somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারের আয়ের উৎস বেকার যুবক!!! মিরাক্কেল!

১০ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিভিন্ন দেশে শুনেছি সরকার বেকার যুবকদের বেকার ভাতা দেয়। আর আমাদের দেশ কি করে তা সবাই জানে।ভাতাতো দেয়ই না বরং তারা বেকারদের কাছ থেকে আয়ের চিন্তা করে। এটা যেন মরার উপর খাড়া ঘা। আমাদের সরকারের একটা আয়ের উৎস বেকার যুবকদের কাছ থেকে আয় করা। তার একটা জ্বলজান্ত উদাহরন আপনাদের দেই। গতবারের বিসিএস পরীক্ষায় ১,৭৫,০০০ জন আবেদন করেছিল। আপনি কি জানেন বিসিএস আবেদন করতে কত টাকা লাগে? ২০০ টাকার আবেদন ফরম এবং ৫০০ টাকার ব্যাংক ড্রাফট তারপর ব্যাংক কিছু টাকাতো কাটে। সুতরাং একজন বিসিএস আবেদন কারী সরকারকে দেয় ৭০০টাকা। তাহলে সরকার মোট কত টাকা নেয় বেকার যুবকদের কাছ থেকে তার হিসাব একটু করে ফেলুন। না না আপনার করার দরকার নাই আমিই করে দিচ্ছি। ১২,২৫,০০,০০০ টাকা। এটা শুধু বিসিএস নয় যে কোন সরকারী চাকুরীর কথাই ধরুন ২০০/৩০০ টাকার ব্যাংক ড্রাফট আছেই। বেসরকারী হলে মনে একটা শ্বান্তনা থাকে যে তাদের আবেদন পত্র একটু কম জমা পড়ে ফলে চাকুরী নামের সোনার হরিণ পাইলেও পাইতে পারি।এখানে হ্যালো একটু কম হয়। কিন্তু সরকারী চাকুরীতে এমনি ব্যাংক ড্রাফট দিলাম তারপর যদি শুনি মন্ত্রী, এমপিদের ধরে কারা যেন চাকুরী নিয়ে নিয়েছে। আমার কোন মন্ত্রী এমপি নাই মানে আমার চাকুরী নাই। কিছু দিন আগে ঢাকা মেডিকেলের একটা নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে আবেদন জমা পড়েছিল ১০৫০০ এর মত কিন্তু সুপারিশ জমা পড়েছিল প্রায় ১২ হাজার। এটা একটা জাতীয় দৈনিকে ছাপা হয়েছিল।


চাকুরীর আবেদন যারা করে তারা অধিকাংশ বেকার, বাকিরা কিছু না কিছু কাজের সাথে জড়িত। সরকারের উচিত ব্যাংক ড্রাফট ২০ থেকে ৫০ টাকা করা। বেশী হলে ১০০ টাকা। এটা আমার ব্যাক্তিগত মতামত আপনারা কি বলেন?
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:১২
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×