somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন হাত বাড়াই........... একটা মেধাবী জীবন বাঁচাই............

১৪ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পরিচয় :
স্বপ্না মোস্তারী সুমা
৬ষ্ঠ সেমিষ্টার
রাষ্ট্র বিজ্ঞান বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়

২০ বছরের একটি ফুটফুটে জীবন নিয়ে সুমা'র দিন বেশ কষ্টে কাটলেও সামনে ছিলো উজ্বল ভবিষ্যত। সুমা'র গ্রামের বাড়ী বাগেরহাট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে সাফল্যের সাথে ২য় বর্ষ সম্পন্ন করে ৬ষ্ট সেমিষ্টার ফাইনাল দেওয়ার প্রিপারেশন নিচ্ছিল। ২য় বর্ষ ফাইনালে তার এভারেজ গ্রেড পয়েন্ট সিজিপিএ ৩.৭ আউট অব ৪.০। ছোট বেলায় সুমার বাবা তার মা এক ভাই কে ছেড়ে অন্যত্র ঘর বাধে। পারিবারিক অবস্থা ও খুব একটা ভালো না। এত প্রতিকুলতার মধ্য দিয়েও এস.এস.সি ও এইচ.এস সি তে জিপিএ ৫ নিয়ে পাশ করে।

সুমা একটি টিউশনি করে কোন রকম নিজের পড়াশুনার খরচ চালাচ্ছিল। আর অপেক্ষার প্রহর গুনছিলো যে অনার্স শেষ হলে বিসিএস দিবে না হলে একটা চাকরি জোগাড় করে নিজের অসহায় মা আর ভাইয়ের খরচ চালাবে। আর ভাই এর পড়াশুনার খরচ চালাবে।

কিন্তু নিয়তির কি নিষ্টুর পরিহাস। গত চার মাস ধরে গলায় টিউমার ধরা পড়ার পরেও টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিলো না। তার এমন কোন আত্মীয় স্বজন নেই যে আর্থিক সাহায্য দিয়ে অপারেশন টা করাবে। গত সপ্তাহে প্রচন্ড গলা ব্যাথা আর জ্বর হলে তার রোকেয়া হলের বান্ধবীরা মিলে চাঁদা দিয়ে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার পরীক্ষা করে জানায় ওর থাইরয়েড ক্যান্সার হয়েছে। আর এক সপ্তাহের মধ্যে অপারেশন না করলে মৃত্যুই তার একমাত্র পথ যেটা খোলা আছে।

ডিপার্টমেন্ট থেকে ও সব আবাসিক মিলিয়ে বেশ কিছু টাকা (প্রায় ৪০,০০০/-) ইতিমধ্যে জোগাড় হয়েছে। অপারেশন করতে খরচ হবে ১০০,০০০/-। কিন্তু সুমার এই দুখের কথা শুনে ডাক্তার মানবিক দিক বিবেচনা করে ৫০,০০০/- তেই অপারেশন করবে বলে জানায়। কিন্তু সমস্যা হল অপারেশনের পর ৬/৭ মাস লাগাতার কেমোথেরাপি নিতে হবে যার জন্য প্রায় ৫/৬ লাখ টাকা দরকার। আর এতগুলো টাকা ওর কোন ভাবেই জোগাড় করা সম্ভব না।

আমরা কত টাকাই তো কত ভাবে খরচ করি। কিন্তু আমাদের সকলের সামান্য একটু সাহায্য বাঁচিয়ে দিতে পারে একটি অসহায় মেধাবীর জীবন। যার উপর একজন অসহায় মা, একজন অসহায় ছোট ভাই নির্ভরশীল।

সুমা আগামীকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে এ ভর্তি হবে। তার পর ডাক্তার অপারেশনের দিন ধার্য করবে।

সুমার সাথে ওর বান্ধবী নুরানা (একই ডিপার্টমেন্টের ও রোকেয়া হলের আবাসিক ছাত্রী) সার্বিক দেখাশুনা করছে। যোগাযোগের নাম্বার ০১৭৩৪১৭০০৯৯।

সাহায্য পাঠানোর ঠিকানা:

সপ্না মুসতারি সুমা
হিসাব নং ০১২ ৬১০ ১০০০১৮১৯৬৫
ডাচ বাংলা ব্যাংক লি:


এই ব্লগ এ সবসময় আপডেট পাওয়া যাবে।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৯:০৩
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×