(লেখার মান যেমনই হোক, সর্বস্বত্ব সংরক্ষিত)
![]() | আর এস এস ফিড |
পোস্ট আর্কাইভ
- মে,২০০৮(১)
- জানুয়ারী,২০০৮(১)
- অক্টোবর,২০০৭(১)
- সেপ্টেম্বর,২০০৭(১)
- জুলাই,২০০৭(২)
- মে,২০০৭(১)
- মার্চ,২০০৭(৩)
- ফেব্রুয়ারী,২০০৭(৬)
- জানুয়ারী,২০০৭(৪)
- ডিসেম্বর,২০০৬(১)
আমার লিঙ্কস
আমার বিভাগ
আমার প্রিয় পোস্ট
- কল্পনা চাকমা: 'নাম লিখেছি একটি তৃণে, আমার বোনের মৃত্যু দিনে' - ফারুক ওয়াসিফ
- জনৈক জ্ঞানী মানুষের সাথে কথোপকথন এবং কিছু সিদ্ধান্ত। - নির্বাসিত
- " আমার বাবা গভর্ণমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের হেড ক্লার্ক ছিলেন " - সারিয়া তাসনিম
- আম্মু, অবুঝ মেয়ে আমার! - কতবতবকতকত
- একটা কবিতা লিখতে চাই - ফারহান দাউদ
- যাত্রা শুরুর ইশতেহার (হোসেইনের কবিতাঞ্জাল) - হোসেইন
- গ্রাজুয়েশন পার্টির পর: বিদায়বেলায় বন্ধুদের জন্য - ফারহান দাউদ
- প্রিয় বল্গারদের জন্য গল্প ও একটি মোরাল,(প্লিজ গল্পটি পড়ুন,আমি আপনাদের ৫টি মিনিট চেয়ে নিলাম) - বিহংগ
রসমালাই বানানো খুব সোজা
০৬ ই মে, ২০০৮ রাত ৩:৫৬ |
দীর্ঘ ছুটি আর বেকার সময়ের সুযোগে বানিয়ে ফেললাম রসমালাই। মিষ্টান্নপ্রেমীদের উদ্দেশ্যে নিবেদন করলাম এই রন্ধনপ্রনালী। বানাতে একটু সময় আর একটু চর্চা লাগবে। তবে স্বাদ হবে একদম কুমিল্লার রসমালাইয়ের মত, এই আশ্বাস দিতে পারি। একবার চেষ্টা করেই দেখুন।
উপকরণ:
১। ২ লিটার পূর্ণ ননীযুক্ত গরুর দুধ (মালাইয়ের জন্য)
২। ২ লিটার পূর্ণ ননীযুক্ত গরুর দুধ (রসের জন্য) অথবে ১ লিটার কনডেন্সড মিল্ক
৩। আধা কেজি চিনি
৪। সিরকা (৫% এসিটিক এসিড) বা লেবুর রস (আধা কাপ থেকে এক কাপ)
৫। এলাচ ৩-৪ টা
৬। ছাকনি, পরিস্কার পাতলা কাপড়, ২টি পাত্র।
সময়:
২ দিন।
কিভাবে তৈরি করবেন:
১। ছানা তৈরি: দুধ একটি হাড়িতে জ্বাল দিতে থাকুন। ২/৩টা এলাচের মুখ খুলে দুধে দিয়ে দিন। দুধ উতরানো শুরু করলে আধা চা-চামচ করে করে সিরকা ঢালুন এবং ভাল করে নাড়াতে থাকুন। কয়েকবার সিরকা ঢালার পর ছানা এবং পানি পুরোপুরি আলাদা হয়ে যাবে। তখন ছাকনি দিয়ে ছেকে ছানা আলাদা করে ফেলুন। ছানা ঠান্ডা পানিতে ভাল করে ধুয়ে নিন, যেন সিরকার গন্ধ থেকে না যায়। ছানা একটা পাতলা কাপড়ে প্যাঁচিয়ে ৮-১০ ঘন্টা বাতাসে ঝুলিয়ে রাখুন। এতে ছানার ভেতরের পানিটা বেরিয়ে যাবে।
২। মালাই তৈরি: প্রতি লিটার দুধের ছানার জন্য এক চা চামচ হিসেবে ময়দা মেশান এবং এক চা চামচ চিনি মেশান। ভালো মতো ময়ান করুন। তারপর ছোট ছোট করে মালাই তৈরি করুন। মালাইয়ের আকার হবে পেন্সিলের মত সরু (বা তার চেয়ে সামান্য একটু মোটা) এবং দৈর্ঘ্য হবে দেড় থেকে দুই সেন্টিমিটার। (খেয়াল রাখবেন, মালাই সিরায় ভাজার পর প্রায় দ্বিগুণ আকার ধারণ করবে। আর বেশি বড় হয়ে গেলে মালাইতে রস ঠিকমত ঢুকবে না)।
এবার প্রতি তিন কাপ পানির সাথে এক কাপ চিনি - এই হিসেবে সিরা তৈরি করুন। সিরা চুলায় জ্বাল দিন। সিরা উতরানো শুরু করলে মালাই দিতে থাকুন। মালাই দেয়া মাত্র ভেসে উঠলে বুঝতে হবে সব ঠিকমতো চলছে। সব মালাই দেয়া হয়ে গেলে জ্বাল কমিয়ে দিয়ে ১৫-২০ মিনিট চুলায় রাখুন। তারপর চুলা থেকে নামিয়ে ফেলুন এবং আরো ৮-১০ ঘন্টা মালাইগুলোকে সিরায় ভিজতে দিন।
৩। রস তৈরি: দুই লিটার দুধ জ্বাল দিয়ে ঘন করে এক লিটার করুন; অথবা কনডেন্সড মিল্ক (১০-১২% ফ্যাটসহ) ব্যবহার করুন (কনডেন্সড মিল্ক উতরানোই যথেষ্ঠ, আর ঘন না করলেও চলবে)। এবার প্রতি তিন ভাগ ঘন দুধে এক ভাগ চিনি, এই হিসেবে চিনি দিয়ে রস তৈরি করুন। রস উতরাতে থাকলে তাতে মালাইগুলো ঢেলে দিন (আগের চিনির সিরা দেবেন না, ওটা ফেলে দিন বা অন্য কিছুতে ব্যবহার করুন)। রসমালাই ৫ মিনিট পর চুলা থেকে নামিয়ে ফেলুন। ঠান্ডা হয়ে এলে ৮-১০ ঘন্টার জন্য মালাইগুলোকে ফ্রিজে রেখে দিন। এতে করে মালাইয়ের ভেতরে রস ঠিকমত ঢুকবে। ছোটা বাটিতে করে পরিবেশন করুন। পারলে এই লেখককেও এক বাটি পাঠিয়ে দিন :-)
কৃতজ্ঞতা স্বীকার:
* আমাদের একজন বড় বোন। অনুমতি না নিয়ে নাম প্রকাশ করলাম না। এই রেসিপিটা আসলে তাঁর। আমি তাঁর ইনস্ট্রাকশনটা নিজের ভাষায় তুলে ধরেছি মাত্র।
* আর যারা প্রথমবার বানানো রসমালাইয়ের স্বাদ নিয়েছিলেন এবং অনুপ্রেরণা দিয়েছিলেন।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মাহবুব সুমন বলেছেন:
ট্রাই করুম
বিবর্ণ বলেছেন:
ননি যুক্ত কিসের দুধ!
এস্কিমো বলেছেন:
আমার কাছে একটা সহজ রেসিপি আছে - যাতে রস মালাই বানানো আর ব্লগিং একই সাথে চালানো যাবে। জানতে চাইলে আওয়াজ দিয়েন -
আপনাকেও ধন্যবাদ।
প্যাঁচনাই বলেছেন:
জিলাপি বানানো সবচেয়ে সোজা !!!
বিদ্যুৎ বলেছেন:
এক কাজ করি। আপনার বাসায় চলে আসি, দুই দিন থাকি, আপনি বানান। তারপর আয়েশ করে খেয়ে, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিয়ে যাব। আইডিয়াটা কেমন?
দস্যু বনহুর বলেছেন:
ধন্যভাধ। দেখি ট্রাই মাইরা...
রাতফুল বলেছেন:
প্রিয়তে রাখলাম। একদিন বানিয়ে দেখব।
ইয়াহু বলেছেন:
@ সামহয়ার ইন ব্লগের মত একটা নতুন ব্লগ। সবার জন্য উন্মুক্ত স্বাধীন কিন্তু পরিচ্ছন্ন, শতভাগ নিরপেক্ষ এবং নীতিমালার প্রয়োগ। এখানে প্রতিষ্ঠিত ব্লগারদের দখল হয়ে যাওয়া নিক ফিরিয়ে দেয়া হচ্ছে। এখানে আপনাকেও স্বাগতম।ওপেষ্ট বাংলা- http://www.opest.net
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















আপনার মন্তব্য লিখতে লগইন করুন ।