বেঁচে থাকে ইথারের ধ্বনি
বারন্ত চালে ভাতে পথ চলে-
অনেক দুরে
চে আর মাওসেতুং তবুও
ঘুমিয়ে থাকে
স্তব্দ জমা কোন ঘোর অন্ধকারে
মৃত প্রায় মানুষ বেঁচে আছে অচেনা
আপাদমস্তক শরীর খোজে
বাসা বাঁধে সৈনিক ঘুন পোকা
তোমার আজ ঝাড় দেয়া হয়নি
চুলের কাছের গন্ধটাও অচেনা
অনেকটা পথ ঘুরতে গিয়ে-
মেঘের ডালে
স্টেলা কে খুজতে চেয়ে-
অভিশপ্ত আমি
অন্ধ-কারাগারে জন্মহীন নিথর জীবন
না হয় কোন দিগন্তের দিকে পথ চলা
স্বনিয়ন্ত্রিত ঘরিটার শুধুই নিষ্ঠুর কাঁপন
বিনাশের নি:শেষিত নিথর কলার আস্ফালন
এপিটাফের অপিট এপিট
খুজি নিরন্তর
চে গুয়েভার ঘুমিয়ে থাকে
সাথে আমিও
সর্বনাশা চালে ভাজা মিষ্টি
সে রস
তালের পিঠে আটকে থাকে নিথর
আমিও হাটছি পথ জীবন্ত রথ
ট্রেন বাস জনপথ শহর তলি
একটু দুরে সবুজ নিল পথ
ছল ছল হ্রদ উথাল পাথাল চোখ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

