মার্চ মাসে ফেসবুক বন্ধ হয়ে যাবে রেখে দিন ফেসবুকের সব তথ্য
১১ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রেখে দিন ফেসবুকের সব তথ্য
আজকাল প্রায়ই ই-মেইল ঠিকানা, ফেসবুক ঠিকানা বেদখল হওয়ার (হ্যাকিং) ঘটনা ঘটে। ফেসবুকে গুরুত্বপূর্ণ ছবি, তথ্য ও আপনার অনেক বন্ধুর ফেসবুক অ্যাকাউন্ট যদি হ্যাকড হয়ে যায় বা কোনো কারণে নষ্ট হয়ে যায়, তখন সবকিছুই হারিয়ে যাবে। ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হলেও যাতে কোনো তথ্য হারাতে না হয়, এ জন্য ফেসবুকের তথ্যগুলো সংরক্ষণ করে (ব্যাকআপ) রাখতে পারেন। ফেসবুকের ব্যাকআপ রাখার জন্য প্রথমে ফেসবুকে ঢুকে লগ-ইন করে ওপরে ডান পাশের Account থেকে Account Settings-এ ক্লিক করুন। এখন সবার নিচে Download Your Information-এর ডান পাশের learn more-এ ক্লিক করুন। নতুন পাতা এলে Download-এ ক্লিক করুন। এখন আপনার ফেসবুক ঠিকানার একটি ব্যাকআপ প্রোফাইল তৈরি হতে থাকবে। ব্যাকআপ প্রোফাইল তৈরি হয়ে গেলে আপনার ই-মেইল ঠিকানায় একটি মেইল যাবে। তারপর আবার Account থেকে Account Settings-এ ক্লিক করে Download Your Information-এর ডান পাশের learn more-এ ক্লিক করুন। Verify Password-এ Password দিয়ে Continue তে ক্লিক করুন। এখন Download Now বাটনে ক্লিক করলে আপনার ফেসবুকের ব্যাকআপ প্রোফাইলটি ডাউনলোড হয়ে যাবে। Download Now বাটনের নিচে আপনার ফেসবুকের ব্যাকআপ প্রোফাইলটি কত মেমোরির সেটিও দেখা যাবে।
ডাউনলোড সম্পন্ন হওয়ার পর জিপ ফাইলটি আনজিপ করুন। এখন index ফাইলটি ওপেন করলে আপনি আপনার ফেসবুকের পুরো প্রোফাইল (ছবি, ওয়াল, মেসেজ, ফ্রেন্ড) দেখতে পারবেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন