somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“নিন্দিত নন্দিনী” বইখানি আমার লেখা প্রথম প্রকাশিত সামাজিক উপন্যাস ২০১৪ একুশে বই মেলায় বইটি পাওয়া যাবে

১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যক্তিজীবনে একজন মানুষের বিভিন্ন কর্মকান্ডের বাইরে তার পেশাজীবনের নিজ বৃত্তেরও কিছু ব্যপ্তি থাকে, যার কারনে তাকে আলাদাভাবে সহজে চেনা যায়।আমার বেলায়ও তার কোনো ব্যত্যয় হয়নি। বাংলাদেশ রেলওয়েতে কর্মকালীন পেশার সাথে সম্পর্কযুক্ত এমন নানা ঘটনা-দুর্ঘটনা আমার মনে রেখপাত করেছিল যা সহজে ভুলে যাবার নয়।তারই আলোকে এই উপন্যাসটি প্রিয় পাঠকদের জন্যে লেখার প্রয়াস পেয়েছিলাম। আশাকরি পাঠক সমাজ তাঁদের হৃদয়ের সদয় দৃষ্টিকোন থেকে আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্যায়ন করবেন।নিন্দিত নন্দিনী বইখানি আমার লেখা প্রথম প্রকাশিত সামাজিক উপন্যাস।

উপন্যাসটি সম্বন্ধে সাম্যক ধারনা পেতে প্রিয় পাঠকদের জন্যে দু-একটা প্যারা এখানে উদ্ধৃতি করলামঃ-
বড় নদীতে দমকা বাতাসে দিশেহারা পালতোলা ছোট ডিঙ্গিনৌকার মতো এলোমেলো ভঙ্গিতে, বিস্তীর্ণ ধানিজমির মাঝদিয়ে আসা, দেবেযাওয়া মেঠোপথটা ধরে, জমেথাকা অন্ধকার কেটে কে যেন উর্দ্ধশ্বাসে এদিকে রেলট্র্যাকের দিকেই ছুটে আসছে।পলটেথাকা ওড়নাটা ছেঁড়া পালের মতো পত্পত্ করে উড়ছে পেছনে।ছুটন্ত দেহের ভাঙ্গা ঢেউ যেন কল্লোল তুলে আছড়ে পড়ছে তার ঘামে ভেজা চুপচুপে খোলা বুকে।মড়া খালটার পারে এসে বাধাপেয়ে একটু দাঁড়ালো সে।এবার নেমে পড়লো খাঁড়িতে।শুকনো কাদায় নিকানো খালটা পেরিয়ে এপারে এলা একটা যুবতী মেয়ে।ছোটব্রীজের এপাশে রেলপথের ঢালটা এদিকে একটু গভীর; যেকারো পক্ষেই উপরে উঠতে কষ্ট হওয়ার কথা।কিন্তু কোনো দিকে না তাকিয়ে, চড়াই উৎরাই বেয়ে রেললাইনের উপর হাঁপাতে-হাঁপাতে উঠে এলো সে তাড়াতাড়ি।সারামুখ জুড়ে ক্লান্তির বিন্দুগুলো চিকচিক করছে।একটু দাঁড়িয়ে পেছনফিরে শুন্যে তাকিয়ে হাত নেড়ে বিদায়ের মতো, কাকে যেনো কিছু বল্লো অস্ফুটে।এবার উদ্ভ্রান্তের মতো দ্রুত হাঁটা ধরলো সামনে।
নিন্দিত নন্দিনিী
কবির হোসেন
প্রকাশকঃ নন্দিতা প্রকাশ
৩৬, বাংলাবাজার, ঢাকা-১১০০
দ্বিতীয় মুদ্রণ
মূল্য- ২৫০ টাকা
২০১৪ একুশে বইমেলায় ‘নন্দিতা প্রকাশ’ এর ষ্টলে বাইখানা পাওয়া যাবে।
ইমেইল : [email protected]

পার্সনালি বইটি সংগ্রহ করতে চাইলে
যোগাযোগ করুন মোবাইল নং : ০১৯৮৭-২৯-৪৩-৫৮
-------------------------------------------------------------------
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৮
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব কীভাবে বাংলাদেশকে দেখে? আন্তর্জাতিক মিডিয়া, প্রবাসী, দেশের মানুষ এবং আগামী ১০ বছরের করণীয়

লিখেছেন ফিদাতো আলী সরকার, ১০ ই জুলাই, ২০২৬ রাত ১০:০৭



বাংলাদেশ—একটি সম্ভাবনাময় দেশ। স্বাধীনতার পর নানা চ্যালেঞ্জ অতিক্রম করে আজ বাংলাদেশ অর্থনীতি, শিল্প, কৃষি, প্রযুক্তি এবং মানবসম্পদ উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবুও আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি নিয়ে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪১


বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন

×