
বিধৌত বিস্মৃত সময়ের সাথে
কোলাহল নিহিত শূন্যতা হাতে
একাকী আকাশের মেঘমালা দেখি
বাতাসের গতিবিধি শূণ্যেতে মাতে
দৃষ্টিতে বহুদূর অতিদূর শেষে
সীমানার শেষতক খরতাপে হেসে
বালিময় নীচভূমি বৈরাগ্যে হাটে
সময়ের একপাশ বড় একপেশে
বাক্যে বাক্য জমে হয় যে পাহাড়
হিসাবে গরমিলে কাদে যে আহার
শেষতক দেখা হবে এইটুকু ভেবে
আবার লিখতে বসে শেষ এজাহার
নম্র আলোকে ভেসে মুক্ত বিদ্যাধর
পাড়ি দেয় বহু চেনা অজানা শহর
আলোকের সন্ধানে দিন কাটে তার
দিবসের শেষে নামে সন্ধ্যা-প্রহর।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


