স্মরণিকা ব্লগ। পঞ্চম প্রজন্মের সুখোই পাক ফা তে-৫০ আজকে প্রথম উড়ল। ফ-২২ র্যাপ্টরের পর এই পাক ফা আইল। পুতিন দেখলাম টেলিভিশনে কইতাছে,"আজকের মিটিংটা খুবই আনন্দদায়ক। আমরা সবাই জানি যে আজকে আমাদের পঞ্চম প্রজন্মের বিমান তার প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন সফলভাবে সম্পন্ন করেছে। তবে এর আরো উন্নতি করতে হবে, ইঞ্জিনের উন্নতি, আক্রমণকারী অস্ত্রের উন্নতি।"
টেলিভিশনে দেখলাম সব পারলে নাচতাছে। আমেরিকার ফ-২২ এর উত্তর দিতে পাইরা খুব খুশী বেকতে। তয় সিরিয়াল প্রোডাকশনে যাইতে আরো পাচ বছর লাগব। আজকে ৪৫ মিনিটের মত উড়ছে। খুব গোপনে এর কাজ চলছে। আমেরিকাও হয়তো বইসা নাই। তারাও হয়তো গোপনে গোপনে আরো কিছু বানাইতাছে। তয় রাশানগোর ফ-২২ এর জবাব দিতে অনেক দেরী হইয়া গেল। যাই হোক দেরীতে হইলেও হইছে।
ইন্ডিয়াও এইডার লগে আছে। ইন্ডিয়ার খবর দেখতাছি না। রাশানগোরটায় একজন পাইলট আর ইন্ডিয়ানগোরটায় দুইজন। উপমহাদসশীয় স্বভাব গেল না আমাগোর। যত পার ঢুকাও, পারলে চৌদ্দ গুষ্টি ঢুকাও।
অনেকদিন ধইরা এইটার জন্য আগ্রহ কইরা বইসা আছিলাম। আজকে খবরটা দেইখা ভালা লাগছে। কিন্তু পরক্ষনেই মন খারাপ হইয়া গেল। আমরা কবে এইরকম জবাব দিতে শিখুম কে জানে!
শিরোনামডা রাশানে লেখলাম। থাকুক একটা স্মৃতি জমা হইয়া। চাদে যাওয়ার সময় দুনিয়াতে আছিলাম না। তাই এইসব কুড়াইয়া বেড়াই। বাইচা থাকলে বুড়া হইলে আর ব্লগখান থাকলে একদিন দেখুম আর মনে করুম।
আজেবাজে কাজে কিছু সময় নষ্ট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

