মিলা আর তিশমা। আমাগো সংগীত জগত থুক্কু দেশের দুই রত্ম। তিশমার কয়েকটা গান বিটিভি না ইটিভিতে দেখছিলাম। পেপারে পড়তাম উনি নাকি চাঁদ, তারা,সূর্য, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সী এইসব নামে গানের কেসেট বাইর করতে যাইতাছেন। বাপের কাছে হাত খরচের লিগা দুই টেকাও পাইতাম না। তাই উনার কেসেট কিনা গান শুননের ভাগ্য হয় নাই। আর মিলার গান বলতে আমি খালি ঐ রহিম-রুপবানের যাত্রাপালার কথাই জানি। ব্যাফক বিনোদন গানডা। একবার এক বড়ভাই নাকি এই গানরে পর্ণো কইছে বইলা শুনলাম আরেক বড় ভাইয়ের কাছে।
যাই হোক আইজকা ডিস্কো বান্দর দেখলাম ইউ টিউবে। খুব ছুটুবেলায় আম্রার পাড়ার পুলাপানে একটা গান গাইত। আই এম এ ডিস্কো ড্যান্সার, বিড়ি খাইলে হয় ক্যান্সার, বিয়া করলে হয় সংসার। ভাবলাম একটা কপিরাইটের মামলা লাগাইয়া দিমু নাকি।
পাশ্চাত্য সংস্কৃতি এক জিনিস। আর ইন্ডিয়ান পাশ্চাত্য সংস্কৃতি আরেক জিনিস। প্রথমডার তো তাও ভিতরে কিছু আছে। পরেরটা হইল এক ফকিরের বিক্কা কইরা ঢাহায় বাড়ী বানানি। আমরা প্রথমজনের কাছ থিকা যতনা বিক্কা করতাছি তার থিকা দ্বিতীয়জনের ( এক বিক্কুক ) কাছে আরো বেশী বিক্কা করতাছি। ধর্মেন্দ্র ভালাই ফর্মে আছে। তিশমার একখান গান দেখলাম। পঞ্চাশ পয়সার কাছ থিকা বিক্কা না নিলে মনে হয় গান হয় না উনাগোর। সব ফকিরা।
ভিডিওর নিচে হট, ফট, গট, মট, জট, লট, পট বহু বিশেষন লাগানি খমেন্ত। কিন্তু আমার অর্ধেক ভিডিও দেইহাই ঝিমানি ধরতে লাগল। শুনার মত তো কিছু নাই, দেহার মতও কিছু পাইলাম না। আফসুস।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



