রাত আসে রাত যায়, আধারে আধার পায়,
ঘুম আসে ঘুম যায়, চোখের ঘুম হারায়।
আমি দেখি ফাকি মেকী, তোমাকে তবুও ডাকি,
কিছুতো রয়েছে বাকী, জীবন সুখের নাকি?
মনচোরা মনভোলা, এ মন-দরজা খোলা,
তবুও নেশায় ঢোলা, তোমার সপ্ততলা।
কতকিছু কিছুমিছু, ঘুরেছি তোমার পিছু,
আয় কম মাথাপিছু, তাইতো আমি যে নীচু।
গলে গলে একাকার, রুপের ঐ অধিকার,
শর্ত যে বহুকার, একা কাদে হাহাকার।
দেখি কত ঐখানে, কত কথা কানে কানে,
তবুও যে মন টানে, কত ব্যাথা প্রাণে প্রাণে!
একে একে কত জন, কতনা সমর্পন!
মনে মনে অনুক্ষণ, দেখি শুধু দর্পণ।
আমি হাটি একা একা, রাজপথে সব ফাকা,
মনে কিছু ছবি আকা, একটি নাম ডাকা।
সবখানে সব পথে, আমার হৃদয় ক্ষতে,
চাদ মোর সাথে সাথে, শূণ্য এ দুটি হাতে।
মাঝে মাঝে গাই গান, তোমার অজানা দান,
কতশত অভিমান, ভারবাহী এই প্রাণ।
নেই কেউ আশেপাশে, দিন যায় দিন আসে,
একা একা শুনি বসে, দুরের ডাক বাতাসে।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





