somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এ.আর.বাহাদুর (বাহার)
আমি চাই আমাদের প্রিয় এই বাংলাদেশ যেন অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয় । চড়াসুদ ও কঠিন শর্তে যাতে আর কর্জ নিতে না হয় বহির্বিশ্ব থেকে।আসুন, সবাই মিলে দিয়ে কর,প্রিয় দেশটা করি স্বনির্ভর। এ.আর.বাহাদুর (বাহার)

♪♪_তিতা কথা-(২)__♪♪ ===>>>^^^^

১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

♪♪__তিতা কথা-(২)__♪♪
==============
দুই বন্ধুর আলাপ হচ্ছিল। আক্কেল আলী বলল, লোকেরা বলে, হুসে-জ্ঞানে মানুষ। অর্থাৎ যার হুস মান-সম্মত তিনিই মানুষ।
সবজান্তাঃ ঠিকই তো অাছে, তুই কি এর উল্টা বলিস নাকি?
আক্কেল আলীঃ অথচ দেখ, অনেক মানুষ আছে যারা হুসে ষোল আনা হলেও জ্ঞানে মাতাল।
সবজান্তাঃ বুঝিয়ে বল!
আক্কেল আলীঃ ধর পার্শ্ববর্তী পড়শির সাথে ঝামেলা হল, টাকা-পয়সা, জায়গা-জমি, ব্যবসা-বাণিজ্য অথবা সন্তানদের ঝগড়ার কারণেও হতে পারে। হতে পারে হাঁস-মুরগী, গরু-ছাগলের কারণেও। কিন্তু ঘটনাগুলো রাগের মাথায় টানতে টানতে এতদুর নিয়ে যাওয়া হয় যে মূল ঘটনার Facevalue’র ১৫/২০ গুণ এমনকি তারও বেশী টাকা খরছ করে ফেলে উভয় পক্ষ অথচ কোন সমাধানে পৌছতে পারে না।
সবজান্তাঃ ঠিক বলেছিস, এ ব্যাপারে আমি তোর সাথে একমত। অনেক সময় এমনও দেখা যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে পরিমাণ অর্থ রাগের মাথায় অপচয় করা হয় তা দিয়ে পল্লীগ্রামে একটি কালবার্ড, একটি স্কুল কিংবা মাদ্রাসা অথবা একটি হাসপাতাল হতে পারত। কিন্তু রাগে মানেনা আপনে মোড়ল………
আক্কেল আলীঃ দোস্ত রাগে মানে না আপনে মোড়ল মানে কি? এতদিন তো জানতাম অন্যরকম!
সবজান্তাঃ আরে, সব সময় সব কথার মানে খোঁজা ঠিক না। আসল কথায় আয়।
আক্কেল আলীঃ আচ্ছা বাদদে, আসল কথা হচ্ছে আমরা যদি রাগটাকে ফিল্টারিং করতে পারি তাহলে আমাদের অপচয়টা অনেকাংশে কমে যেতে পারে।
সবজান্তাঃ ফিল্টারিংটা কি রকম?
আক্কেল আলীঃ ধর রাগ, অভিমান, মারামারি সব হল। কিন্তু সেটার প্রতিক্রিয়া বা প্রতিশোধ নিতে গিয়ে আমরা যদি ঘটনার ভেল্যুয়েশন করে আগ বাড়াই তাহলে হিসেবে লজ হবে না।
সবজান্তাঃ যেমন?
আক্কেল আলীঃ একজনের ছেলে খেলতে গিয়ে পাড়ার ছেলের সাথে মারামারি করে কানের পাশ সামান্য কেটে রক্ত বের হয়। এতে যদি আহত ছেলেটির বাবা ১ হাজার টাকা খরছ করে মেডিকেল সার্টিফিকেট যোগাড় করে আরো হাজার টাকা থানায় খরছ করে এটেম টু মার্ডার কেস করে তাহলে প্রতিপক্ষ তো আর বসে থাকবে না? অথচ বড়জোর ২০০ টাকার ওষুধ খেয়ে ঘা শুকিয়ে যেত। সামাজিক ভাবে মিমাংশায় আসা যেত। কিন্তু আমরা ব্যাংঙকে টানতে টানতে সাপ বানিয়ে ফেলাতে ওস্তাদ।
সবজান্তাঃ শেষ কথা কি ?
আক্কেল আলীঃ শেষ কথা হচ্ছে, মাথা ঠান্ডা রেখে শান্ত মেজাজে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়া। রাগের মাথায় সিদ্ধান্ত না নেয়া এবং কিছু স্থুল বুদ্ধির স্বঘোষিত বিচক্ষণ বন্ধু বা পড়শির কথা বা পরামর্শ এড়িয়ে যাওয়া।
------------------------------------
{প্রতি মঙ্গলবার তিতা কথা-(২) পর্বটি চালিয়ে যাবার ইচ্ছা আছে।}
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারিনা কায়সারের মৃত্যু, সোশাল মিডিয়া ও কিছু কথা

লিখেছেন অর্ক, ১৭ ই মে, ২০২৬ দুপুর ১:০৬



কারিনা কায়সারের মৃত্যু দুঃখজনক। কষ্ট পেয়েছি। তার দাদি দাবার জীবন্ত কিংবদন্তি রানি হামিদ সকলের পরিচিত। বহুবার টুর্নামেন্ট খেলতে দেখেছি। অমায়িক মানুষ। কারিনার বাবা কায়সার হামিদও স্বনামধন্য ফুটবলার। মোহামেডান ও... ...বাকিটুকু পড়ুন

হাতছানি

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ১৭ ই মে, ২০২৬ রাত ১০:২২

বাঁশবনের উপরে গোধূলীর আকাশে
কি'যে অপরুপ লাগে একফালি চাঁদ,
কাশবনের দুধারে মৃদুমন্দ বাতাসে
ঢেউ খেলে যায় সেথা জোৎস্নার ফাঁদ-
আহা..., কী অপরুপ সেই 'বাঁশফালি চাঁদ' ।

পাখিদের নীড়ে ফেরা কল-কাকলীতে
শিউলী-কামিনী যেথা ছড়ায় সুবাস,
আজানের... ...বাকিটুকু পড়ুন

কিচ্ছু চাই না আমি, আজীবন ভালোবাসা ছাড়া!

লিখেছেন রাজীব নুর, ১৭ ই মে, ২০২৬ রাত ১১:৫১



অতি তুচ্ছ বিষয় গুলোতে আমি আনন্দ পাই।
পথে ঘাটের সব রকম দৃশ্য আমি উপভোগ করি। পথে হেটে যাচ্ছি, একসাথে অনেক গুলো কাক কা কা করতে করতে উড়ে গেলো! এটা দেখে... ...বাকিটুকু পড়ুন

মগজহীন গোল্ডফিশ মেমোরি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৮ ই মে, ২০২৬ রাত ১:০১



বাংলা ব্যাকরণ ও বাংলা অভিধান যারা পড়েছেন তাদের জানার কথা “মগজহীন” শব্দ নতুন কোনো শব্দ না। “মগজহীন” শব্দটি বাংলা ব্যাকরণ ও বাংলা অভিধানে কখন কোন সালে নথিভুক্ত হয়েছে? -... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের স্পষ্ট বার্তা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই মে, ২০২৬ সকাল ৭:১৭



কারিনা ইস্যুতে যা ঘটেছে, তা শুধু একটি পরিবারের আত্মপক্ষ সমর্থন না- এটা জনমতের একটি স্পষ্ট প্রতিফলন। যদি শুধুমাত্র আওয়ামী লীগের পক্ষ থেকেই হেটস্পিচ আসতো, তাহলে কারিনার মা জানাজার পর... ...বাকিটুকু পড়ুন

×