বান্ধবী বিয়ার জন্য চাপ দিতাছে। যে বেতন পাই তাতে সাহস পাইতেছি না।
ব্লগে লেখালেখি করে মগবাজার থেকে বিশেষ প্রজাতির লেখক গণ, ডয়েচভেল, তেহরান রেডিও সহ অন্যান্য সাইটের বিজ্ঞাপণ দিয়ে আরেক প্রজাতির ব্লগারগণ, দেশে খুন-ধর্ষণ ছাড়া কিছুই হয় না; এই ধরণের লেখা দিয়ে মানবাধিকার প্রজাতির লেখক গণ নিয়মিত উপাজর্ন করে আসছেন।
এর বাইরেও দেশ-বিদেশ থেকে নানা প্রজাতির ব্লগার সরকারি দলের তোষামুদি লেখা দিয়ে আগাচৌ এর শিষ্যত্ব বরণ করে নানা সরাসরি অথবা বাইপাস উপায়ে উপার্জন করে আসছেন।
শেষ প্রজাতির লেখক গণ একটু রাস্তা-ঘাট বাতলান। তাড়াতাড়ি বিয়া করতাম চাই। কিছু বাড়তি ইনকামের পথ দেখিয়ে দোজাহানের অশেষ নেকি হাসিল করেন।
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০০৯ রাত ১১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



