সামুতে আমার নিকের বয়স অল্প, কিন্তু দীর্ঘ দিন ধইরা ব্লগে থাকার কারনে আমি অনেক রে চিনি।আমি অনেকগুলা ব্লগ চষে বেরিয়েছি, মনে হইছে লেখা লেখির জন্য এইটাই বেস্ট।সামুর চেহারাডাই মন ভাল কইরা দেয়, আর সারাক্ষন হইচই, হুল্লোড়, মনে হয় এক হলঘর ভর্তি সব পরিচিত মানুষ।কি দারুন জীবন্ত চারপাশ।
ব্লগে বিভিন্ন ধরনের পোষ্ট পাইতাছি, বিভিন্ন ধরনের।সুই কেনা থেকে শুরু কইরা বিমান সারাই,সব বিষয়ক পোষ্ট।সবচেয়ে জমজমাট আস্তিকতা নাস্তিকতা বিষয়ক।আস্তিকতা নাস্তিকতা বিষয়ক আগ্রহ আমার আছে, তাদের পোষ্টে প্রায়ই আমার যাওয়া হয়।
যে ব্যাপারটা লক্ষ্য করলাম নাস্তিক রা পোষ্ট দেয়, সে পোষ্টে মোটা মুটি সব নাস্তিকের অংশগ্রহন থাকে, তারা নিজস্ব কম্যুনিটি গোছের কিছু একটা তৈরি করছে। নিজেদের মধ্যে মেইল করা, ফোন করা,স্বশরীরে আড্ডা, চ্যাট ইত্যাদির মাধ্যমে নিজস্ব একটা যোগাযোগ চেইন তারা মেইনটেন করে।সারাদিন ধরে তাদের যে পোষ্ট গুলো আসে সেগুলো ইচ্ছাকৃত ভাবে সবাই মিলে মন্তব্য প্রতি মন্তব্য করে ব্লগ পাহাড়া দেয়, সাম্প্রতিক মন্তব্যর ঘরটা প্রায় সময় তাদের দখলেই থাকে।
আস্তিকরা অনেকটা বিচ্ছিন্ন এইদিক দিয়ে।তাদের মধ্য বিভিন্ন রাজনৈতিক বিভাজন আছে, সে ক্ষেত্রে নাস্তিকেরা এই সুযোগ টা নিতাছে।মুলত এই জায়গায় জ্ঞানী আস্তিক দের সংকট আছে।কারন হিসেবে বলা যায় আস্তিকদেগো আস্তিকতা প্রচার প্রসার মাইক , টিভি, পত্রিকায়,ধর্ম ঘর এইগুলান আছে, তাদের আস্তিকতা প্রচারের জন্য ব্লগিং দরকার নেই, অনেকেই জানেও না ব্লগিং ব্যাপারটা কি। কিন্তু নাস্তিকদের এই ধরনের প্লাটফর্ম বাইছা না নিয়ে উপায় নেই।
ব্লগের নাস্তিকদের যে বিষয় নিয়ে উৎসাহ সেটার কারন হিসেবে বলা যায় উপমহাদেশীয় মানসিকতা।কারন তাদের বেশিরভাগ বক্তব্য মুসলমানদের নবীর বহু বিবাহ, বালিকা বিবাহ,তার ব্যক্তিগত যৌন জীবন, সে কেন যুদ্ধ
করলো, কারে কারে মারলো এই সব।অর্থাৎ ১৪০০ বছর আগেকার সেই ইতিহাস রে এমন ভাবে বলে যেন এইমাত্র কোন যাদুবলে সে দেখল।অথচ
আজকে বাংলাদেশে ঘটে যাওয়া কোন ঘটনা যুগান্তরে এক রকম, প্রথম আলোতে এক রকম,আমারদেশ আর নয়া দিগন্তে আরেক রকম।এত স্থির বিশ্বাসে তারা ঘটনার বিবরন দেয় সেখানের আস্তিকের বিশ্বাস তাদের কাছে পরাজিত হয়।মজার ব্যাপারটা তখন ঘটে, সেই পোস্টে আস্তিক রা ঘটনা রে অবিশ্বাস করে, নাস্তিক রাও দল বাইন্ধা ঘটনা বিশ্বাস করা শুরু করে, বিভিন্ন প্রমান দাখিল করে! তাদের অবস্থান পুরোপুরি উল্টাইয়া যায়।
আপাতত আজকের দিনে আর টাইপ করতে ভাল্লাগতেসেনা, পরে আরো কথা কমু, শেষ কালে নাজনীন আপারে নিয়া একটা কথা বলতে ইচ্ছা করতেছে:
নাজনীন আপারে যারা নাস্তিক দের ছাইয়া নিক বলতাছেন তাদের কথা টা হচ্ছে তাগো মত যারা কাদের সিদ্দিকি রে যারা রাজাকার বলে ।গতকাল রাত্রে পোষ্ট দিয়া আস্তিকদের মান সম্মান তিনিই বাঁচাইছেন।আপারে স্যালুট।
আমি এইসব আস্তিক দের বেকুবি দেইখা গতকাল রাইত থিকা হাসতেই আছি!
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


