ইনিয়েবিনিয়ে দোদু্ল্যমান রাজ্যের সব পতাকা
গতকাল এইখানটাতে ঠিক এইখানটাতেই রক্ত ঝড়েছিল
বেনটের সুক্ষ খোঁচায় আলগা হয়েছিল রাজপথ
পুরনো রিডে জং ধরেছে- লাল রং
বুক চিরে দেখ হৃদপিন্ডের মধ্যখানে
ঠিক যেখানটাতে তুমি থাক
ধুলোর আস্তরন আজ ঠিক সেখানটাতে
মেশিন গানের ঝাজালো পারদে
ঝাঁঝরা হয়েছে সমস্ত প্রাককথন
ফুসফুসের ভেতরে কালো নর্দমার দাগ
অনভ্যস্ত আততায়ীর মত ভালোবাসা
সবুজ দিগন্ত লেস্য বনমানুষে ভরপুর
ক্লিনিং মেশিনটা উজার করে দিয়েছে -
রাস্তাঘাট,শহর,জনপথ,দখিনা হাওয়া
নি:সংগ আজ সহজ মানুষ-মৃত সত্য
ফসফরাসের বিকট গন্ধে বদ্ধ আশপাশ
নিকটিনের কালো তেতো ভোতা স্বাদ
রক্তাক্ত লিমন আহ লিমন নি:স্ব লিমন
পা - মন শরীর নিয়ে গেছে কালো পোশাক।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১১ দুপুর ২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



