somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গরুর প্রস্রাব B:-/ , কুকুর মারা বিষ :-* ইত্যাদি দিয়ে তৈরি ভেজাল ফেনসিডিল আসছে ভারত থেকে :(( :((

২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গরুর প্রস্রাব, কুকুর মারা বিষ, সিডিল ট্যাবলেট আর গুড়-চিনি দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভারত সীমান্তে তৈরি হচ্ছে ফেনসিডিল। ঈদ উপলক্ষে ভেজাল এ ফেনসিডিলের হাজার হাজার বোতলের চালান মাদক ব্যবসায়ীরা ওপার থেকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। কোম্পানির দামের চেয়েও কম দামে সীমান্তের মাদক বাজারে এ ভেজাল ফেনসিডিল বিক্রি হচ্ছে। সচেতন মহল (!) মনে করছেন, ভেজাল ফেনসিডিল সেবনে বড় ধরনের অঘটন ঘটতে পারে।

আসল ফেনসিডিলের মধ্যে মাত্রাতিরিক্ত কোডিন ফসফেটও মানবদেহের জন্য ক্ষতিকর। এ কারণে ফেনসিডিল নিষিদ্ধ করা হয়েছে। কোডিন ফসফেট মিশ্রিত ফেনসিডিল নামে ওই কাশির ওষুধ বর্তমানে তৈরি করছে ভারতের হিমাচল প্রদেশের সোলান জেলার পিরামন হেলথ কেয়ার লিমিটেড। কোম্পানিটি বাংলাদেশ থেকে সহস্রাধিক মাইল দূরে। এ কোম্পানির প্রতি বোতল ফেনসিডিলের দাম ৬৮ দশমিক ৫০ রুপি। অনুসন্ধানে জানা যায়, সীমান্তের মাদক বাজারে ওই কোম্পানির লেবেল আঁটা ফেনসিডিল বিক্রি হচ্ছে মাত্র ৫০ রুপিতে। বাংলাদেশে বিক্রি হচ্ছে ১০০ টাকায়।

কুষ্টিয়ার চিলমারী থেকে সাতক্ষীরার শ্যামনগরের কৈখালি পর্যন্ত সীমান্তের বিপরীতে কয়েকটি ভেজাল ফেনসিডিল কারখানা রয়েছে। ওইসব কারখানায় গরুর প্রস্রাব, সস্তা দামের ঘুমের বড়ি, গুড়, চিনি, কুকুর মারা বিষসহ মানবদেহের জন্য ক্ষতিকর পদার্থ দিয়ে ফেনসিডিল তৈরি করা হচ্ছে। বোতলে ভরে লেবেল এঁটে এর চালান দেশে পাঠানো হচ্ছে। এরই মধ্যে ভেজাল ওই ফেনসিডিলের লক্ষাধিক বোতলের চালান পাচার হয়ে এসেছে ঈদ উপলক্ষে। এছাড়া যশোরের শার্শা, চুয়াডাঙ্গার জয়নগর সীমান্ত দিয়ে পলিব্যাগে ভেজাল তরল ফেনসিডিলও পাচার হয়ে আসছে। ইতিমধ্যে আইন প্রয়োগকারী সংস্থা সহস্রাধিক লিটার তরল ফেনসিডিল আটক করেছে। আসল ফেনসিডিল লিটারে বিক্রি হয় না।

শার্শা সীমান্তের পাতিপাড়া গ্রামের পাশেই ভারতের তেরোঘর। ইছামতি নদী পার হয়ে তেরোঘরে আসতে হয়। এ তেরোঘরে একটি নকল ফেনসিডিলের কারখানা গড়ে তোলা হয়েছে। এখানে ভেজাল ফেনসিডিল তৈরি হচ্ছে। দুই মিনিটের মধ্যে সেই ফেনসিডিল বাংলাদেশের মাদক ব্যবসায়ীদের হাতে পৌঁছে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ভেজাল এ ফেনসিডিল মানবদেহের জন্যে ভয়াবহ ক্ষতিকর। এ ফেনসিডিল সেবন করলে প্রাথমিক পর্যায়ে ঘুম ঘুম লাগলেও হার্টফেল হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া অতিরিক্ত সেবনে দৃষ্টি ও স্মৃতিশক্তি লোপ, যৌনশক্তি কমে যাওয়ার পাশাপাশি শরীরের কর্মশক্তি কমে যাবে, মৃত্যু নিশ্চিত করবে।

বাংলাদেশী মাদক সেবীদের এই বিষয়ে সোচ্চার হওয়া প্রয়োজন।
১৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×