আমার প্রিয় পোস্ট
- কোরানে বিজ্ঞান খুঁজতে যেয়ে যখন কোরান হয় বিকৃত আর বিজ্ঞান হয় ধর্ষিত!! - হোরাস্
- স্যালারী সার্ভে (বেতন জরিপ ) সবাই সাহায্য করুন!!! - ফরহাদ মাহমুদ সোহাগ
- পাকমন পেয়ার - আনোয়ার সাদাত শিমুল
- সময় কী ? - আনোয়ারুল আলম
- ঈশ্বরচিন্তা - ৪ - আরিফুল হোসেন তুহিন
- ... তাহলে ইসলামের "প্রানীর ছবি আকা হারাম"-নির্দেশটি কতটা যৌক্তিক ? - মনির হাসান
- স্পিনোজার নির্বিকার ঈশ্বর - ইমন জুবায়ের
- ধর্মে বিজ্ঞানঃ নিম গাছে আমের সন্ধান - নাস্তিকের ধর্মকথা
- ঈমান জোরদার করার জন্য বিভিন্ন ব্লগ হইতে সংগৃহিত ক্লাসিক লেখা - দ্বিতীয়নাম
- দস্যু বনহুর নামে একজন আছেন..................... - সবুজপাতা
- মুসলমানদের আচরণ কেমন হওয়া উচিত-১৯ - মোহাম্মদ আলী আকন্দ
এমনি করিয়া জগৎ জুড়িয়া...
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:২৯
পরিবেশন করা চা যথেষ্ট গরম ছিল না−এই হলো বিপ্লবের অপরাধ। অপরাধ করলে শাস্তিও পেতে হবে, সুতরাং মীর্জা লোটাস কেতলি ভর্তি গরম জল ছুড়ে মারলেন বিপ্লবের দিকে । ঝলসে গেল বিপ্লবের শরীর। কিন্তু লোটাসের বিরুদ্ধে কে কথা বলবে? উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাতিজা তিনি, সুতরাং তাঁর সাত খুন মাফ হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে। বিপ্লবের বাবা বিমল সাহা ঝলসে যাওয়া, পোড়া শরীরের ছেলেকে বাড়িতেই চিকিৎসা করাতে থাকেন। বিপ্লবের শারীরিক অবস্থার অবনতি ঘটলেই কেবল জানাজানি হয় বিষয়টি। এর পরই হাসপাতালে ভর্তি করা হয় ওকে।
খুব অচেনা লাগছে কি কাহিনীটা?
এ রকম কত কাহিনীই তো ঘটে চলেছে প্রতিদিন। অসহায় মানুষ সব সময়ই প্রভাবশালীদের ভয়ে নিচু করে রাখে মাথা। পিঠ যে আছে, সেটা দেয়ালে না ঠেকা পর্যন্ত বুঝতেও পারে না। ফরিদপুরের মধুখালী উপজেলার বিপ্লব বা তার বাবা বিমল সাহা আলাদা কেউ নন। সেই পরাজিত মানুষেরই প্রতিনিধি।
জানাজানি হওয়ার পর চিকিৎসা পাচ্ছে বিপ্লব। আশা করা যায়, ও সুস্থ হয়ে উঠবে। কিন্তু ওর শরীরের ক্ষত সেরে গেলেই কি মনের ক্ষতও দুর হয়ে যাবে? চা-খানায় আবার কাজ করতে গিয়ে ও কি আতঙ্কে থাকবে না? আবার কোনো প্রভাবশালী ব্যক্তি এসে ওর শরীরে ঢেলে দেবে না গরম পানি, তার গ্যারান্টি কী?
আসলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে, যদি না প্রভাবশালীদের প্রভাবের বলয় ভেঙে দেওয়া যায়। মীর্জা লোটাসের চাচা পারিবারিকভাবে লোটাসের শাস্তির আশ্বাস দিয়েছেন। কিন্তু শুধু পারিবারিক শাস্তিই কি পেশিশক্তিকে বিনয়ী ও নম্র হতে শেখাবে? রাষ্ট্রে তাহলে আইন আছে কেন? বিমল সাহা যে মামলা করেছেন, তার গতিধারাই বলে দেবে ‘এমনি করিয়া জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল’, নাকি সত্যিই তাঁরা বিচার পাবেন।
সূত্রঃ প্রথম আলো
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সুশীল পোষ্ট বলিয়া ভ্রম করিবেন না ;
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১২:১৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আমি রোদের ছেলে বলেছেন:
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সুশীল পোষ্ট বলিয়া ভ্রম করিবেন না ;
আরিফ থেকে আনা বলেছেন:
এইসব নব্য চ্যাঙডা পোলাপাইন লয়া কৈ যাই, সাধারণ সম্পাদকের ভাতিজা হয়া ফাল পাড়ে দশহাত
লেখক বলেছেন: ... প্রভাবশালী ও ক্ষমতাধরদের পুন(টেলিফোন) মারিবার জন্য কেহ নাই, আপসুস
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
আহারে...
বিডি আইডল বলেছেন:
বিমল সাহা যে মামলা করেছেন, তার গতিধারাই বলে দেবে ‘এমনি করিয়া জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল’, নাকি সত্যিই তাঁরা বিচার পাবেন।
আলমগীর কুমকুম বলেছেন:
প্রভাবশালীর গুষ্টি কিলাই, হালার পুতেরে গজারি হান্দায়া রাস্তায় ঝুলায়া রাখনের কাম...
তন্ময় ভট্টাচার্য বলেছেন:
কষ্ট পাইলাম।
পলাশমিঞা বলেছেন:
পরিবেশন করা চা যথেষ্ট গরম ছিল না−এই হলো বিপ্লবের অপরাধ। অপরাধ করলে শাস্তিও পেতে হবে জানিনা দেশ এবং বাঙালী কবে স্বাধীন হবে
পলাশমিঞা বলেছেন:
ভাইসাব ভালানি?
সুফিয়ান ডট কম বলেছেন:
কত্ত বড় সাহস....... চা যথেষ্ট পরিমান গরম ছিল না....
সুইট বলেছেন:
আলমগীর কুমকুম বলেছেন: প্রভাবশালীর গুষ্টি কিলাই, হালার পুতেরে গজারি হান্দায়া রাস্তায় ঝুলায়া রাখনের কাম...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














