ব্লগে একটা জিনিষ খেয়াল করে দেখলাম কেউ হাসিনা ও তার আওয়ামীলীগের আকাম-কুকামের সমালোচনা করলেই তাকে রাজাকার, জামাত,শিবির, বি.এন.পি,পাকিস্হানের দালাল বলে গালাগালি শুরু হয়ে যায়।
জনগণের সমালোচনা আওয়ামিলীগ সহ্য করতে পারে না, এটা বাকশালী সিনড্রোম। ভার্সিটি জীবনেও দেখতাম বোসম ফ্রেন্ডও তর্ক বিতর্ক করে হল মাথায় তুলে ফেলত।
আমাদের দেশের সবচেয়ে প্রাচীন আর জনপ্রিয় দল আওয়ামীলীগ, তারপরও এই দলটির ভোটের সংখ্যা আশনুরুপ বাড়েনি। শুধু একটাই কারন, মানুষ আওয়ামীলীগের "দাদাগিরী" মনোভাব পছন্দ করে না। এখনো এই দলের জেনারেল নাসিম-পিনাক-মইন লাগে ভোটে পাশ করতে।
এরা মনে করে এরাই দেশ প্রেমের "সোল এজেন্ট", অন্য সব রাজাকার। তো জনগন এইবার বি.এন.পি-জামাতকে ৩০ সিট, আওয়ামীলীগকে দিয়েছে ২৭০ সিট।
আওয়ামীলীগ কত বড় দেশ প্রেমিক দল এই বার "টিপাই মূখ" আর "ট্রানজিট" ইস্যুতে প্রমান হয়ে যাবে।
জনগণের মতের বিপক্ষে গিয়ে কিছু করলে "আওয়ামী লীগ" এইবার হয়ে যাবে "হাওয়ামে লীন" !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


