ঝড়
নৃত্যরত.....................পল্লব আজি
বায়ুবেগে ধাবমান।
বৃক্ষ ছাড়িয়া...............উড়িবেরে আজি,
শূণ্যেতে আসীয়ান।
কালো মেঘ ঐ ..............ভাসিছে আকাশে,
বজ্রনিনাদ ডাকে।
সলিলের ধারা ...............বহিবেরে আজি,
মৃত্তিকারই বাঁকে।
দিগন্তের ঐ.................. সবুজ মিশেল
কালোতে বিলীয়মান।
হঠাৎ হঠাৎ.................. উদ্ভাস তারি
বজ্রে দীপ্যমান।
গুড়ু গুড়ু ডাক ...............ভারী ভারী হাঁক,
বজ্রের ঝলসানী।
উচ্ছাসে দেখ.................. নাচে বিধাতার
বিদ্যুৎ-বীণাখানী।
ঝর ঝর ঝর ..................বৃষ্টি ঝরিছে,
ভাসায়ে নেবেরে পৃথ্বী।
থামিবার তার ..................নাহি অবকাশ,
দুলিতেছে বনবীথি।
ফোটা ফোটা তার............ কত কি আকার,
ঝাপটা ভয়ংকর।
ঝড় বয়ে যায়............ কত কি হারায়,
পলাতক দিবাকর।
বয়ে যায় ক্ষণ............ বিচেতা এ মন,
প্রকৃতির একি খেলা।
বায়ু বেগে ধায়......... কত কি উড়ায়,
একি তান্ডব লীলা।
চলে আয় সব ...........নয় এ পরব,
ফিরে আয় সব ঘরে।
ঝড় যে ক্ষর........... মাতিছে বড়,
যাসনে ঘরের পরে।
বায়ু-জল আজি ...........একজাই সাজি
দুরন্তবেগ সান্ত্রী।
জয়ভেরী বাজে ...........অপরুপ সাজে,
সুর তার ত্রিতন্ত্রী।
সমাগমরত ...........ঘমাঘম বারি
নাচে অপরুপ ছন্দে,
নজগজ পায়ে........... নলিনীর গায়ে,
কোন সে কানন নন্দে?
না-উম্মেদ ...........তবু নাহি খেদ,
আজি নষ্টেন্দুকলা।
দেখ তান্ডব...........ঝড়ের বিভব,
নিসুদন এক খেলা।
পাখসাট করে........... ছোট পাতা-ঘরে,
এথা-সেথা কিছু পাখি।
ভেবে ভেবে মরে........... নীড়ের ফোকরে,
ছানারা ঠিক আছে নাকি।
পথে পথিকেরা ...........হয়ে দিশেহারা
আশ্রয় খোজে, ব্যাস্ত।
পথ ভাসে জলে........... ছল ছল ছলে
আশ্রয়হীন, ত্রস্ত।
দমকা বাতাসে........... হঠাৎ হুতাশে
থমকে দাঁড়ায় মন।
শুধু অকারন...........কাটে কিছু ক্ষণ,
ভাবে কথা কিছু জন।
আমার কবিতার খাতাটা তন্নতন্ন করে খুজলাম। কিন্তু ছোটবোন বলল মা নাকি সেটা পুরোনো কাগজের সাথে বিক্রি করে দিয়েছে। আরো বলল ও খাতাটা আলাদা করে রেখেছিল যাতে মা বিক্রি না করে। কিন্তু কপালে না থাকলে যা হয়। হায় খাতা! হায় খাতা!
খাতাটাকে খড়ের গাদার মধ্যে সূই খোজার মত করে খুজতে গিয়ে ক্লাস নাইনের একটা রসায়ন খাতায় এই লেখাটা পেলাম। আমার বাকী লেখাগুলি যদি পেতাম কতই না ভালো হত! কিশোর বয়সের সেই লেখা আর ফিরে পাব না।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


