somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জয় বাংলা শ্লোগানের ইতি কথা প্রথম পর্বঃ

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“জয় বাংলা শ্লোগানের” ইতিহাস নিয়ে লেখা হবে এই মর্মে গত কয়েক দিন আগে একটি পোষ্ট করা হয়। অনেকেই আগ্রহ নিয়ে জানতে চেয়েছেন “জয় বাংলা শ্লোগানের” ইতিহাস। প্রথমেই তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। ১৯৬২ সালে “স্বাধীন বাংলা নিউক্লিয়াস” গঠনের এক বছরের মাথায় “স্বাধীন বাংলা নিউক্লিয়াস” এর অধীনে একটি হাতে লেখা তিন পেইজের পত্রিকা বের হতে লাগল, যার নাম ছিল “জয় বাংলা”। আজ তার প্রথম পাতার লেখা গুলো টাইপ করে দেয়া হলো। এবং ধারাবাহিক ভাবে তা আপলোড করা হবে। মূল তিনটি পাতা যা হাতে লেখা ৪৫ বছরের পুরনো, শেষ কিস্তিতে পুরা পত্রিকা আপলোড করে দেয়া হবে। এখানে প্রথম পাতার scan কপি দেয়া হল।



“জয় বাংলা শ্লোগানের” জন্ম ইতিহাস ।
১৯৬৯ সালের ১৫ সেপ্টেম্বর মধুর কেন্টিনে সিরাজপন্থী (সিরাজুল আলম খান নিউক্লিয়াসের জনক ) জনাব আফতাব আহম্মেদ জয়বাংলা শ্লোগান প্রথম উচ্চারণ করেন আর তা রিসিভ করেন চিশতী হেলালুর রহমান/ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ১৯৭০ সালের ৭ই জুন রেসকোর্সের মাঠে প্রথম জয়বাংলা শ্লোগান উচ্চারন করেন। এই শ্লোগানের (এর বিপরীতে ছাত্র ইউনিয়নের পালটা শ্লোগান ছিলো জয় সর্বহারা),।


পৃষ্ঠা নং ১
বিশেষ সংখ্যা
জয় বাংলা
সাধারন নির্বাচন অত্যাসন্ন।

এই নির্বাচন ক্ষমতা দখলের জন্য নয়, বরং বাংলার মানুষের ভাগ্য নির্ধারনের এক মহা পরীক্ষা। আর সে পরীক্ষার ভিত্তি হলো ঐতিহাসিক ৬দফা ও ১১দফা।

এ নির্বাচনকে গনভোট হিসাবে ঘোষনা করা হয়েছে। গনভোটের অর্থ কেবল মাত্র জাতীয় পরিষদে ৩০০ আসনের মধ্যে ১৫০ এর অধিক সংখ্যাগরিষ্ঠতাই নয় তার সঙ্গে সঙ্গে সারা দেশের মোট ভোটের মধ্যে সংখ্যাগরিষ্ঠতাও বটে। তাহলেই সে সংখ্যাগরিষ্ঠতাকে জাতির পক্ষ হতে ম্যান্ডেট বা শেষ রায় বলিয়া গন্য করা হইবে। এক্ষেত্রে ছাত্র সমাজ তথা যুব সমাজের দায়ীত্ব সবচাইতে অধিক। কারন আমাদের মত অনুন্নত দেশ ছাত্ররাই বেশী প্রগতিমনা ও সংগ্রামী সেজন্যই সাধারন মানুষের নিকট ছাত্ররা শ্রদ্ধার পাত্র।

প্রতিটি ছাত্রকে নিজ দায়ীত্বে অত্যান্ত সুষ্ট ও বৈজ্ঞানিক পদ্ধতিতে সতর্কতার সাথে অগ্রসর হইতে হইবে।

প্রতিটি ছাত্রের কতব্য নিম্নরুপ।

(ক) প্রত্যেককে নিজ নিজ থানা কর্মক্ষেত্র হিসাবে বাছিয়া লইতে হইবে।

(খ) সমকক্ষ একাধিক ছাত্র এক থানার অধিবাসী হইলে সহযোগিতার মধ্য দিয়া একই থানায় কাজ করিতে হইবে।

(গ) প্রতিটি সভা-সমিতি ও কর্মী সভায় যোগ দিয়া স্বীয় মতামত ব্যক্ত করিতে হইবে।

(ঘ) কেবল বক্তৃতা বা বিবৃতির মধ্যে কাজকে সীমাবদ্ধ না রাখিয়া আন্দোলনমুখী উৎসাহী কর্মী সৃষ্টি করিতে হইবে।

(ঙ) উৎসাহী কর্মীদের লইয়া রীতিমত রাজনৈতিক আলাপ আলোচনা আন্দোলনের গতিধারা আপোষমুলক মনোভাব সৃষ্টির পরিবর্তে সংগ্রামী মনোভাবের অনুপ্রেরনা সর্বোপরি ভবিষৎ আন্দোলন সঠিক ভাবে পরিচালনার জন্য থানা ভিত্তিক ও গ্রামভিত্তিক কর্মীদের লইয়া একটি সাংগঠনিক রুপ দিতে হইবে। এই সংগঠন কেবল মাত্র আন্দোলন পরিচালনার জন্য গঠন হবে।

(চ) এই সংগঠন সর্বদা ঢাকা হইতে ঘোষিত বিভিন্ন কর্মসুচি বাস্তবায়ন করিবে।

এই সংগঠনের দায়ীত্ব নিম্নরুপ।

(ক) ছাত্রদের মধ্যে ব্যাপক ত্ৎপরতার দ্বারা আদর্শ ও আন্দোলনের প্রতি ছাত্রদের অনুপ্রানিত করিবে।

(খ) গ্রামে গ্রামে কৃষকদের মধ্যে রাজনৈতিক আলাপ আলোচনা কৃষকদের সমস্যা ভিত্তিক আলোচনা ও সমাধানের রুপরেখা নির্ধারন করিবে এবং কৃষকদেরকে সংগঠিত করার চেষ্টা করিবে।

সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭
১১টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঢাকার কাকগুলো গেলো কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:১০


স্কটল্যান্ড থেকে ২০২৪ সালে ফিরে আসার পর থেকে আমি একটা অদ্ভুত পরিবর্তন টের পাচ্ছি। সকালের শব্দটা যেন অন্যরকম হয়ে গেছে। আমার বার্ডওয়াচার বন্ধুরা বছরের পর বছর ধরে সতর্ক করে... ...বাকিটুকু পড়ুন

সুস্থধারায় ফিরছে রাজনীতি; আম্লিগের ফেরার পথ আরো ধূসর হচ্ছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১০


গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও... ...বাকিটুকু পড়ুন

দেশে টেকসই পরিবর্তন আনতে এই 'প্ল্যান'-গুলো আমাদের পরবর্তী প্রধানমন্ত্রীর লিস্টে আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৮



আসসালামু আলাইকুম।
দেশে টেকসই পরিবর্তন আনতে নিচের বিষয়গুলোর উপর নজর দেওয়া জরুরী মনে করছি।

প্ল্যান - ১
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যেকটিতে গবেষণার জন্যে ফান্ড দেওয়া দরকার। দেশ - বিদেশ থেকে ফান্ড... ...বাকিটুকু পড়ুন

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৮

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !



বাংলাদেশে নূতন ভাবে এই প্রসঙ্গটি আসতে শুরু করছে ।
আমাদের আইনে এই ব্যাপারে নির্দিষ্ট কিছু আছে কিনা জানা নেই । তবে বিরোধী দল সংসদে
তাদের... ...বাকিটুকু পড়ুন

পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

লিখেছেন খায়রুল আহসান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১০

আমরা ০৯ জিলহজ্জ্ব/০৫ জুন রাত সাড়ে দশটার দিকে মুযদালিফায় পৌঁছলাম। বাস থেকে নেমেই অযু করে একসাথে দুই ইকামায় মাগরিব ও এশার নামায পড়ে নিলাম। নামাযে ইমামতি করেছিলেন আমাদের দলেরই একজন,... ...বাকিটুকু পড়ুন

×