এলাকার এক ছোট ভাই এসেছে এখানে(কোরিয়াতে) কিছু দিন আগে । প্রবাসে প্রথম ঈদ তাই মন খারাপ ।ফোন করে আমাকে বলছে , ভাইয়া দেশে কি মজা করে ঈদ করতাম মা - বাবা, ভাই - বোন , আত্নীয় - স্বজন মিলে । আজ ঈদের দিন ডিউটি করতে হবে তাই খুব খারাপ লাগছে ।
নতুন নতুন এই খারাপ লাগার ব্যাপারটা আমিও জানি । তার পরও ওকে সান্তনা দিলাম জীবনের প্রয়োজনে মানুষ অনেক কিছুই করে । আর এতো সামান্য ঈদ!!! মন খারাপ নাকরে ঈদের দিন দেশে সবার সাথে ফোনে কথা বলে নিও । মন ভালো হয়ে যাবে । এই আমাকে দেখনা ? বিশটা ঈদ (রমাজানের + কোরবানী) পার করে দিলাম । ও কিছুনা !! মন দিয়ে কাজ করো যাতে সামনে ভালো ভাবে ঈদ করতে পারো ।
তাকে যখন এসব বলছিলাম তখন আমি কি সত্যিই ব্যাথাতুর ছিলাম না ? ছিলাম , কিন্তু উপায় কি ? তাই ওকে এভাবেই সান্তনা দিলাম ।
ছোট ভাইটা সহ একই দেশে থাকি কিন্তু ঈদের দিনেও দেখা করার সুযোগ হয় না তার চাইতে খারাপ লাগার আর কি আছে ? তবুও এভাবেই জীবনের ২১ তম ঈদটা পার করলাম কাল । জানিনা আর কত দিন এভাবে প্রবাসে একাকী.................
নাহ!! আর লিখতে পারছিনা ।
ব্লগার মাহবুব সুমন এর সাথে ঈদের সুভেচ্ছা বিনিময় করতে ফোন করলাম অস্ট্রেলিয়ায় । সুমন ভাই প্রশ্ন করলেন, বাহার ভাই এইটা আপনার একাকী কততম ঈদ ? উত্তরটা সহজেই বলে দিলাম কিন্তু মনটা ভারী হয়েছিলো ।
আসলেই এভাবে আর কতোদিন ? যাবো যাবো করেও যাওয়া হচ্ছেনা ।এইবার খুব ইচ্ছা ছিলো ঈদ দেশে করার । কিন্তু কোন এক কারনে হলো না । কবে যে হবে তাও জানিনা ।
সবার ঈদ সুন্দর ও উৎসব মুখর হোক এই কামনা রইলো ।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০০৮ ভোর ৬:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



