somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিভাবে তৈরী করবেন বিনোদন ব্লগ?

০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি কি ব্লগিং করতে করতে ক্লান্ত?
আপনার কি কিছু বিনোদন দরকার?
আপনার গায়ের চামড়া কি গন্ডারের মত মজবুত?
আপনি কি ফেসবুক পাপী?
আপনি কি চান আত্মনিয়ন্ত্রিত বিনোদন তৈরী করতে?

যদি উপরোক্ত পাচটি প্রশ্নের অন্তত তিনটির উত্তর হ্যা হয় তাবে আপনাকেই খুজছে সামু ব্লগ।

প্রথমে যে কোন নামে একটা ব্লগ খুলুন। খেয়াল রাখুন যেন নামটি অন্যান্য সাধারণ দশটি ব্লগীয় নামের মতনই হয়।

এরপর ফেসবুক থেকে কারো ছবি মেরে দিন। আপনার যদি ফেসবুকে হাজারখানেক বন্ধু সমৃদ্ধ কোন ভূয়া মহিলা একাউন্ট থাকে তাহলে এক্ষেত্রে কোন সমস্যা হবার কথা নয়।

ফেসবুকে সুবিধা করতে না পারলে গুগল আপনার সেবায় সদা নিবেদিত। বাংলাদেশ, বাংলা, বাংলাদেশী ম্যান ইত্যকার হাবিজাবি ( শুধু বাংলাদেশ অথবা বাংলা লেখা থাকলেই চলবে ) লিখে সার্চ দিন। বাংলা অথবা বাংলাদেশ লেখার বদলে ইন্ডিয়ান লিখে সার্চ দিলেও চলবে তবে অধিক বিশ্বাসযোগ্য ছবির জন্য বাংলা বা বাংলাদেশ লেখাই শ্রেয়।

ব্যাস হয়ে গেল আপনার একটি আদর্শ ব্লগীয় একাউন্ট। প্রোফাইলে হাবিজাবি কিছু লিখুন। ব্লগীয় শিরোনামে একটু ন্যাকা টাইপ কিছু লিখুন।

এইবার কিছুদিন হাবিজাবি পোষ্টান। যেমন ধরুন ভুতের গলিতে একরাত, খুব ভাল কবিতা, টং দোকানে এক ঘন্টা, শিমুলতলীতে অসামাজিক কর্মকান্ড ইত্যাদি ইত্যাদি। কি লিখলেন সেটা বড় কথা নয় বরং শিরোনামটার সাথে লেখাটা চললেই হল। ভাল কবিতারর জন্য শিব্রামীয় পদ্ধতি অবলম্বন করতে পারেন। হাতের কাছে যাই পান, বাদামের ঠোঙ্গা, পুরোনো ম্যাগাজিনের একটা পৃষ্ঠা বাংলা পত্রিকা, মোদ্দাকথা প্রমান সাইজের একটা বাংলা ভাষায় ছাপা কাগজ হলেই হল। প্রথমে কাগজটা ছিড়ে টুকরা টুকরা করুন। বেশী ছোট করবেন না, অন্তত শব্দগুলো যাতে পড়া যায় সেরকম ছোট টুকরা করবেন। এরপর টুকরাগুলো হাতের তালুতে নিয়ে ঘুটা দিন এবং টাকা উড়ানোর মত করে উড়িয়ে দিন। এরপর নির্বিচারে কাগজের টুকরাগুলো কয়েকটা লাইনে সাজান। প্রতি টুকরা শব্দগুলো ক্রম ঠিক রেখে শুধু তাদের মধ্যকার সম্পর্ক ( কি যেন বলে এটাকে ভুলে গেছি ) ঠিক রেখে টাইপ করে দিন। হয়ে গেল আধুনিক ভাল কবিতা। এইভাবে পোষ্টাতে থাকুন যতদিন পর্যন্ত না সেফ হন। অন্যের পোষ্টে কমেন্ট করা থেকে বিরত থাকুন যথাসম্ভব। মনে রাখবেন আপনার মূল উদ্যেশ্য হল সেফ হওয়া।

সেফ হয়ে গেছেন? আপনার কাজ অর্ধেক শেষ। এবার কোন একজন ব্লগারকে ঠিক করুন। অথবা সমগ্র ব্লগ গোষ্ঠীকে ঠিক করতে পারেন। তারপর সেই ব্লগারের অথবা পুরো ব্লগগোষ্ঠীর কোন খুত বের করুন। অবশ্যই এবং অতি অবশ্যই মনে রাখবেন খুতটি যেন আবালীয় হয়।

এইবার বিভিন্ন আবালীয় যুক্তি দিয়ে আপনার সেই খুজে বের করা আবালীয় খুতটি নিয়ে একটি আবালীয় পোষ্ট দিন। বিভিন্ন ব্লগারের নাম উল্লেখ করুন সেই পোষ্টে। না হলে খেলা জমবে না। মনে রাখবেন ব্যাক্তি আক্রমণই আপনার আবালীয় পোষ্টের অন্যতম ভিত্তি।

ব্যাস আপনার কাজ প্রায় শেষ। এবার ব্লগাররা আপনাকে ুন্দানী শুরু করবেন। তাদের বিভিন্ন কমেন্টের জবাবে আবালীয় জবাব দিন। যত আবাল হবেন তত ুন্দানী খাবেন আর আপনার বিনোদন তত বাড়বে। এক একটি মাইনাস আপনাকে স্বর্গসুখ এনে দেবে। ব্লগারাও লাভ করবেন নির্মলানন্দ।


ক্ষমাপ্রার্থী। /:)
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৩৪
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে AI, গণমাধ্যম, এবং জনস্বার্থের প্রশ্ন

লিখেছেন শরৎ চৌধুরী, ০৭ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:৩২

বাংলাদেশে AI নিয়ে আলোচনা এখন আর শুধু “নতুন প্রযুক্তি” নিয়ে উত্তেজনা বা ভয় নয়। এখন বিষয়টা অনেক বড়। AI ধীরে ধীরে গণমাধ্যম, সরকারি কাজ, জনবিশ্বাস, ভাষা, এবং নীতিনির্ধারণের অংশ হয়ে... ...বাকিটুকু পড়ুন

বাল্যবিবাহে আমারও আপত্তি নেই, তবে…(একটু প্রাপ্তবয়স্কদের জন্য)

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৩০



১. প্রথমেই সেসব ফেসবুক যোদ্ধাদের কাছে প্রশ্ন, যারা লুবাবা‘র বাল্যবিবাহ নিয়ে খুব উৎসাহ দিচ্ছেন, তেনারা নিজেদের ১৪/১৫ বছরের কন্যা সন্তানকে বিয়ে দিবেন কিনা। বিয়ে মানে কিন্তু শুধু জীবনসঙ্গীর সাথে এক... ...বাকিটুকু পড়ুন

ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন ওরফে সংবিধান সালাহউদ্দিন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৫০


ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন যিনি দীর্ঘসময় ভারতের তত্ত্বাবধানে শিলংয়ে সংবিধানের ওপর পিএইচডি করেছেন ফলে উনি এখন সংবিধান সালাহউদ্দিন যার সুফল এখন আমরা পেতে চলেছি। ইতোমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন... ...বাকিটুকু পড়ুন

আমার বেলায় নীতি, তোমার বেলায় রাজনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১২


২০২৪-এর গণ-আন্দোলনে বলপ্রয়োগ ও গণহত্যার অভিযোগে অন্তর্বর্তী সরকার সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল। বিচার শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলা হয়েছিল।... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-৪

লিখেছেন অর্ক, ০৮ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:৪২



এ যুদ্ধে ইরান ইতোমধ্যেই একশো বছর পিছনে চলে গেছে। ইরানের খবর সেভাবে আমরা পাই না। কারণ, জঙ্গিবাদ সন্ত্রাসবাদে জর্জরিত বিপদজনক, অস্বাভাবিক দেশ। নিষিদ্ধ দেশই বলা যায়। আইনের শাসন বলে... ...বাকিটুকু পড়ুন

×