
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো বলে আবারো দাবি করেছেন তিনি।
সাহারা বলেছেন, সরকারকে বিপাকে ফেলার উদ্দেশ্যেই সা�প্রতিক বেশ কয়েকটি হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। রোববার আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দপ্তরে কোস্টগার্ডের (উপকূল রক্ষী বাহিনী) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে দাবি করে বিরোধী দল স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে আসছে। এর প্রতিক্রিয়ায় সাহারা সাংবাদিকদের বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের যে কোনো সময়ের চেয়ে ভালো আছে।
স�প্রতি দেশের তিনটি বিশ্ববিদ্যালয়ে তিন ছাত্রসহ বেশ কয়েকটি হত্যাকাণ্ড আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির নজির কি না- প্রশ্ন করা হলে তিনি বলেন, সরকারতে বিপাকে ফেলতে উদ্দেশ্যমূলকভাবে এ সব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। 'ধ্বংসাত্মক' পথ ছেড়ে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার জন্য তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানান।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক কর্মী খুন হওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সারাদেশে পুলিশকে চিরুণী অভিযান চালানোর নির্দেশ দিয়েছে। এতে গত দুই দিনে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের দুই শতাধিক নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছে।
এ অভিযান কত দিন চলবে- জানতে চাওয়া হলে মন্ত্রী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অভিযান চলবে।
ছাত্রলীগকর্মী ফারুক হোসেন ছাত্র শিবিরের হামলায় নিহত হয় বলে অভিযোগ রয়েছে।
--------------বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

