আমার প্রিয় পোস্ট

এডিট করুন

ছুটি

০২ রা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:১৪

শেয়ারঃ
0 0 0

আজকে পরীক্ষা মাসের শেষ দিন ছিল। পাচটা পরীক্ষার মধ্যে চারটা শেষ। মোটামুটি রেজাল্ট। আরো একটা পরীক্ষা বাকী আছে। সেপ্টেম্বরে দিতে হবে। সেপ্টেম্বর পর্যন্ত ছুটি। জুলাই, আগষ্ট টানা দুই মাস মুক্ত। ক্লাস, প্রাকটিক্যাল, এক্সারসাইজের চাপে দমবন্ধ অবস্থা থেকে অন্তত দুই মাস মুক্তি। এরপর আবার সেই নরক যন্ত্রণা। যাই হোক এত কিছু ভেবে লাভ নেই। সামনে মিঠাই খাওয়া শুরু কর। আজকে ফান্ডামেন্টাল থিওরী অফ সার্কিটস পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে হোষ্টেলে গেলাম। হোষ্টেলের নেটের লাইন গতকাল থেকে নেই। এখনও পর্যন্ত আসেনি । সার্ভার ডাউন খাইছে মনে হয়। কি আর করা, ব্লগে না আসলে পেটের ভাত হজম হয় না। তাই ল্যাপি নিয়া দৌড়াইলাম ফ্রী ওয়াই-ফাই এর খোজে। আপাতত একটা খোলা জায়গায় বসে আছি। চারপাশে খাবারের দোকান। এক পয়সারও কিছু কিনি নাই। পকেটে কিছু পয়সা ছাড়া আর কিছু নাই। দেশে যাব বলে ঠিক করছি। দুই বছর ধরে এই বিজাতীয় জায়গায় পড়ে আছি। ভার্সিটিতে আমি একা বাঙ্গালী। ইন্ডিয়ান আছে কয়েকটা কিন্তু বেশী মেশা হয় না। বাংলাদেশীরা অনেকেই হিন্দিতে কথা বলতে পারলেও আমি আজও হিন্দি বুঝি না। আমার সাথে শ্রী'র (ইন্ডিয়ান) প্রথম পরিচয়ের দিনে হিন্দি জানি কিনা জিজ্ঞাসা করেছিল। ইংরেজীতে বেশীক্ষণ আলাপ করে ওরা আমার সাথে শান্তি পায় না। তাই কি আর করা। আমরা তিনজন একসাথে ছিলাম প্রথম বছর রাশিয়ান ভাষা শিক্ষার কোর্সের সময়। পরের বছর যার যার ডিসিপ্লিন অনুযায়ী একেকজনকে একেক ভার্সিটিতে পাঠিয়ে দেয়। তবে এক শহরেই আছি এই যা ভরসা। তবুও দেখা হয় না। সবসময় চাপের মুখে থাকি। এখন কিছুটা স্বস্তি। দেখতে দেখতে ফার্ষ্ট কোর্স শেষ করে ফেললাম। আরো চার বছর কাটাতে হবে। ঠিক করছি এই ছুটিতে দেশে যাব। বহুদিন রাস্তাঘাটে, দোকানে বাংলায় কথা বলি না। কাচাবাজারে মায়ের সাথে সাথে বাজারের ব্যাগ বহন করি না বহু দিন। বহুদিন হল মাকে জড়িয়ে ধরি না। বাবার সাথে তর্ক করে ধমক আর গুতেনবার্গের চাচাতো ভাই বলে গালি খাই না বহুদিন। বাংলা ভাষার মধ্যে বাস করি না বহু দিন। ধ্যাত, খালি নাই নাই করছি। মানুষ ভাত পায় না আর আমি খাইয়া আরো চাই। নিজেই নিজেকে ধিক্কার দেই। দেখি কি হয়। আপাতত বাসায় মেসেজ দিতে হবে। দেশে গেলে তাড়াতাড়ি ব্যাবস্থা করতে হবে আর নয়তো নাই। মা বেশী পাগল হয়ে গেছে। বলে এইবার তুই না আসলে আমিই রওয়ানা দেব রাশিয়ায়। আমি বলি, ঠিক আছে, কিন্তু আমার হোষ্টেলের ঠিকানা কই পাবা? বলে, মা এমনিতেই বাচ্চারে খুজে বের করতে পারে, ঠিকানা লাগে না। আসলে আমার মায়ের কাছে যাওয়া দরকার।

 

সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:২৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৩৫
অপ্‌সরা বলেছেন: খুব তাড়াতাড়ি চলে আসো মায়ের কাছে।
০২ রা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৩৮

লেখক বলেছেন: আগে টিকেট কিনে নিই। ধন্যবাদ আপু।

২. ০২ রা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:০৪
শিবলী বলেছেন: আসেন। দেশ থেকে বেচে থাকার ফুয়েল নিয়ে যান ...
০২ রা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:১২

লেখক বলেছেন: আসলেই আমার ফুয়েল দরকার।

৩. ০২ রা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:১১
ফ্রুলিংক্স বলেছেন: এই সময় যাবেন?? একদম ভর্তা।

কিছুক্ষন আগে অফিস থেকে এয়ারপোর্ট গিয়েছিলাম এক বন্ধুকে রিসিভ করার জন্য (দেশ থেকে আসছে)। ওরে দেখে ভয় পাইছি। নিজেও দেশে যাওয়ার প্লান আপাতত বাতিল করলাম :(
০২ রা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:১৭

লেখক বলেছেন: বছরে আর ছুটি নাই। শীতের সময় জানুয়ারীতে পনের দিনের ছুটি দেবে কিন্তু পনের দিনের জন্য যাওয়া যে আমার মত ছাত্রের পক্ষে সম্ভব নয় ভাইয়া।

পাগল পাগল লাগতাছে কয়েক দিন। দেখি কি হয়।

০২ রা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:২৬

লেখক বলেছেন: আচ্ছা আপনি কি জানেন যে আপনার প্রোফাইলের বাচ্চাটারে দেখলে আমার মনে চায় বুকে যাইতা জড়াইয়া ধইরা চিপা দিয়া মাইরা ফালাই গরিলার মাতৃ-আদরের মত। এক গরিলা তার এক বাচ্চারে আদর কইরা কোলে এমনভাবেই জাইতা ধরছে যে যাতার চোটে বাচ্চা মইরা গেছে। এই চাঙ্কু হাসি দেওয়া পিচ্চিটারে দেখলে আমার সেই রকম আদর করতে ইচ্ছা হয়। কই পাইলেন পিচ্চিটারে?

৫. ০২ রা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৫৭
লীনা দিলরূবা বলেছেন: তাড়াতাড়ি মায়ের কাছে যান। মা বাবা ছাড়া দুইন্যাই আন্ধার আন্ধার লাগে।
০৩ রা জুলাই, ২০০৯ রাত ২:০৬

লেখক বলেছেন: আসলেই।

০৩ রা জুলাই, ২০০৯ রাত ২:০৭

লেখক বলেছেন: হাইসেন না। যত হাসি তত কান্না।

৭. ০২ রা জুলাই, ২০০৯ রাত ৮:২৭
হাসান মাহবুব বলেছেন: ওয়েলকাম হোম। আয়া পরেন তাত্তারি। সন্ত্রাসী গুরুপ খুলতে হৈবোনা!
০৩ রা জুলাই, ২০০৯ রাত ২:০৭

লেখক বলেছেন: আইতাছি। তয় সন্ত্রাসী গ্রুপ খুলমুই খুলমু।

৮. ০২ রা জুলাই, ২০০৯ রাত ৯:৩৯
সাধারণমানুষ বলেছেন: হোম সুইট হোম আইসা পরেন তারাতারি
০৩ রা জুলাই, ২০০৯ রাত ২:০৯

লেখক বলেছেন: পারলে কালকেই রওয়ানা দিতাম। আগে টিকিট আর ভিসার ভেজালগুলা সাইরা নেই।

৯. ০২ রা জুলাই, ২০০৯ রাত ৯:৪৯
শেরজা তপন বলেছেন: আসার আগে খবর দিয়েন। দেখা হবে
০৩ রা জুলাই, ২০০৯ রাত ২:০৯

লেখক বলেছেন: অবশ্যই। আপনার দাওয়াতে যেতে হবে না!

১০. ০২ রা জুলাই, ২০০৯ রাত ৯:৫৮
উদাসী স্বপ্ন বলেছেন: হিন্দি জানেন না মিয়া! আপনের দ্বারা কিচ্ছু হইবো না! এত সুইট ভাষা না শিখ্যা আর সুন্দরীর গালে চুম্মা না দেয়া দুইটাই সমান কথা!


এইবার বাড়ী আইলে একটা খবর দিবেন আমারে। আপনের লগে দেখা করুম না, দেখা করুম আপনের মায়ের লগে। কমু আপনের জন্য কয়ডা ইনভেলপ জোগাড় করতে!

তাড়াতাড়ি দেশে আইসা আমারে কলাইবেন!
০৩ রা জুলাই, ২০০৯ রাত ২:১৩

লেখক বলেছেন: ভাবতাছি ইন্ডিয়ান সেন্টারে ভর্তি হমু। হিন্দিটা শেখা দরকার। অন্তত হিন্দি নাচ গান গুলা বুঝার জন্য হইলেও হিন্দিটা শেখা জরুরী।

আবার জিগায়। যাইয়া মাত্র গ্রামীনের হেল্প লাইনের কল দিমু। তয় বস ইনভেলপের বিষয়টা মাথার উপ্রে দিয়া গেল।

আপনেরে না কলাইলে আর কারে কলামু। আসার পরপররই দেখা হইব আশা রাখি।

১১. ০৩ রা জুলাই, ২০০৯ রাত ২:৩৮
শিবলী বলেছেন: ইনভেলপ হৈল সুন্দরীগো বায়োডাটা...;) যেইটা উদা ভাইয়ের কাছে রেগুলার আসে;)
০৩ রা জুলাই, ২০০৯ রাত ২:৫৭

লেখক বলেছেন: আমার মায়ে তাইলে আমারে ঝাড়ু দিয়া পিটাইবো।

১২. ০৩ রা জুলাই, ২০০৯ রাত ৩:০৫
শয়তান বলেছেন:
উহু :(

দিলেন তো এত রাতে মনটা খারাপ করে আমার । আমার মা ও যে সোয়া মাস হৈলো নাই । আরও পৌনে পাঁচ মাস পরে ফিরবো দেশে।
০৩ রা জুলাই, ২০০৯ রাত ৩:১২

লেখক বলেছেন: কি আর বলব। মন খারাপ করানোর জন্য সরি। আসছেই তো পৌনে পাচ মাস পরে। একটু অপেক্ষা করেন।

১৩. ০৩ রা জুলাই, ২০০৯ রাত ৩:১৩
আহছানউল্লাহ বলেছেন: দেশে গেলে তাড়াতাড়ি ব্যাবস্থা করতে হবে ।বস দাওয়াত খাওয়ার মন চাইছে অনেকদিন দাওয়াত খাওয়া হয় না।
০৩ রা জুলাই, ২০০৯ রাত ৩:১৮

লেখক বলেছেন: বস আমারে আল্লার ওয়াস্তে মাফ করন যায়না।

১৪. ০৩ রা জুলাই, ২০০৯ ভোর ৪:০৮
আহছানউল্লাহ বলেছেন: হ বস মাফ করা যাইত যদি নভেম্বরে দেশে যাইতেন।
০৩ রা জুলাই, ২০০৯ ভোর ৪:১১

লেখক বলেছেন: কেন আপনে কি নভেম্বরে যাইবেন নাকি?

১৫. ০৩ রা জুলাই, ২০০৯ ভোর ৪:৪০
আহছানউল্লাহ বলেছেন: নভেম্বরে ১ম স্পতাহে ইনশাআল্লাহ।
০৩ রা জুলাই, ২০০৯ ভোর ৪:৪১

লেখক বলেছেন: তাইলে আর দেখা হইল না। যাক হবে দেখা একসময় আশা রাখি।

০৩ রা জুলাই, ২০০৯ ভোর ৪:৪২

লেখক বলেছেন: টেনশনে আছি।

১৭. ০৩ রা জুলাই, ২০০৯ সকাল ৭:৩৫
নুশেরা বলেছেন:



"আসলে আমার মায়ের কাছে যাওয়া দরকার।"


...............................................................
০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১২:১৩

লেখক বলেছেন: তাহলে আর দেরী কেন। টিকেট বুকিং দেন তাড়াতাড়ি।

১৮. ০৩ রা জুলাই, ২০০৯ দুপুর ১:৩৮
মোহাম্মদ লোমান বলেছেন: আহছানউল্লাহ বলেছেন: দেশে গেলে তাড়াতাড়ি ব্যাবস্থা করতে হবে ।বস দাওয়াত খাওয়ার মন চাইছে অনেকদিন দাওয়াত খাওয়া হয় না।

ওই বাত বাতানেকিলিয়ে ম্যা উপরছে আয়েস্তা আয়েস্তা নিচে আনে লাগা। লেকিন আহছান উল্লাহনে খানা খারাপ করদেয়া। মুজছে পেহেলে ও বাতাদিয়া।
স্যার আমি মাসের শেষ বা আগামী মাসের শুরুতে চট্রগ্রাম আসছি। দাওয়াত টা কোন রকম চকবাজার পর্যন্ত ...... ধন্যবাদ
০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১২:১২

লেখক বলেছেন: কিছুই বুঝলাম না, কি হইল।

১৯. ০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৩:১৭
একজন সৈকত বলেছেন: বাংলাদেশের বাতাসের গন্ধে মা কে টের পাই...

আপনার দেশে যাওয়ার সৌভাগ্যে ঈর্ষান্বিত!!! ;)
জননী- জন্মভূমি কতদিন দেখি না! :((
০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১২:১২

লেখক বলেছেন: আস্থিরতা আর ধরে রাখতে পারলাম না।

২০. ০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১:০৮
জয় সরকার বলেছেন: দেশে আসতেছ ভালো কথা..................আইসা দেখা করবা কিন্তু।দেখা না করলে মাইন্ড করমু কিন্তু...............আসবাই আমার এখানে......।।
০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১:১৫

লেখক বলেছেন: অতি অবশ্যইইইইই।

২১. ০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১:৪৪
পাথুরে বলেছেন: তাড়াতাড়ি আয়া পড়েন।
০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ২:০৬

লেখক বলেছেন: ওক্কে বস।

২২. ০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ২:৪৭
মোহাম্মদ লোমান বলেছেন: তাইলে খুলে বলতে হয় - আপনার পোস্ট এবং মন্তব্য পড়তে পড়তে ভাবছিলাম চোখ বন্ধ করে দাওয়াত চেয়ে বসবো। কিন্তু দেখলাম আমার আগে আহছান উল্ল্যাহ চেয়ে বসেছেন। 'দেশে গেলে তাড়া তাড়ি ব্যাবস্থা করতে হবে' মানে আহছান উল্ল্যাহ যা বুঝেছেন আমিও তাই বুঝেছি। ভুল বুঝিনাই তো?
০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৩:১৭

লেখক বলেছেন: আরে না। আসেন দাওয়াতে। নিমন্ত্রণ রইল।

২৩. ০৪ ঠা জুলাই, ২০০৯ বিকাল ৫:০৩
মোহাম্মদ লোমান বলেছেন: ধন্যবাদ। আপনি হুস করে তারিখটা না জানালে আমি আক্ষেল করে জেনে নেব।
০৫ ই জুলাই, ২০০৯ রাত ৩:০৮

লেখক বলেছেন: আমি এখনও টিকিট কিনিনি। তবে জুলাই আগষ্ট এই দুই মাস থাকব দেশে। তারিখ আপনার ব্লগে যেয়ে দিয়ে আসব।

২৪. ০৪ ঠা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫
চানাচুর বলেছেন: আসেন আসেন তাড়াতাড়ি চলে আসেন:)
০৫ ই জুলাই, ২০০৯ রাত ৩:১০

লেখক বলেছেন: আইচ্ছা। আপাতত বাংলাদেশের দিকে হাটা দিছি। কিছুদিন পর উজবেকিস্তান, তুর্কেমেনিস্তান, আফগানিস্তান হয়ে বাংলাদেশের বর্ডারে পৌছাব বলে আশা রাখি। দোয়া রাইখেন যেন পা না ভাংগে আর জঙ্গীর হাতে যেন না পড়ি।

২৫. ০৫ ই জুলাই, ২০০৯ সকাল ১১:১৯
নীল-দর্পণ বলেছেন: চলে আসেন তাড়াতাড়ি:) মা কি দূরে গেলে বোঝা যায়। কাল কোচিংয়ে আমার পেছনে চারটা মেয়ে বসেছে। এক জন বলছে কালকের রান্নাটা ভাল ছিল। অনেক দিন পর মনে হল ময়ের হাতের রান্না খেলাম। কথেটা শুনে কেমন জানি লাগল। নিজেও জানিনা।:(
০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৫৬

লেখক বলেছেন: হুমম। মায়ের হাতের রান্না সন্তানের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ রান্না।

২৬. ০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:২৬
বড় বিলাই বলেছেন: এমন সুযোগ পেয়েছেন, আপনি তো অনেক ভাগ্যবান। মিস যেন না হয়।
০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৫৭

লেখক বলেছেন: মিস হবে না আশা রাখি আপু।

 

মোট সময় লেগেছে ০.৯৬৪২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার ব্লগটা মূলত একটা আজাইরা ব্লগ। নানা বিষয়ে এইখানে যেইসব কথা আমি আমি বলি তাতে আমার নিজেরই খুব একটা আস্থা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই