somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ষণের দায়ে কোর্টচাঁদপুরে শিক্ষক গ্রেপ্তার......।

১৮ ই জুলাই, ২০১১ দুপুর ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ঝিনাইদহের কোর্টচাঁদপুর উপজেলার কাগমারী মাধ্যমিক বিদ্যালয়ের গণিত শিক্ষক কামরুজ্জামানকে পুলিশ রোববার ভোরে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার স্কুলশিক্ষক একই উপজেলার জয়দিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

এ বিষয়ে কোর্টচাঁদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মোনায়েম হোসেন বাংলানিউজকে জানান, চলতি বছরের ২৬ জানুয়ারি কোর্টচাঁদপুর উপজেলার কাগমারী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর এক ছাত্রীকে বাড়িতে একা পেয়ে ওই শিক্ষক ধর্ষণ করেন।

তিনি আরো জানান, বিষয়টি মীমাংসার কথা বলে স্কুল কমিটি ও প্রধান শিক্ষক গড়িমসি করেন। কাগমারী গ্রামে এ নিয়ে বহু সালিশ-বৈঠকও হয়। কিন্তু বিষয়টির সমাধান না হওয়ায় ঘটনার ৬ মাস পর শনিবার সন্ধ্যায় মেয়েটি কোর্টচাঁদপুর থানায় অভিযোগ করে।

মেয়েটির অভিযোগ পেয়ে রোববার ভোর ৫টার দিকে পুলিশ শিক্ষক কামরুজ্জামানানকে গ্রেপ্তার করে। তাকে আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হবে বলে এসআই মোনায়েম জানান।

বলুহর ইউনিয়নের কাগমারী ওয়ার্ডের মেম্বর কবির হোসেন বাংলানিউজকে বলেন, ‘স্কুলশিক্ষক কামরুজ্জামানের সঙ্গে মেয়েটির সম্পর্কের কথা সবার জানা। প্রাইভেট পড়তে গিয়ে তাদের মধ্যে সর্ম্পক গড়ে ওঠে। বিয়ে করবে করবে বলে কামরুজ্জামান মেয়েটিকে প্রতারণার ফাঁদে ফেলেছে।’

তিনি বলেন, ‘স্কুল কমিটি লম্পট শিক্ষক কামরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করলেও মেয়েটিকে মামলা করতে দেয়নি।’

এ ব্যাপারে কাগমারী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শরিফুন্নেছা মিকি ধর্ষকের শাস্তি দাবি করে জানান, অভিযোগ পেয়ে তিনি বিষয়টি যশোর শিক্ষা বোর্ডকে অবহিত করেন। বোর্ড কামরুজ্জামানকে আগামী ২৫ জুলাই হাজির হতে বলেছে।

চাকরি হারানোর আশঙ্কায় শিক্ষক কামরুজ্জামান আরো হিংস্র হয়ে উঠলে মেয়েটি শনিবার মামলা করে বলে শরিফুন্নেছা মিকি জানান।

ধর্ষণের পরও মেয়েটিকে কেন আইনের আশ্রয় নিতে দেওয়া হয়নি এমন অভিযোগের জবাবে সভাপতি শরিফুন্নেছা মিকি বাংলানিউজকে বলেন, ‘যেহেতু ঘটনাটি স্কুল ক্যাম্পাসে ঘটেনি, তাই বিষয়টি মেয়ের বাবা-মায়ের ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভর করে।’

কোর্টচাঁদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মোনায়েম হোসেন জানান, ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে রোববার দুপুর ১২টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ধর্ষণের এতদিন পর কিভাবে অভিযোগ প্রমাণিত হবে এমন প্রশ্নের উত্তরে পুলিশ কর্মকর্তা শেখ মোনায়েম জানান, মেয়েটি যেহেতু অবিবাহিত। কেউ তার সঙ্গে মেলামেশা করলে ডাক্তারি পরীক্ষায় তা বোঝা যাবে।
সুত্র:বাংলানিউজটোয়েন্টিফোর.কম
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×