যদিও আকবর আলী খান এর আগেই স্বনামধন্য আমলা । সারা দেশেই পরিচিত মূখ। তাকে ভাবা হয় স্বাধীনতাত্তোর বাংলাদেশের অন্যতম মেধাবী আমলা হিসেবে ।
গত কয়েক দিন ধরেই পত্রিকায় তাঁর কিছু বক্তব্য আসছে যা বর্তমান সময়ে দেশের বাস্তবাতা এবং ভবিষ্যতকে দেখিয়ে দিচ্ছে আঙুল দিয়ে ।
--''দেশে নিরব দূর্ভিক্ষ চলছে ''
এ বক্তব্য দিয়েই প্রথম আলোচনায় আসেন এই সাবেক উপদেষ্টা ।এর পর তিনি বার্তা দিয়েই চলছেন একের পর এক ।
তিনি বলেছেন,''সরকার হচ্ছে জনগনের মা-বাপ , দেড় কোটি অভুক্ত মানুষকে খাবার দিন ''।
তিনি বলেছেন, ''দ্রব্যের দামের কারনে দরিদ্র মানুষকে ক্ষুদার্ত জানোয়ারের মত বাঁচতে হবে । সরকার ব্যাবসায়ীর মত আচরন করলে দ্রব্য মূল্য কমবে না ''।
সর্বশেষ তিনি যা বলেছে তা রীতিমত আশংকাজনক তিনি বলেছেন, ---''খাদ্য সংকটের কারনেদেশে পেট মোটা শিশুর সংখ্যা বাড়বে ''।
এই বক্তব্যের পর বার বার চোখের সামনে ভেসে উঠছে ইথিয়পিয়া ,পাপুয়ানিউগিনি , কম্বোডিয়া সহ আফ্রিকার দরিদ্র পিড়িত দেশ গুলোর কথা ।
উপরোক্ত উক্তিগুলো কোন দেশের জন্যই সুখবর নয় । আমাদের সরকারের এই বিষয়ে কোন প্রতিক্রয়াই দেখা যাচ্ছে না ।
সরকার কি জনগনের জন্য কিছু ভাবছে?
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০০৮ রাত ৩:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



