপিয়ে পড়ে মহান মুক্তিযুদ্ধে । নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে চিনিয়ে আনে প্রিয় স্বাধীনতা । লাল-সবুজের পাতাকা নিয়ে বিশ্ব মানচিত্রে জন্মনেয় বাংলাদেশ । আমার প্রিয় বাংলাদেশ ।

 

সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:২৫

 

  • ৩২ টি মন্তব্য
  • ১১২৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২১ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
১. ২৫ শে মার্চ, ২০০৮ সকাল ৭:৪২
comment by: অমি রহমান পিয়াল বলেছেন: আজ শোকের দিন
২৬ শে মার্চ, ২০০৮ রাত ১১:১১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদপড়ার জন্য ।

২. ২৫ শে মার্চ, ২০০৮ সকাল ৭:৫৩
comment by: দূরন্ত বলেছেন: সময়োপযোগী সুন্দর লেখার জন্য ধন্যবাদ।
+ দিলাম।
২৭ শে মার্চ, ২০০৮ রাত ২:১২

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ , দুরন্ত

৩. ২৫ শে মার্চ, ২০০৮ সকাল ৭:৫৭
comment by: রাতমজুর বলেছেন:
অপারেশান সার্চলাইট - ২৫শে মার্চ ১৯৭১ এ রাতের অন্ধকারে কাপুরুষের মত নিরস্ত্র বেসামরিক বাঙালীদের চিরঅন্ধকারে ডুবিয়ে দেওয়ার অপচেষ্টা, তারপরও আমাদের আছে একটা স্বাধীন দেশ, আর আছে সামনে এগিয়ে যাবার পথ, আলো না অন্ধকারে যাব - সেটা ঠিক করতে হবে আমাদেরই। অনেক হয়েছে অন্ধের মত সুবিধাবাদী নেতা-নেত্রীদের পেছনে ছুটে চলা, আর নয়, আসুন, আরেকটা যুদ্ধ শুরু করি, পৃথিবীর বুকে নিজেদের স্বাবলম্বী আর অনুসরনীয় করে তোলার যুদ্ধ।
৪. ২৫ শে মার্চ, ২০০৮ সকাল ৮:১১
comment by: শফিউল আলম ইমন বলেছেন: শোকের দিন।
লেখার জন্য ধন্যবাদ।
ভালো থাকুন।
৫. ২৫ শে মার্চ, ২০০৮ সকাল ৮:৪০
comment by: রামন বলেছেন: আজ দিনের আলো ফুরোনোর সাথে সাথে স্মরণ করবো সেই ভয়াল ২৫শে মার্চের কালোরাত্রি ।
৬. ২৫ শে মার্চ, ২০০৮ সকাল ৯:১৪
comment by: আইকমবাইকম বলেছেন: হাসনাহেনের ? ? ;)
৭. ২৫ শে মার্চ, ২০০৮ সকাল ৯:১৯
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: আমার প্রিয় বাংলাদেশ

+++++
৮. ২৫ শে মার্চ, ২০০৮ সকাল ৯:৩৬
comment by: নেমেসিস বলেছেন: ক্র্যাকডাউন নাইট ।

ইতিহাসের জঘন্যতম একটি গনহত্যার কালোরাত ।

আমাদের শোকের রাত । ঘৃনা জানাই আজও ঐ ঘাতকদের
৯. ২৫ শে মার্চ, ২০০৮ সকাল ১১:১৫
comment by: সাগর নীল বলেছেন: দেখেন সাধীনতাকে পজীটভ চোখে দেখুন , মনে রাখবেন এইটা ছিল মুক্তির জন্য যুদ্ধ। আর বাংলাদেশ কি মুক্তিপেয়েছে ? বাংলাদেশ তো দুনিয়ার সবচেয়ে গরীব দেশ। আগে আমাদের ইকোনোমিকালি ডেভেলাপ করতে হবে। তবেই রিয়েল সাধীনতা পাব।

৭১ এ যে অপরাধগুলো হয়েছে তার বিচার তো অলরেডি হয়ে গেছে, এখন আর অইগুলি নিয়ে হা পিত্তেশ না করে আসুন দেশ গড়ার কথা বলি, আসুন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করি।
১০. ২৫ শে মার্চ, ২০০৮ সকাল ১১:২৬
comment by: এস্কিমো বলেছেন: সাগর নীল বলেছেন: দেখেন সাধীনতাকে পজীটভ চোখে -

নীল ছাগল আপনে এই বিষয়ে বেশী ভাবনা চিন্তা না কইরা কাঠাল পাতা নিয়অ বসে আর পজেটিভ আলোচনা করেন।
১১. ২৫ শে মার্চ, ২০০৮ সকাল ১১:৪২
comment by: প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
ইতিহাসের জঘন্যতম একটি গনহত্যার কালোরাত ।

আমাদের শোকের রাত । ঘৃনা জানাই আজও ঐ ঘাতকদের
১২. ২৫ শে মার্চ, ২০০৮ দুপুর ১২:২৯
comment by: সামী মিয়াদাদ বলেছেন:

আজ সবকিছুই শোকের...দিন রাত সবকিছু
১৩. ২৫ শে মার্চ, ২০০৮ দুপুর ১:৫৮
comment by: আহমদ বলেছেন: দন্যবাদ । সেই কালো রাত যতদিন ফিরে আসিবে তত দিন আমরা নতুন করে বাচার জন্য প্রতিশ্রুতি করবো আর এদিন শেষ হলে সব কিছু ভূলে যাবো এমনটি যেন না হয় এবারের স্বাধীনতার উৎসব । আসুন দৃঢ় সিদ্ধান্ত নিয়ে দেশ গড়ার কাজে লিপ্ত হই সবাই ।
১৪. ২৫ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:৪৪
comment by: নাভদ বলেছেন: ধন্যবাদ
১৫. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১০:৫৩
comment by: রাশেদ বলেছেন: ধন্যবাদ।
১৬. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১০:৫৬
comment by: আকাশ কুশুম বলেছেন: সেই ভয়ংকর রাতের কথা মনে পড়লে ভয়ে শিউরে উঠে আন্তর । এখনি সময় সবাই মিলে, দৃঢ় সিদ্ধান্ত নিয়ে জঘন্যতম একটি গনহত্যার বিচার চাই।
১৭. ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১০:৫৮
comment by: বড় হুজুর বলেছেন: ভীষন কষ্ট লাগে .............
২৮ শে মার্চ, ২০০৮ ভোর ৬:২৫

লেখক বলেছেন: আমার ও কষ্ট লাগে হুজুর ।

১৮. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ১:১৩
comment by: আবদুর রাজ্জাক শিপন বলেছেন: ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য।
১৯. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ১:১৫
comment by: আবদুর রাজ্জাক শিপন বলেছেন: ***শিরোনামের হাসনাহেনা বানানটি ঠিক করুন ।

এই মন্তব্যটি মুছে দিন ।
২০. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ১:২৩
comment by: ইরতেজা বলেছেন: শোকের রাত।
অনেক ধন্যবাদ
২১. ২৬ শে মার্চ, ২০০৮ ভোর ৬:৩৫
comment by: আবুল বাহার বলেছেন: প্রথমে ধন্যবাদ কর্তৃপক্ষকে এই লেকাটিকে স্টিকি করার জন্য ।

দুখিঃত ''হাসনাহেনা'' বানান ভুল লেখার জন্য । আসলে সময় অভাবে লেখাটি শেষ করেই বেড়িয়ে পড়তে হয়েছে কাজের উদ্দ্যেশ্যে । প্রবাসে থাকলে যা হয় - ব্যাস্ততা ব্যাস্ততা আর ব্যাস্ততা ।

আইকুমবাইকুম ও আব্দুর রাজ্ঝাক শিপন আপনাদের অনেক ধন্যবাদ ভূলটি দেখিয়ে দেওয়ার জন্য ।

যারা মন্ত্যব্য করেছেন ও কষ্ট করে পড়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ ।
২২. ২৬ শে মার্চ, ২০০৮ ভোর ৬:৪৬
comment by: মানবী বলেছেন: কি ভয়ংকর একটি সময় ছিলো আজ থেকে ঠিক ৩৭ বছর আগে। আপনার চমৎকার বর্ণনা পড়ে শিউরে উঠতে হয়!


এই পোস্টটিতে আরো অনেক বেশী মন্তব্য আশা করছি। চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ আবুল বাহার।


+
২৬ শে মার্চ, ২০০৮ সকাল ৭:০৮

লেখক বলেছেন: আপনাকে ও অনেক ধন্যবাদ মানবী ।
বেশী মন্তব্য পেতে হলে ব্লগারদের সাথে ব্যাক্তিগত সম্পর্ক থাকতে হয় আমার সেরকমটি নাই ।
লিখি মনের আনন্দে ......

২৩. ২৬ শে মার্চ, ২০০৮ সকাল ৯:৩১
comment by: রোবোট বলেছেন: আজ ২৬শে মার্চ। আজ মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোনো পোস্ট ছাপা হবে না ।
৭১ এর স্বাধীনতা যুদ্ধের কোন বিপক্ষ শক্তির বাণী পোষ্ট করা যাবেনা ।
ব্লগাররা সাহায্য করুন।
২৪. ২৬ শে মার্চ, ২০০৮ সকাল ১০:২৬
comment by: মানবী বলেছেন: "বেশী মন্তব্য পেতে হলে ব্লগারদের সাথে ব্যাক্তিগত সম্পর্ক থাকতে হয় আমার সেরকমটি নাই " - কেন থাকবে না! সবার যেমন সম্পর্ক আপনারও তেমন। আমার মনে হয় অন্য কিছু, যেমন দেখুন অনেকে পোস্টটি পড়ে মন্তব্য করেছেন, সেই মন্তব্যের জবাব পেলে তাঁদের হয়তো ভালো লাগবে :)


ভালো থাকুন আবুল বাহার।
২৫. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ৮:৩৬
comment by: জামাতে পিছলামি বলেছেন: অনেক সুন্দর একটি লেখা সকালে দেখলাম , সকালে দেখলাম স্টিকি করা এখন দেখি নির্বাচিত পোস্টে ।
কিছুই বুজলাম না ।

আবুল বাহার অনেক ধন্যবাদ লেখাটির জন্য ।
২৭ শে মার্চ, ২০০৮ রাত ১২:০৪

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ , পিছলামি

২৬. ২৭ শে মার্চ, ২০০৮ রাত ১০:০৩
comment by: মুকুল বলেছেন: *****
২৭. ৩১ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:০৯
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: বাহার ভাই নির্বাচিত পোস্ট এ আপনার লেখাটা ড্রাফট করার অনুরোধ জানাইলাম Click This Link

 

 


আমার আমি ঃ সবার সাথে চলতে চাই (জামাত-শিবির ছাড়া) । তর্ক হবে যুক্তি দিয়ে ।বিতর্ক হবে বন্ধুত্ব পূর্ন আলোচনায় ।অশ্লীল...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ