ছোট মেয়ে আর ভাগ্নিকে নিয়ে চিটাগাং গেলাম গত সপ্তাহে। অফিসের কাজে গিয়েছিলাম, ওদেরকেও নিলাম বেড়াতে। কাজ শেষে রওনা হলাম কক্সবাজারের উদ্দেশ্যে। সকাল বেলায় সেইজন্য হোটেল থেকে বের হলাম। সেই দৃশ্যটা আপনারা কল্পনা করেন - আমি, আমার মেয়ে আর ভাগ্নি পেনিনসুলা হোটেল থেকে সেজেগুজে বের হয়েছি হোটেলের বিলাসব হুল ব্রেকফাস্ট সেরে, হাতে পেনিনসুলার দামী টেইক এওয়ে স্ন্যাকস পথে খাবার জন্য, রেন্ট এ কার এর নতুন ভক্সি গাড়ি অপেক্ষা করছে আমাদের কক্সবাজার নেবার জন্য, আর দারোয়ান এবং ড্রাইভার আমাদের সুটকেসগুলো তুলছে গাড়িতে - এমন সময় দুটো ছোট বাচ্চা, একটা ছেলে আর একটা মেয়ে এসে ভিক্ষা চাইতে লাগলো, ছেঁড়াখোড়া কাপড় পরনে, ময়লা মুখ। আমি গাড়িতে ওঠায় ব্যস্ত, হয়ত মনে মনে ওদের দু একটা টাকা দেয়ার সদিচ্ছাও থেকে থাকতে পারে। ওরা কিন্তু পয়সা চেয়েই যাচ্ছে, এমন সময় দারোয়ান ছোট ছেলেটাকে দিল একটা ধাক্কা এবং একটা থাপ্পড়। আমি ততক্ষণে গাড়িতে উঠে বসেছি। বাচ্চাটা পেছন হটে গিয়ে কাঁদতে লাগল। আমি হতভম্ব অবস্থায় একটা দশ টাকার নোট দিয়ে দারোয়ানকে বললাম বাচ্চাটাকে দিতে। পেছন থেকে ওর শিশুকন্ঠে কান্নার পাশাপাশি শুনতে পেলাম ও বলছে ' একবার তো মারলেন আবার টাকা দিতে চান'। বিশ্বাস করেন মাটির সাথে মিশে গেলাম। ড্রাইভার তখন গাড়ি ছেড়ে দিয়েছে। সারা রাস্তা ছোট মেয়ের তীব্র ভৎর্সনা শুনতে শুনতে এলাম। সমস্ত কিছুর ওপরে মনে হয় নিজেই কালি ছিটিয়ে দিয়ে এলাম। তাই আপনারাও আমাকে ধিক্কার দিন, মারেন।
সবাই মিলে মারেন আমাকে-ক্ষমার অযোগ্য কাজ করেছি
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।