হৃৎপিন্ড ও শিরা অস্ত্রোপচারকারী এক বিশেষজ্ঞ তার গবেষণার রিপোর্টে নামাজে সেজদাকে শিরার রক্তপিন্ডে (জমাট রক্ত) আক্রান্ত হওয়ার প্রতিষেধের উপাদান হিসেবে উল্লেখ করেছেন। ডক্টর মোহাম্মদ আয্ যেহার,- হৃৎপিন্ড ও শিরা অস্ত্রপোচারকারী -নামাজের সেজদার ব্যাপারে গবেষণা সম্পাদনের পর বলেন: সেজদা উচ্চ রক্তচাপ হ্রাস করার কারণ হয় আর সেজদার মেয়াদ যদি দীর্ঘতর হয়, উচ্চ রক্তচাপ অনেকটা হ্রাস পাবে যা রক্তবাহী নালিতে রক্ত জমাট বাঁধার পথরোধ করে। আয্ যেহার আরও বলেন: প্রতিদিন খাওয়া-দাওয়ার সাথে শরীরে কোলস্ট্রোল ও চর্বি প্রবেশ করছে আর এই চর্বিগুলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সাথে সংযোগ হচ্ছে এবং আমরা তা থেকে নিষ্কৃতি পেতে বাধ্য; কেননা এই চর্বিগুলো অবসাদগ্রস্ততা, মাথা ব্যথা, পেশীর ব্যদনা বা মাংসপেশির প্রদাহ ও ঘাড়ে ব্যথার কারণ হয়ে থাকে। তিনি আরও বলেন: মানুষ সেজদার সময় এ সকল চর্বিগুলো থেকে অব্যহতি পেতে পারে, কেননা সেজদার সময় মানুষের শরীরের অবস্থা এরূপ যে, তাতে চর্বি দূর হয়।হৃৎপিন্ড ও শিরা বিশেষজ্ঞ স্মরণ করিয়ে দেন যে: সেজদারত অবস্থায় মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং বিপুল পরিমানে খাদ্যবস্তু ও অক্সিজেন তাতে পৌঁছায় আর এ সময় মস্তিষ্ক তার সম্ভাব্য সর্বোত্তম কর্তব্য পালন করে। তিনি আরও উল্লেখ করেন: মানুষ সেজদাতে যে অবস্থায় থাকে তা শিরাতে কম রক্ত জড়ো হওয়া ও অর্শরোগে আক্রান্ত হওয়ার প্রতিষেধে সাহায্য করে। নামাজ অবস্থায় সমস্ত মাংসপেশী নড়াচড়া করে আর এই কর্মপন্থা মাংসপেশীকে হেফাজত ও শক্তিশালী করার অনুশীলনে সাহায্য করে। একইভাবে নামাজের অভ্যাস সমস্ত আত্মিক রোগের জন্য শেফা বা আরগ্য, কেননা নামাজ ও খোদাকে স্মরণ এ সকল রোগ প্রকাশে বাঁধা দান করে।
[সূত্র: সাপ্তাহিক ওফোক্ব, ৬'ষ্ঠ বর্ষ, সংখ্যা: ১৮৪, বুধবার ২১'শে ফারভারদিন ১৩৮৭ ফারসি সাল, ২'রা রবিউস্ সানি ১৪২৯ হিজরি, ৯'ই এপ্রিল ২০০৮ ইং:।]
সেজদা শিরায় জমাট রক্তের পিন্ড হওয়ার পথরোধ করে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৭টি মন্তব্য ১৭টি উত্তর
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।