আমার প্রিয় পোস্ট
- কোরানে বিজ্ঞান খুঁজতে যেয়ে যখন কোরান হয় বিকৃত আর বিজ্ঞান হয় ধর্ষিত!! - হোরাস্
- স্যালারী সার্ভে (বেতন জরিপ ) সবাই সাহায্য করুন!!! - ফরহাদ মাহমুদ সোহাগ
- পাকমন পেয়ার - আনোয়ার সাদাত শিমুল
- সময় কী ? - আনোয়ারুল আলম
- ঈশ্বরচিন্তা - ৪ - আরিফুল হোসেন তুহিন
- ... তাহলে ইসলামের "প্রানীর ছবি আকা হারাম"-নির্দেশটি কতটা যৌক্তিক ? - মনির হাসান
- স্পিনোজার নির্বিকার ঈশ্বর - ইমন জুবায়ের
- ধর্মে বিজ্ঞানঃ নিম গাছে আমের সন্ধান - নাস্তিকের ধর্মকথা
- ঈমান জোরদার করার জন্য বিভিন্ন ব্লগ হইতে সংগৃহিত ক্লাসিক লেখা - দ্বিতীয়নাম
- দস্যু বনহুর নামে একজন আছেন..................... - সবুজপাতা
- মুসলমানদের আচরণ কেমন হওয়া উচিত-১৯ - মোহাম্মদ আলী আকন্দ
স্বাধীনতা দিবসে সোহরাওয়ার্দ্দী উদ্যানের অনুষ্ঠানে একবারও উচ্চারিত হলো না জিয়াউর রহমানের নাম
২৬ শে মার্চ, ২০১০ রাত ১:০৩
বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিটে এক মিনিটের জন্য আলো নিভিয়ে এবং শিখা অনির্বানে মোমবাতি প্রজ্বলন করে ২৫ মার্চের কালোরাত্রিকে স্মরণ করেছে যুদ্ধাপরাধের বিচারের দাবিতে আন্দোলনরত মুক্তিযোদ্ধাদের সংগঠন সেক্টর কমান্ডারস ফোরাম। অনুষ্ঠানটি স্যাটেলাইট চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচারিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধ এবং ৭ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ঘটনাবলীর যে বিবরনী পাঠ করা হলো, তার বৃহদাংশ জুড়েই ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম যাকে ২৫ মার্চ রাতেই গ্রেফতার করে পাকিস্তান পাঠিয়ে দেয়া হয়। ভুলেও একবার উচ্চারন করা হলো না ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জেনারেল জিয়াউর রহমানের ঘোষনা পাঠের কথা।
ইপিআর, এম আর সিদ্দিকী, জহুর আহমদ চৌধুরী ইত্যাদি নানা পেজগি আছে জানি কিন্তু জিয়াউর রহমানের কালুরঘাট বেতারকেন্দ্র ঘোষনার বিষয়টিও তো ভিত্তিহীন নয়।
কালুরঘাট কেন্দ্র থেকে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষনাপাঠ
পুরা স্বাধীনতার ঘোষণা জিনিষটাই ওভাররেটেড। এমন না যে কেউ একজন স্বাধীনতার ডাক দিলো আর সাত কোটি মানুষ যুদ্ধে ঝাপিয়ে পড়ে পাখীর মতো মরতে লাগলো। কিন্তু যে যেটুকু করেছে সেটুকু সম্মান কি তার প্রাপ্য নয়?
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১০ রাত ১:১১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
এরশাদ বাদশা বলেছেন:
অবশ্যই প্রাপ্য। আর সেটা আমরা দিতে জানিনা বলেই আজ আমাদের এ বেহাল দশা।
লেখক বলেছেন: গন-হাম্বালীগিকরনে ইতিহাসের ত্রাহি মধুসুধন দশা।
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
অনেকের নামই তো বলেনি, সো হোয়াট?
লেখক বলেছেন: আশা করি স্বীকার করবেন এম আর সিদ্দিকী, জহুর আহমদ চৌধুরীর ঘোষনার থেকে জিয়ার ঘোষনাটির কিছুটা হলেও বেশী গুরুত্তপূর্ণ। সামরিক শাসক বা স্বৈরশাসক হতে পারেন কিন্তু, স্বাধীনতার যুদ্ধে তার ভুমিকার কথা স্বীকার করলে সমস্যাটা কোথায়?
মারুফ সৈকত বলেছেন:
একে খন্দকার (বর্তমান পরিকল্পনা মন্ত্রী) কিন্তু নিজেও স্বীকার করেছেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। পড়ুন আজকের (২৫ মার্চ) আমার দেশ।বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে শেক মুজিব ও জিয়া উভয়েরই অবদান আছে। তাই উভয়কে স্মরণ করাই উচিত।
লেখক বলেছেন: 'স্বাধীনতার ঘোষক' জিনিষটাই একটা স্থুল ব্যাপার। একজন স্বাধীনতার ঘোষনা পাঠ করলো আর সবাই হৈ হৈ করে যুদ্ধে ঝাপিয়ে পড়লো এমনতো না। কালুরঘাটের ঐ ঘোষনাটি যা যুদ্ধ চলাকালীন সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে অনেকবার পুনপ্রচারিত হয়। নিশ্চয়ই এর ঐতিহাসিক ভিত্তি এবং গুরুত্ব রয়েছে।
নরাধম বলেছেন:
একজনকে উঠাতে হলে আমাদের আরেকজনকে নামাতে হবে, সবাইকে যার যার জায়গা দেওয়া আমাদের খাসলতে নাই। জিয়ার ক্ষমতালাভের পরের অনেক কার্যকলাপ অবশ্যই ঘৃণ্য, কিন্তু ২৭শে মার্চ জিয়া স্বাধীনতা ঘোষণা দিয়েছিল (যদিও প্রথম ঘোষক না), সেটা মানতে সমস্যাটা কোথায় বুঝিনা। জিয়ার অনুসারীরা কয়েক দশক ধরে ইতিহাস বিকৃতি করেছে সেজন্য আওয়ামীরাও জিয়াকে তার প্রাপ্য সম্মানও দেবে না, সেটা কোন সুস্থ মানসিকতা না।
লেখক বলেছেন: জাতীয়তাবাদী প্রচারনা দেখলে মনে হইতো জিয়া না থাকলে বাংলাদেশ হইতো না, জিয়া নিজেও যেখানে কোন দিন দাবী করেনি কালুর ঘাটে তিনি স্বাধীনতার ডাক দিয়েছেন বলে।
হাম্বালীগও সেইদিকেই যাচ্ছে...
রাহা বলেছেন:
ভাই মাইন্ড খাইয়েন না । একটা কথা কই, কখনও জিয়ার জন্ম হয়নি । হে কো জন্মাইছে ২৭ মার্চ থেকে....
লেখক বলেছেন: ঘটনা তো সেদিকেই যাচ্ছে ...
রাজিব খান০০৭ বলেছেন:
জিয়া কে চাইলেই তারা মুছে ফেলতে পারবে? কখনো না।
বৃত্তবন্দী বলেছেন:
আমাদের এই অসুস্থ্য প্রাকটিস শেষ হবে কবে???
রাজসোহান বলেছেন:
হুম
রাজিব খান০০৭ বলেছেন:
আমার প্রতিকৃতি@ যার যতটুকু অবদান তাকে ততটুকু দিতে সমস্যা কোথায়?
এ.জে. মিন্টু বলেছেন:
এইগুলা আসলেই বিরক্তিকর। বিম্পি মুজিব ফোবিয়ার ভুগতো, হাম্বালীগ এখন ভুগতাসে জিয়া ফোবিয়াতে।
মনির হাসান বলেছেন:
বৃত্তবন্দী বলেছেন: আমাদের এই অসুস্থ্য প্রাকটিস শেষ হবে কবে???
লড়াকু বলেছেন:
এ.জে. মিন্টু বলেছেন: এইগুলা আসলেই বিরক্তিকর। বিম্পি মুজিব ফোবিয়ার ভুগতো, হাম্বালীগ এখন ভুগতাসে জিয়া ফোবিয়াতে।
সাইফ শামস বলেছেন:
জিয়ার নাম তো ২৬ তারিখে বলার কথা না। ২৭ তারিখে দেখেন কেউ বলে কিনা।
শয়তান বলেছেন:
টিপিকাল গ্রাম্য নারীসুলভ ক্ষুদ্রতা ।
দূর আকাশের নীল তারা বলেছেন:
এ.জে. মিন্টু বলেছেন: এইগুলা আসলেই বিরক্তিকর। বিম্পি মুজিব ফোবিয়ার ভুগতো, হাম্বালীগ এখন ভুগতাসে জিয়া ফোবিয়াতে। এইসব বাদ দিয়ে দেশের উন্নয়নের কথা ভাবলে অনেক ভাল হইত।
হায়রে দুনিয়া বলেছেন:
সহমত!! এই পোস্টেও ৪ জন মাইনাস দিয়া গেল।সামুর উচিত প্লাস/মাইনাস কে দেয়া এটা ওপেন করে দেয়া।
নেক্সাস বলেছেন:
এরশাদ বাদশা বলেছেন: অবশ্যই প্রাপ্য। আর সেটা আমরা দিতে জানিনা বলেই আজ আমাদের এ বেহাল দশা।
পথ হারা পাখি বলেছেন:
@ দুরন্ত স্বপ্নচারী,বেশি উধার মনে হইতেছে?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














