somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছ্যাবলামী দিবস অথবা ন্যাকামি দিবস

১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভালুবাসা দিবস। জিনিস বটে একখান। ন্যাকামি, পুংটামি, আজাইরা কাম কারবারের এক বিশাল সম্মেলন। বিশেষ কইরা স্কুলের পাকনাগুলি আর কলেজের নতুন নতুন বড় হওয়া ভাব মারানি পুয়ালাপানগুলির লাইগা একটা পোয়াবারো বটে এই ছ্যাবলামী দিবস।

"জানো জানো আমি না তোমাকে অনেক অনেক ভালবাসি।"- আইচ্ছা একটু সুস্থ মাথায় চিন্তা কইরা দেখেন তো একটা পুলারে একটা মাইয়া ন্যাকা ন্যাকা গলায় ততোধিক ঢং কইরা কইরা এই কথাডা কইতাছে। কেমন লাগে শুনতে। মন্ডায় চায় বাংলাদেশ ছাইড়া আসাম যাইগা।

আরেকদল ছ্যাবলা আছে। এইদিন ছ্যাবলাগুলির ঈদ লাগে। ছ্যাবলাগুলি তাদের নিজ নিজ ন্যাকা ন্যাকা ছ্যেবলীগুলির লাইগা যেমনেই হোক, বাপের পকেট থিকা চুরি কইরা, খাইয়া না খাইয়া টেকা জমাইয়া ফুল কিনব। তারপরে বেশ একটা মাঞ্জা মারা ভাব নিয়া খাড়াইব। কতডি আছে আবার চানগ্লাস লাগাইয়া কোমড়ের দশ হাত নীচে পেন্ট ঝুলাইয়া বাইর হইব। ভাব কি একেকটার!

"তোমাকে আমার খুব পছন্দ হয়, আমি ........." - একটা সুস্থ মাথার পোলা একটা মাইয়ার সামনে নির্লজ্জ্বের মত এই কথাগুলি কখন বলে? কখন সে এই ধরনের নির্লজ্জ্ব, বেহায়া, বেশরম, আক্কেলমন্দের মত কামডা করে? উত্তর হইল যখন তার মানসিক ভারসাম্য নষ্ট হইয়া যায়। আইচ্ছা ভাইয়েরা চিন্তা কইরা দেখেন আপনে একটা মাইয়ার সামনে দাড়াইয়া কইতাছেন, "তোমার চোখ দুটো খুব সুন্দর"। এই কথা কওনের থিকা আত্মহত্যা করন ভালা। ছ্যাবলামীর একটা সীমা থাকে। কিন্তু আজ এই ফ্রি লাইসেন্সের দিনে ছ্যাবলা আর ন্যাকার দল মেতে উঠবে এইসব বিভৎস কান্ড কারবারে।

এরপরে আছে খাওন দাওন। খাওন দাওন ঠিক আছে কিন্তু এই জোড়ায় জোড়ায় খাওন দাওন ঠিক না। মাইনষে খাওনের দুকানে যায় কিল্লাই? যাতে কিছু খাইয়া পেট ভরে, রসনা তৃপ্তি ঘটে। কিন্তু এই ন্যাকার দল মূল উদ্দেশ্যের কথা ভুইলা আজাইড়া আলাপে মত্ত হয়। পুলাগুলি বিশ্ববেকুবের লাহান এই আজাইড়া কামে টেকা খরচ করে। আর সুযোগসন্ধানী মাইয়ারা থাকে মানিব্যাগ পাতলা করনের তালে।

উপহার! হা হা হা! উপহার! পেট ফাইটা হাসি আইতাছে! উপহার!

আজাইড়া উপহার। আরে বুঝতাম কোন অনুষ্ঠান হইতাছে তাইলে একটা কথা আছিল। অথবা বহুদিন পর দেখা তাও হইত। অথবা মনে কোন একটা জিনিস ধরল, কাউরে দিতে ইচ্ছা করল তাও চলে। কিন্তু না। এর কোনটাই না। মনেও ধরে নাই, কোন অনুষ্ঠানও নাই, দেখা প্রতিদিনই হয় কথা তো ডিজুসের বদৌলতে মাশাআল্লাহ, সুবাহানাল্লাহ, ফী আমানিল্লাহ, মায়ের দোয়া, সমগ্র বাংলাদেশ পাচ টন। কি করব? মনে ধরানির লাইগা দুকানে যাইব, কষ্ট কইরা পছন্দ করব, টেকায় না হইলেও কষ্ট কইরা কিনব, উপহার দিব। তাও মানলাম। কিন্তু মন থিকা উপহার দেয় কয়জনে? সব মেকী ফাকি।

ফান করা উদ্দেশ্য ছিল, কিন্তু নীতিকথা আইসা পড়তাছে, সিরিয়াস সমালোচনা হওয়া শুরু হইতে পারে এই ভয়ে লেখা বাদ দিলাম।



সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:২৫
৬৫টি মন্তব্য ৬৫টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×