সমস্ত দাওয়াখানায়, কংক্রিটের পাজরে
ব্রিকলেনের লাল পাথুরে রাস্তায়,কিংবা
কোন এক কোনে লেটনের বারবনিতায়
ইশ্বর আজ বড় অসহায় কাঁদছে সে
সকাল থেকে নীলাম্বর ঢেকে গেছে কালো মেঘে
মেঘ বালিকারা লুকিয়েছে মেঘের আড়ালে
ইশ্বর কে হত্যা করা হবে আজ রাতে
রাধার ওই প্রেম কুন্জে মাধবীলতা গাছের ফাঁকে
স্নিগ্ধ কোন হৃদয়ের কোনে অক্সিজেনের আড়ালে
ভালোবাসার জুলেখার কোলে দেহ ব্যবসার সন্তান
তাই ইশ্বরকে হত্যা করা হবে মধ্য রাতে
হালাল হারাম আর সন্যাসির দেহ কুন্জে
পাদ্রির ওই লম্বা গাউনে ভিক্ষুর শস্রুহীন দেহে
কালো কাপড়ে কফিন কিংবা চন্দন কাঠে
ইশ্বরকে আজ দাহ করা হবে মধ্য রাতে..
মিথেন গ্যাসের চুল্লিতে ডোবানো তার শ্বাস
বৃষ্টির ঝাপটায় আকুপাংচার তার শরিরে
পেডি কিউর আকু প্রেশারে জর্জরিত তার মন
ফ্রাস্টেশানের শেষ পথে তার জীবন পথ
ইশ্বর এখন বেঁচে আছেন কিনা জানিনা
একটু আগে সাইরেনে সাইরেনে নিয়ে গেছে
হাওয়ার গাড়ি-কালো আকাশের দাওয়া খানায়
সেখানে বিজলি সুই ফোটাচ্ছে তার শরীরে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

