গত রাতে এক আড্ডায় বসেছিম আমরা চার জন , প্রবাসে থাকলে যা হয় দলীয় ভাবনাটা থাকেনা ভিতরে , আবার বাঙ্গালীর আড্ডার বড় উপাদান রাজনীতি ও বাদ যায় না ।
কথায় কথায় আলোচনা চলে গেছে রাজনীতিতে ।যেহেতু রাত পোহালেই স্বাধীনতা দিবস তাই মুক্তিযুদ্ধ , স্বাধীনতার ঘোষনা বিতর্কের মুল মসল্লা । কাজেই এখানে চলে এসেছেন শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান ।
আমি বললাম প্রায় তিন দশক ধরে চলে আসা এই বিতর্কটা দেশের রাজনৈতিকরা শেষ করতে পারলেন না আমরা দেশ থেকে হাজার হাজার মাইল দুরে থেকে এই মধ্য রাতে তর্ক করে কি হবে ?
যাক লেখা বড় না করে মুল কৌতকটা বলি ...
স্বাধীনতার ঘোষকের বিতর্ক বন্ধ করতে বলে মনে হয় ভূলই করলাম । এক পর্যায়ে বিএনপির এক সাপোর্টার বলে বসলেন, শেখ মুজিব নয় , বরং জিয়াই জাতির জনক হবার কথা । আমি অবাক না হয়ে বললাম , কেমন করে ? সে বলল , জিয়া মুক্তিযুদ্ধ করেছে । কিন্তু শেখ মুজিবতো যুদ্ধ করে নাই । আমি বললাম আর কোন যুক্তি আছে ?
সে চুপ করে আছে । বুঝলাম যুক্তি শেষ । শেখ মুজিবকে জাতির পিতা মানতে আপনার সমস্যা তাই বলেলেন শেখ মুজিব নয় , হযরত আদম (আঃ) ই মানুষ জাতির জনক বা আদি পিতা বললেন একটু আগে । এখন যেটা বলছেন সেটা কেমনে ? জিয়া কি আদমের ও আগে এসেছিলো নাকি দুনিয়ায় ? বেচারা আমতা আমতা করে বলতে লাগলো আপনারা যে বলেন শেখ............
আমি কথা না বাড়িয়ে সে আড্ডা থেকে বেরিয়ে চলে আসলাম :#
সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

