somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশঃ ঘড়ির কাঁটায় এগিয়েছে ১ ঘন্টা, রাজনীতিতে পিছিয়েছে ৩৫ বছর

২৪ শে জুন, ২০০৯ সকাল ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সুবিধাবাদের মিলন সংঘ বিএনপি গুছিয়ে উঠতে পারেনি এখনো পরবর্তী মাহফিলের জন্য। বায়তুল মোকাররমের উত্তর গেট দখলে নিতে পারছেনা জামাতীরা আওয়ামী লগি-বৈঠার তান্ডবতাড়িত ভয়ে। যুদ্ধাপরাধের উপুর্যপুরি রাজনৈতিক অভিযোগে কিছুটা ক্ষয়িষ্ণু জামাতীদের নৈতিক মনোবল। জংগী তালিকায় নাম উঠে যাওয়ার ভয়ে পালিয়ে বাঁচার ম্যারাথন শেষ করতে পারছেনা অপরাপর ইসলামী জেহাদীরা।

কিংদের পতনে কিংস পার্টির রাজনীতি এতিমখানায় অসহায়ভাবে যাপিত। দেশের তাবৎ বিপ্লবী কমিউনিষ্টরা মৌ-লোভী মৌলভী সেজে প্রলেতারিয়েত বাণিজ্য ছেড়ে বুর্জোয়া আওয়ামীলীগে লীন। মুক্তিযুদ্ধের চেতনা ব্যাবসার আড়ালে অনুপ্রবেশ করে মুকুল বোসদের পাকা ধানে ভাগ বসিয়েছে এসব বিপ্লবী বর্গীরা। ফেরেশতারূপী ইবলিশদের প্ররোচনায় সংস্কারের ‘গন্ধম’ গিলে ‘নির্ঝরের স্বপ্নভংগ’ আওয়ামী ঈঁদুর চতুষ্টয়ের।

জীবন বাঁচানোর তাগিদে নেত্রীর বাতলানো তরিকা মোতাবেক নেত্রীর বিরুদ্ধে বলতে গিয়ে ‘কৃষ্ণ গহবরের’ অন্ধকার থেকে এখনো মুক্ত হচ্ছে না জলিল-সেলিমদের রাজনৈতিক ভাগ্য। ১/১১ এর কুশীলবদের ডেকে মিঠে-কড়া শাসানির কর্তৃত্বপরায়ণতা দিয়ে জলপাই বুটের আঘাতে সৃষ্ট ঘা সারানো প্রকল্পের চাকরি ম. খা. আলমগীরদের জন্য দারূন উপভোগ্য। মহাজোটের অংশীদার এরশাদ, হাসিনার পায়ের কাছে ‘কুকুর হয়ে বসে আছে তার ভেতরের কুকুরটাকে দেখবে বলে।’ এ যেন কোন জীবন নয়। ‘শেষ পুরোহিত কংকালের পাশা খেলা।’ অথচ ক্ষমতার পঞ্চামৃতে উদর পূর্তি করছে সহোদর গোলাম। বিবাদে আরেকবার দল ভাংগার আশংকা আর মৃত্যুপূর্ব জেল খাটার যুগপৎ ভয়। রাজনীতি ছেড়ে বৈষ্ণব সেজে পদাবলী রচনায় রত ১/১১ সরকারের উপদেষ্টা ক্রুসেডার, দেশের শ্রেষ্ঠ উকিল।

নানক আজমদের কুশলতায় সুয়ারেজের নর্দমায় সেনাকর্তাদের গলিত লাশ আর মরচ্যুয়ারীর হিমশীতল গোপন কুঠুরিতে পচনরোধক ফরমালিনে সংরক্ষিত তদন্ত রিপোর্ট। যতসব অপদার্থ বরকন্দাজের দল! যেদেশে জনকের গোষ্ঠী হত্যার বিচার হয় না, সেদেশে তোদের হত্যার বিচারের দাবীর স্পর্ধা আসে কোত্থেকে? ক্ষমতারোহনের ভাঁড়ের কলসী (সেনাবাহিনী ও বিডিআর) এর তলা ফুটো করে দেয়া হয়েছে যুতসই স্থানে যাতে প্রতিদান আদায়ের সুযোগ রহিত হয়। ‘কচি-কাঁচার’ মন্ত্রীসভায় বাংলা শাসনের পাঠদান চলছে শৈল্পিক নিপুনতায়, যেখানে most obidient pupil রা শাসন বিদ্যা শিখছে প্রশ্নবানের উপদ্রপ ছাড়াই। ঘরে বাইরের এমন অবারিত, প্রতিরোধহীন নেতৃত্বের স্বাদ আওয়ামী শীর্ষ নেতৃত্ব ভোগ করছে এই প্রথম। বাকশালের জনক এমনই এক প্রতিরোধহীন নেতৃত্বের স্বপ্ন দেখেছিলেন ৩৫ বছর আগে। সে পরিকল্পনা পূর্ণতা পাওয়ার আগেই পরি উড়ে গিয়েছিল জনকের জীবন-মূল্যের পাখায় ভর করে, থেকে গেছে শুধু কল্পনারা। আজ কল্পনাদের সেই স্বপ্ন পূরণের সাড়ে ষোল আনা। তারপরেও লোকে বলবে মুজিব ছিলেন ঝানু নেতা?

২৯ শে ডিসেম্বর, ২০০৮। নির্বাচিত বাকশালের জন্মদিন। সে জন্মের মহিমা ঘোষিত হচ্ছিল দেশের তাবৎ শিক্ষা প্রতিষ্ঠানে, যাত্রী পারাপারের টার্মিনালে, সরকারি কলকারখানা থেকে শুরু করে অফিস আদালত ও নিভৃত গ্রামীন জনপদে। সে দিগ্বিজয়ী ঘোষনায় খুন, নির্যাতিত কিংবা নির্বাসিত হয়েছে এবং হচ্ছে প্রতিপক্ষের যতসব নচ্ছার। বাদ যায়নি নিজদলীয় প্রতিপক্ষও। তাই তিনতলা থেকে ফেলে জঞ্জাল সাফ করা হয়েছে ঢাকা মেডিকেলের ছাত্রাবাসে। হোষ্টেল থেকে ধরে নিয়ে র‌্যাবকে এনকাউন্টার করতে বাধ্য করা হয়েছে ঢাকা পলিটেকনিকে। জাহাংগীরনগর বিশ্ববিদ্যালয়ে অপেক্ষমান তালিকা থেকে ভর্তিচ্ছু ছাত্র ছিনতাই হয়ে গেছে ছাত্রলীগের কর্মীদের হাতে নেতার ছোট ভাই ভর্তি হবে বলে। তারপরেও মানবাধিকার সমুন্নত। অবাধ্য সাংসদ নিজদলীয় লতিফকে চট্টগ্রামে ঠ্যাংগানো জায়েজ করার শতপশু নিধনযজ্ঞে মেজবানী চলছে জাতির জামাই ড. মিয়ার পিত্রালয়ে। পশু আর পেশীশক্তির এ যেন এক দিগ্বিজয়ী মচ্ছব। ভ্রমনপ্রেমী পায়রা মনি মাথায় টায়রা পরে অবিশ্রান্ত চেষ্টায় দেশে ফিরিয়ে আনছেন অর্থকরী শ্রমিকদের। ভারত থেকে টিপাইমুখের তথ্য যোগাড় করে আজ তৃপ্তির ঢেঁকুর তুলছেন সর্বত্র এই মনি মন্ত্রী। ওদিকে চলছে টিপাইমুখী নৌবিহারের রাষ্ট্রীয় আয়োজন।

পূর্বমেয়াদে নিজেদের পক্ষে আদায় করা যায়নি জনকের হত্যা মামলার রায়। সুপ্রিম কোর্ট প্রাংগনে বস্তি স্থাপন আর সুন্দরী লাঠির জংগী মিছিলও সেযাত্রা টলাতে পারেনি অবাধ্য বিচারকদের। এখন দিন বদলেছে। জিয়াকে মুছে জনককেই ঘোষনা করতে হবে স্বাধীনতার ঘোষক। নইলে.........। শাসকের অবাধ্যতার স্থান নেই বর্তমান বাংলাদেশে। বিশ্বাস না হলে দেখে নাও সেনাবাহিনীর সেইসব অবাধ্যদের পরিণতি, যারা সেনাকুঞ্জে বেয়াদবি করেছিল তাদের সহযোদ্ধাদের মৃত্যুর কৈফিয়ত চেয়ে। সাতজন চাকুরিচ্যুত, আরো সাতশ’ প্রক্রিয়াধীন।

শুধুমাত্র বিদ্যুত খাত থেকেই জোট সরকারের চোট্টারা চুরি করেছে ২০ হাজার কোটি টাকা যেখানে পাঁচ বছরে সাকুল্যে বাজেট ছিল সাড়ে ১৩ হাজার কোটি। ‘বার হাত কাঁকড়ের তের হাত বীচি’ এমন কোরাসের অসারতা দৃশ্যমান হলে মুখপাত্র বলে দিলেন এ গানের গীতিকার ও সুরকার ছিল মইন। তারা শুধু গলা মিলিয়েছিলেন মাত্র। মিথ্যাচারের দায় এড়ানোর কি অশ্লীল চাতুরী! জোট আর ১/১১ সরকারের ব্যর্থতার গীত গাইতে গাইতে সময় কেটে গেছে ৬ মাস। জাতীয় গ্রিডে যোগ হয়নি ১ মেগাওয়াটও। অদুর ভবিষ্যতেও সম্ভাবনা নেই। গ্রামীন জনপদে দিনের ২৪ ঘন্টার ১২ ঘন্টা থাকে বিদ্যুতবিহীন। ডিজিটাল বাংলাদেশের স্বপ্নে বিভোর নবীন শিক্ষার্থীদের পরীক্ষার পূর্বরাত্রি কাটে মোম কিংবা কুপি বাতির ঝাপসা আলোয়। বইয়ের অক্ষরমালা অস্পষ্ট থেকে অস্পষ্টতর হয় রাতের আঁধারের সাথে পাল্লা দিয়ে। এ যেন ভবিষ্যত বাংলাদেশেরই মূর্তমান প্রতীকি প্রকাশ। তবুও দ্রোহে জ্বলে উঠেনা কানসাট কিংবা শনির আখড়া। শাসিতের এমন প্রতিবাদহীন নীরবতা শাসকদের জন্য আদর্শ পরিস্থিত বৈকি। কিন্তু বিশ্বাস নেই জনতার এই আপাত নির্লিপ্ততায়। শাসকের এমন নিরূপদ্রপ আদর্শ শাসন-পরিস্থিতি সংহত করতে চাতুরীর সীমা থাকতে নেই। তাই ফন্দি আঁটো, ফন্দি। দিবালোক সঞ্চয়ের মূলা ঝুলিয়ে দাও এদের নাকের ডগায়, সেইসংগে পরমানু বিদ্যুতের দীর্ঘমেয়াদী স্বপ্নাচার। এ দুইয়ের লাভ-ক্ষতি নিরূপনের ধুম্রজালে কেটে যাবে এ জাতির কিছুকাল। তারপর ভাবা যাবে আরেক নতুন ফন্দির ভাবনা। জনগন যে এসব ফন্দি বোঝে না, তা কিন্তু নয়। তারপরও সীমাহীন নির্লিপ্ত। দেখে মনে হয়, “শিরদাঁড়া নেই আজ বহু শরীরেই, নিজেদের মানাতে মানাতে।” এমন বাংলাদেশ আমাদের যেন চির অচেনা।

“ সাবাশ বাংলাদেশ! অবাক পৃথিবী তাকিয়ে রয়,
অপশাসনের পদাঘাতে পদানত, তবু মাথা তুলবার নয়।”

ক্ষমা ক’রো কবি সুকান্ত, তোমার কবিতার কিছু শব্দ চয়ন বদলে দিতে বাধ্য হলাম বলে। আমার বিশ্বাস, আজকের বাংলাদেশে তুমি বেঁচে থাকলে তুমিও তাই করতে।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×